বিএনপির শাসনামলে যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করত: আইনমন্ত্রী

Law Minister used to exploit people during BNP regime - Politics - 17 May 2024
Law Minister used to exploit people during BNP regime - Politics - 17 May 2024

www.HelloBangla.News – রাজনীতি – ১৭ মে, ২০২৪: বিএনপির শাসনামলে যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে জনগণকে শোষণ করত, বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।তিনি বলেন, “বিএনপি তাদের শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার-আলবদরদের সঙ্গে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত, অত্যাচার করত। এখন জনগণের যে উন্নয়ন হচ্ছে, তা মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না। সেজন্য তাদের মাথা খারাপ হয়েছে।”

আজ শুক্রবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে বনগজ- কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি ফেরদৌস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন বাবুল, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী ৫ টি দেশে বাংলাদেশের আম নিতে আগ্রহ প্রকাশ করেছেন: কৃষিমন্ত্রী
পরবর্তী জুনের ৬ তারিখে দেওয়া বাজেট আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী