ভোটকেন্দ্রে কোনো ত্রুটি চোখে পড়েনি: বিদেশি পর্যবেক্ষক

ভোটকেন্দ্রে কোনো ত্রুটি চোখে পড়েনি বিদেশি পর্যবেক্ষক - জাতীয় - ৭ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
ভোটকেন্দ্রে কোনো ত্রুটি চোখে পড়েনি বিদেশি পর্যবেক্ষক - জাতীয় - ৭ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৭ জানুয়ারি, ২০২৪: ভোটের পরিবেশে কোনো ত্রুটি চোখে পড়েনি, বলে জানিয়েছেন কিদেশি পর্যবেক্ষক দলের সদস্য ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে। তিনি বলেন, “ভোটের পরিবেশ ভালো।মানুষ ভোট দিতে আসছে। সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি।”

আজ রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর দারুস সালাম বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ভোট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোটের পরিস্থিতি এভাবে মূল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক।

পলিটিকাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন, “ভোটের পরিবেশ যতটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ। রাজনৈতিক অফিসের তুলনায় পোলিং স্টেশনের সংখ্যা কম মনে হয়েছে। পোলিং স্টেশন মাত্র ৪ হাজার, যেটা খুব নগণ্য মনে হয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে, সবকিছু শান্তিপূর্ণ।”

অন্য এক পর্যবেক্ষক বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলস্টোন হবে। আমাদের ম্যান্ডেট অবাধ, সুষ্ঠু ও নিরাপদে ভোট হচ্ছে কি না সেটা পর্যবেক্ষণ করা। আমরা যেটা দেখেছি সেটা ভালো লেগেছে। তবে এখনো সময় বাকি রয়েছে। আমরা দেখব।”

নিকোলাস বলেন, “নারীরা ভোট দিচ্ছে। খুব বড় একটা সংখ্যা দেখেছি। নারীরা তাদের ভোট প্রয়োগ করছে।”

জার্মান সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ভলকার ইউ ফ্রেডরিক বলেন, “স্বচ্ছ নিয়ম মেনে ভোট হচ্ছে। ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি। আমরা এখানে ভোট দেখতে এসে খুশি। আমরা আরও অনেক ভোট কেন্দ্র ঘুরে দেখার বিষয়ে উদগ্রীব। ভোটের ফলাফল নিয়েও আমাদের আগ্রহ থাকবে।”

এর আগে এ বিদেশি পর্যবেক্ষক দলটি বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

পূর্ববর্তী শেখ হাসিনা সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন
পরবর্তী ১৪০ ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভারতের সুচেতার