নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্যদের সরিয়ে নেবে ফ্রান্স

নাইজার থেকে সৈন্যদের সরিয়ে নেবে ফ্রান্স - আন্তর্জাতিক - ২৫ সেপ্টেম্বর ২০২৩
নাইজার থেকে সৈন্যদের সরিয়ে নেবে ফ্রান্স - আন্তর্জাতিক - ২৫ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News –  আন্তর্জাতিক – ২৪ সেপ্টেম্বর, ২০২৩ : নাইজার থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত ও সৈন্যদের প্রত্যাহার করার ফলে দেশটির সার্বভৈমত্ব দিকে এগিয়ে যাবে। ফ্রান্স নাইজার থেকে তাদের রাষ্ট্রদূত এবং আগামী মাসগুলোতে সৈন্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর নাইজারের সামরিক নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁক্রো রবিবার এক ঘোষণায় এ কথা বলেন। পশ্চিম আফ্রিকার দেশটিতে দুই মাস আগে এক সামরিক অভ্যুত্থানে ফরাসীপন্থী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়।

টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে মাঁক্রো বলেছেন, রাষ্ট্রদূতকে প্রত্যাহারের বিষয়ে ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক ঘন্টায় রাষ্ট্রদূত এবং কয়েকজন কূটনীতিক দেশে ফিরবেন।

তিনি আরো বলেছেন, নাইজারে সামরিক সহায়তার আর দরকার নেই। ফরাসী সৈন্যরা আগামী কয়েক মাসের মধ্যে দেশে ফিরতে শুরু করবে এবং বছরের শেষ নাগাদ তাদের সরিয়ে আনার কাজ শেষ হবে।

নাইজারের সামরিক শাসকরা তড়িঘড়ি এক বিবৃতিতে এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে।

সাহেল অঞ্চলে জিহাদী বিরোধী অভিযানের অংশ হিসেবে নাইজারে দেড় হাজার সৈন্য মোতায়েন রেখেছিল ফ্রান্স ।

সূত্র: বাসস

পূর্ববর্তী এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্রোঞ্জ পদক জয়
পরবর্তী শেখ হাসিনার জন্মদিনে বর্ণাঢ্য আয়োজনে সেজে উঠেছে কোটালীপাড়া