সড়ক দুর্ঘটনার কবলে জো বাইডেন ও জিল বাইডেন

সড়ক দুর্ঘটনার কবলে জো বাইডেন - আন্তর্জাতিক - ১৮ ডিসেম্বর ২০২৩ ( ফাইল ছবি)
সড়ক দুর্ঘটনার কবলে জো বাইডেন - আন্তর্জাতিক - ১৮ ডিসেম্বর ২০২৩ ( ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৮ ডিসেম্বর, ২০২৩: জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন প্রচারণা কর্মীদের সঙ্গে একটি গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় একটি গাড়ির সংঘর্ষ হয়। ডেলাওয়্যারের উইলমিংটনে রবিবার (১৭ ডিসেম্বর) এই দুর্ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তারা দুজনই অক্ষত আছেন।

বহরে থাকা গাড়িটি হঠাৎ একটি মোড়ে থামার চেষ্টা করলে এ সংঘর্ষ হয়। এ সময় বাইডেনের সিক্রেট সার্ভিসের কর্মীরা ওই গাড়িটিকে অস্ত্র দিয়ে ঘিরে ফেলে এবং চালককে তার হাত উপরে রেখে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ও তার স্ত্রী দুজনই ভালো আছেন।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র স্পেশাল এজেন্টের স্টিভ কোপেক বলেছেন, রবিবার রাত ৮টা ৯ মিনিটে উইলমিংটনে প্রেসিডেন্টের গাড়ি বহরে থাকা সিক্রেট সার্ভিসের একটি গাড়িকে অপর একটি গাড়ি আঘাত করে। এতে প্রেসিডেন্টের নিরাপত্তা কোনো হুমকিতে পড়েনি, পরে প্রেসিডেন্টের গাড়ি বহর নিরাপদে চলে যায়।

পূর্ববর্তী যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
পরবর্তী একতরফা নয় ২৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে: সেতুমন্ত্রী