www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে আগামীকাল আজ সোমবার (৫ আগস্ট) থেকে ৭ আগস্ট (বুধবার) পর্যন্ত তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।
আন্দোলনকে ঘিরে সহিংসতা ও প্রাণহানি বাড়ার পর কারফিউ জারি করা হয় গত ১৯ জুলাই রাতে। পরে ২১ থেকে ২৩শে জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পরে ২৪ ও ২৫শে জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস।
পরিস্থিতি আরো স্বাভাবিক হলে গত রবি, সোম ও মঙ্গলবার অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। পরে গত বুধবার থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।










