এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান
পরবর্তী ইলিশ খেতে পাচ্ছে না ভারত, বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ