প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দ - অর্থনীতি - ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি).jpg
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দ - অর্থনীতি - ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি).jpg

www.HelloBangla.News – অর্থনীতি – ১১ ফেব্রুয়ারি, ২০২৪: বাজার সম্প্রসারণের পাশাপাশি পণ্যের উৎপাদনও বহুমুখী করতে হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার ( ১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতৃবৃন্দ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি বাজার সম্প্রসারণ করতে হবে।

এ সময় উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের বিশেষ মনোযোগ দেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন এক সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে ব্যবসা-বাণিজ্য, রপ্তানি ও সাম্প্রতিক বাজার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

তারা বৈশ্বিক পরিস্থিতিসহ বিভিন্ন কারণে সৃষ্ট কিছু সমস্যার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন ও যত দ্রুত সম্ভব তা সমাধানের আশ্বাস দেন।

প্রতিনিধি দলে ছিলেন-বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সাবেক সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শিদী, শফিউল ইসলাম ও সিদ্দিকুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সূত্র: বাসস

পূর্ববর্তী আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
পরবর্তী টাঙ্গাইল শাড়ির জিআই সনদ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর