আসছে মুসলিম উম্মাহ’র আরেক উৎসব। এই ঈদেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি মেহমান আপ্যায়ন করতে। এবারের ঈদে তাই আমার এই রেসিপিটা ও আপনি আপনার টেবিলে রাখতে পারেন। আমার রেসিপির নাম ঘরোয়া বিফ রেজালা।
উপকরণ: গরুর মাংস-১ কেজি, আদাও রসুন বাটা-১টেবিল চামচ করে, হলুদগুঁড়া- ২ চা চামচ, মরিচগুঁড়া-২ চা চামচ, ধনেগুঁড়া-২ চা চামচ, জিরাগুঁড়া- ২চা চামচ, পেয়াজ-২ টা বড়, কাচামরিচ-৫/৬ টা, এলাচ-৪ টা, দারচিনি-২ টুকরা, তেজপাতা-২ টা, তেল-হাফকাপ, বাদামবাটা-২ চা চামচ, বেরেস্তাবাটা-২ চা চামচ, টক দৈ-৪ চা চামচ, জায়ফল বাটা-হাফ চা চামচ, জৈত্রি বাটা- হাফ চা চামচ, গুড়াদুধ-১ টেবিল চামচ, ঘি-১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি: মাংস পরিষ্কার করে কেটে ধুয়ে ১ টি পাত্রে রাখতে হবে। তারপর উল্লেখ্যিত মসলা সব দিয়ে ভালো ভাবে হাত মেখে নিন। তারপর চুলায় দিতে হবে। ভালো করে কষানোর পর তেল উপরে আসলে বাদাম বাটা বেরেস্তা বাটা ও টক দৈ দিয়ে দিন। আবার ভালো ভাবে নেড়ে দিতে হবে এবং কষাবো তারপর তেল উপরে আসলে পরিমাণ মতো গরম পানি দিব। সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় থাকবে। এরপর নিজের পছন্দ অনুযায়ী ঝোল রেখে তাতে দুধ ও ঘি দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ মজার ঘরোয়া বিফ রেজালা।
রেসিপি দিয়েছেন: মাহফুজা মজুমদার।










