Tag: মহাপরিচালক

  • এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

    এনএসআইয়ের মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক হলেন মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

    মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে এনএসআইয়ের মহাপরিচালক, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে কমান্ড্যান্ট ডিএসসিএসসি এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে কমান্ড্যান্ট বিএমএ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

  • ডিজিএফআই-এর মহাপরিচালক হলেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান

    ডিজিএফআই-এর মহাপরিচালক হলেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান

    www.HelloBangla.News – জাতীয় – ১২ আগস্ট, ২০২৪: বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হলেন মেজর জেনারেল মো. ফয়জুর রহমান।

    আজ সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়েছে।

    আইএসপিআর জানায়, মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে ডিজিএফআইয়ের মহাপরিচালক, মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে কমান্ড্যান্ট এমআইএসটি এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    এর আগে ৬ আগস্ট সেনাবাহিনীর কিছু শীর্ষস্থানীয় পদে রদবদল করা হয়েছিল। ওই দিন মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়। লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

    পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।