আচার খেতে কার না ভালো লাগে। ছোট বড় সব বয়সের ই আচার পছন্দ। ভাত খিচুড়ি পোলাও বা বিরিয়ানি যাই হোক না কেন একটু আচার কিন্তু খাবারের রুচি ও স্বাদ অনেক গুন বাড়িয়ে দেয়। আজ আমি নিয়ে এসেছি খুব মজার টক ঝাল একটি আচার। নাগা মরিচ রসূনের আচার।
আচার বানাতে যা লাগছে
উপকরণ:
রসূনের কোয়া-এক কেজি, নাগা মরিচ-হাফ কেজি, লবন-স্বাদমতো, সিরকা- হাফ কাপ, মরিচ গুড়া-দুই চা চামচ, হলুদ গুড়া-এক চা চামচ, পাঁচ ফোড়ন গুড়া- পাচ চা চামচ, তেতুলের মাড়-তিন টেবিল চামচ, চিনি-চার টেবিল চামচ, সরিষার তেল-এক কাপ, কাচা মরিচ-আট/দশটা, গোট পাচ ফোড়ন-এক চা চামচ।

প্রস্তুত প্রনালি:
প্রথমে নাগা মরিচ ও রসূন ধুয়ে পেপার টাওয়াল দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে কাচা মরিচ ও গোটা পাচ ফোড়ন দিতে হবে। রসূনের কোয়া দিয়ে নাড়বো। এখন নাগা মরিচ ঢেলে দিতে হবে। একটু নেড়ে নিব ভালো করে। এখন এক এক করে এতে হলুদ গুড়া, মরিচ গুড়া লবন, সিরকা, চিনি, দিয়ে নাড়বো। পাচ মিনিট পর এতে তেতুলের মাড় দিবো নেড়ে নিবো। নাড়তে হবে ঘন ঘন যাতে পুড়ে না যায়। এখন পাচ ফোড়ন গুড়া দেতে হবে। সুঘ্রান আসবে মরিচ রসূন ও পাচফোড়নের।
নামিয়ে নিবো। হয়ে গেলো আমার খুব মজার ঝাল টক নাগা রসূনের আচার।
রেসিপি দিয়েছেন: হেলেন বাওয়ার










