উপকরণ: মুরগীর মাংস -১ কেজি পছন্দ মত টুকরো করে কাটা, তেল-২ টেবিল চামচ, টক দই-২ টেবিল চামচ, টমেটো টুকরা হাফ কাপ, রসুন বাটা-১ টেবিল চামচ, আদা বাটা-১ টেবিল চামচ, পিঁয়াজ বড় সাইজের-২টা কুঁচি করে কাটা, গরম মশলা-২ চা চামচ, ধনে গুড়া-১ চা চামচ, শুকনা মরিচ গুড়া-১ চা চামচ, হলুদ গুঁড়ো-১/২ চামচ, পুদিনা পাতা পেস্ট- আধা চা চামচ, জয়েত্রি পোস্ত বাটা-হাফ চাচামচ, কাজু বাদাম বাটা-২ চা চামচ, অল্প কমলা রং (ফুড কালার) চাইলে এটা বাদ দিতেও পারেন, ধনে পাতা কুঁচি ১ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী

প্রণালি: প্রথমে একটা বাটিতে টক দই এর সাথে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুড়া, পুদিনা পাতা পেস্ট, শুকনা মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, কাজু বাদাম বাটা, জয়েত্রি পোস্ত বাটা দিয়ে মিশিয়ে নিন।
এবার মুরগির পিসগুলোকে লবণ আর অল্প কমলা রং দিয়ে মেখে রাখুন। প্যানে তেল দিন। তাতে এবার মুরগির পিসগুলা হালকা করে ভেজে তুলে রাখুন। ওই প্যান আর একটু তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভাজুন। এবার ভাজা মুরগির পিসগুলা দিয়ে নাড়াচাড়া করে দই এর মিশ্রণ দিয়ে দিন।
রান্না করুন ৫ মিনিট। এবার টমেটো কুচি আর ধনে পাতা কুচি সাথে একদম সামান্য পানি দিয়ে ঢাকনা লাগিয়ে কম আঁচে রান্না করুন ১০ মিনিট।
এবার হয়ে এলে নামিয়ে সুন্দর করে একটি কড়াই ঢেলে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের ‘কড়াই চিকেন’
রেসিপি দিয়েছেন: ফারজানা বাতেন










