পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 

www.HelloBangla.News – জাতীয় – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও এলেসান্দ্রো’র সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এই সময় ইতালির রাষ্ট্রদূত বৈধ উপায়ে আরও বাংলাদেশি ইতা‌লি নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমু‌দের স‌ঙ্গে এই সৌজন্য সাক্ষাতকার অনুষ্ঠিত হয়।

ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করেন। তি‌নি জানান, প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসী সেখানে রয়েছেন, যারা দু’দেশের অর্থনীতিতেই ইতিবাচক ভূমিকা রাখ‌ছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী চামড়াজাত পণ্য, অটোমোবাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালির সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী এবং রাষ্ট্রদূত ইতালিতে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও ২০২৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে রাষ্ট্রদূত যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন।

পূর্ববর্তী ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা
পরবর্তী মিয়ানমারের কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী