ভারতের দীর্ঘতম সমুদ্রসেতু যান চলাচলের জন্য উন্মুক্ত

ভারতের দীর্ঘতম সমুদ্রসেতুর উদ্বোধন - আন্তর্জাতিক - ১৩ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
ভারতের দীর্ঘতম সমুদ্রসেতুর উদ্বোধন - আন্তর্জাতিক - ১৩ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ জানুয়ারি, ২০২৪: ভারতের দীর্ঘতম সমুদ্রসেতু গতকাল যান চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি উদ্বোধন করেন। সেতুটি আরব সাগরের জলভাগের ওপর নির্মিত। ভারতের দীর্ঘতম এই সমুদ্রসেতুটি ‘মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক’ (এমটিএইচএল) প্রকল্পের আওতাধীন।

এই জলভাগ ভারতীয় ভূখণ্ড থেকে মুম্বাই শহরকে বিচ্ছিন্ন করে রেখেছিলো। নির্মিত এ সেতুর কল্যাণে ২১.৮ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগবে মাত্র ২০ মিনিট।

প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামানুসারে এই সেতুটির নাম দেওয়া হয়েছে ‘সেওয়ারি-নবসেবা অটল সেতু’। সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ রাজ্য সরকারের মন্ত্রীরা।

২১.৮ কিলোমিটার দীর্ঘ সেতুটি তৈরিতে খরচ পড়েছে ১৭ হাজার ৮৪০ কোটি রুপি। পুরো প্রকল্পের খরচ ২১ হাজার কোটি রুপিরও বেশি। এর মধ্যে ১৬.৫ কিলোমিটার পথ রয়েছে সমুদ্রের ওপর দিয়ে। এই সেতু নবি মুম্বাই এবং মুম্বাইয়ের দুই আন্তর্জাতিক বিমানবন্দরকে যুক্ত করায় সুবিধা হবে দেশি-বিদেশি পর্যটকদের।

পাশাপাশি নবি মুম্বাইয়ে জওহরলাল নেহরু বন্দরে পণ্য পরিবহনে সুবিধা মিলবে। মুম্বাই থেকে পুণে, গোয়া এবং কর্নাটক যাত্রারও সময় কমবে।

পূর্ববর্তী বলিউড তারকাদের মানসিক অবসাদ এবং আত্মহত্যার প্রবণতা নিয়ে মতামত
পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা যে বেতন ভাতা পেয়ে থাকেন