www.HelloBangla.News – জাতীয় – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: বিশ্বকাপ ক্রিকেট থেকে বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা হয়েছে। কেননা দলে তামিম না থাকাতে নানা মহল থেকে ক্ষভ প্রকাশ করা হয়। তবে বিশ্বকাপে খেলার ভিত্তিতে কোন মতে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। তারপর দেশের মাটিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দলীয় পারফলম্যান্স ভালো করলে আবার দলটিকে নিয়ে নতুন আশার আলো তৈরি হয়। বিপিএলে বাংলাদেশের সেরা অলরাউন্ডর সাকিব আল হাসান প্রথম কয়েকটি ম্যাচ খারাপ খেললেও আবার স্বরুপে ফিরে আসে। বিপিএলের মাঝপথে বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ।
২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে গেল বছরের তালিকা থেকে বাদ পড়েছেন ৪ ক্রিকেটার।
তারা হলেন তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত এবং এবাদত হোসেন চৌধুরি। যদিও তামিম আগেই নিজেকে চুক্তির বাইরে রাখার জন্য বিসিবিকে অনুরোধ করেছিলেন। এ ছাড়া চোটের কারণে চুক্তির বাইরে এবাদত।
নতুন করে চুক্তিতে জায়াগা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব এবং ওপেনার মাহমুদুল হাসান জয়। এ ছাড়া চুক্তিতে ফিরেছেন স্পিনার নাঈম হাসান। আগের চুক্তিতে দুই ফরম্যাটে থাকলেও নতুন চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল ইসলাম। আগে তিন ফরম্যাটের চুক্তিতে থাকা পেসার তাসকিন আহমেদ এবার বাদ পড়েছেন টেস্টের চুক্তি থেকে।
একনজরে কেন্দ্রীয় চুক্তি :
বাদ : তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী।
নতুন : তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়।
ফিরেছেন : নাঈম হাসান।
আগে শুধু টি-টোয়েন্টি, এখন টি-টোয়েন্টি ও ওয়ানডে : হাসান মাহমুদ।
দুই ফরম্যাট থেকে তিন ফরম্যাটে : নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।
আগে টেস্ট ও টি-টোয়েন্টি, এখন শুধু টি-টোয়েন্টি : নুরুল হাসান সোহান।
আগে তিন ফরম্যাট এবার ওয়ানডে, টি-টোয়েন্টি : তাসকিন আহমেদ।
দেখার বিষয় নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটাররা বাংলাদেশের ইমিজ কতটা উন্নত করতে পারে।
