১৪০ ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভারতের সুচেতার

১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড সুচেতার - বিনোদন - ৮ জানুয়ারি ২০২৪(ফাইল ছবি)
১৪০ ভাষায় গান গেয়ে রেকর্ড সুচেতার - বিনোদন - ৮ জানুয়ারি ২০২৪(ফাইল ছবি)

www.HelloBangla.News – বিনোদন – ৮ জানুয়ারি, ২০২৪: ভারতের ভাষা , নৃত্যকলা, সংগীত, স্থাপত্যশৈলী, খাদ্যাভ্যাস ও পোষাকপরিচ্ছদ এক এক অঞ্চলে এক এক প্রকারের। ভারতের সংস্কৃতি কয়েক সহস্রাব্দ-প্রাচীন এই সব বৈচিত্র্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও রীতিনীতিগুলির একটি সম্মিলিত রূপ। ভারতের সংস্কৃতি ও ভাষার বৈচিত্র্যের কারণে ১৪০ ভাষায় গাণ গেয়ে বিশ্বে পরিচিত হলেন সুচেতা সতীশ নামের এক তরুণী।

এই তরুণী ১৪০ টি ভাষায় গান গেয়ে নতুন রেকর্ড স্থপন করতে পেরেছেন। আর  এই কারণে তিনি জায়গা করে নিতে পেরেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।

জানা গেছে সুচেতা সতীশ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বাসিন্দা । গত বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুবাইয়ে তিনি ১৪০টি ভাষায় গান করেন।

আর নিজের সেই গানের প্রতিভা প্রদর্শন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন তিনি। ভারতিয় বিভিন্ন নিউজ মাধ্যম থেকে এই থত্য পাওয়া গেছে।

জানা গেছে, দুবাইয়ে গত বছরের ২৪ নভেম্বর ১৪০টি ভাষায় গান করেন সুচেতা সতীশ। তার সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ারও করেন তিনি।

মূলত দুবাইয়ে গত বছর জলবায়ু সম্মেলন যে সব দেশ যোগ দিয়েছিল, সেই সব দেশের বিভিন্ন ভাষায় গান করে এই নতুন গিনেস রেকর্ড গড়েন ওই তরুণী।

গিনেসের পক্ষ থেকে এই রেকর্ডের সনদ হাতে পেয়ে সুচেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদে নতুন রেকর্ড গড়তে পেরেছি। ২০২৩ সালের ২৪ নভেম্বর, ৯ ঘণ্টায় ১৪০টি ভাষায় গানের রেকর্ড গড়েছি আমি। জলবায়ু সম্মেলনে এই গান গেয়েছিলাম আমি। আপনাদের শুভেচ্ছা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, দুবাইয়ে গত বছর আয়োজিত হয়েছিল কপ-২৮ সম্মেলন। সেই সম্মেলনে ভারতসহ বিশ্বের ১৪০টি দেশ যোগ দেয়। ওই সম্মেলনে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে গান করেন সুচেতা। আর সেখানেই বিশ্বের সবচেয়ে বেশি ভাষায় গান গাওয়ার বিরল নজির গড়েন তিনি।

পূর্ববর্তী ভোটকেন্দ্রে কোনো ত্রুটি চোখে পড়েনি: বিদেশি পর্যবেক্ষক
পরবর্তী বিরোধী দল করা তা বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত হবে: সেতুমন্ত্রী