মিরপুর টেস্টে প্রথম দিনে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৬২ রান

মিরপুর টেস্টে প্রথম দিনে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৬২ রান

হ্যালো বাংলা ডেস্ক: আজ শুরু হয়েছে বাংলাদেশ ও আফগানস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনশেষে ৫ উইকেটে ৩৬২ রানের বড় স্কোরে নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ। দলের ইনিংস শুরু করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দ্বিতীয় ওভারের প্রথম বলে আফগানিস্তানের হয়ে অভিষেক হওয়া পেসার নিজাত মাসুদের বলে আউট হন জাকির। ২ বল খেলে ১ রান করেন তিনি। দলীয় ৬ রানে জাকিরকে হারানোর পর জয়ের সাথে দ্বিতীয় উইকেটে ২৬৭ বলে ২১২ রানের জুটি গড়েন শান্ত। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে আফগানিস্তানের স্পিনার রহমত শাহর বলে ৭৬ রানে আউট হন জয়।  ১৩৭ বলের ইনিংসে ৯টি চার মারেন শান্ত। নাজমুল হোসেন শান্ত আউ হয়েছেন ১৭৫ রানে। খেলেছেন ১৮৭ বল। চার মেরেছেন ২৩টি ও ছয় ২টি।

মুমিনুল হক ১৫ ও লিটন দাস ৯ রান করে আউট হয়ে যান। এখন খেলছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। দুজনের জুটি অবিচ্ছিন্ন ৭২ রানে, ৪৩ রানে ব্যাটিং করছেন মিরাজ, মুশফিক অপরাজিত ৪১ রানে।

মিরপুর টেস্টে আজ প্রথম দিন ৭৯ ওভার খেলা হয়েছে।

পূর্ববর্তী বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুতের সংখ্যা বেড়ে রেকর্ড ১১ কোটিতে পৌঁছেছে 
পরবর্তী বিশ্ব রক্তদাতা দিবস ২০২৩: ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ’