বিদ্যুতের দাম প্রতি ইউনিটে বাড়ছে ৩৪ থেকে ৭০ পয়সা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়ছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী - অর্থনীতি - ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
বিদ্যুতের দাম বাড়ছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী - অর্থনীতি - ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ২৭ ফেব্রুয়ারি, ২০২৪: মার্চে বিদ্যুতের দাম  প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা বৃদ্ধি করা হবে, বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলন, “আমাদের লক্ষ্য হলো আগামী তিন বছর আমরা বিদ্যুতের দাম সমন্বয় করব। আগামী মার্চে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা বৃদ্ধি করা হবে।”

বিদ্যুতের দাম বাড়ানোর গেজেট আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জারি হতে পারে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। প্রতি ইউনিটে দাম বাড়ছে ৩৪ পয়সা। মার্চের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এ নতুন দাম কার্যকর করা হবে। বিদ্যুতে বর্তমানে সরকার বছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় “

গ্যাসের দামও সমন্বয় করা হবে জানিয়ে নসরুল হামিদ বলেন, “বিদ্যুতের নতুন দাম মার্চ থেকে কার্যকর হবে। গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু যে গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেই গ্যাসের দাম বাড়তে পারে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এ সমন্বয়ও মার্চের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।”

পূর্ববর্তী এখন বিএনপি দাবি করছে তাদের ৪ হাজার নেতাকর্মী জেলে আছে: সেতুমন্ত্রী
পরবর্তী ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় প্রধান বাধা ইসরায়েলের দখলদারিত্ব