খুলনাকে ৬৫ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে চট্রগ্রাম

প্লে অফ নিশ্চিত চট্রগ্রামের - খেলাধুলা - ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
প্লে অফ নিশ্চিত চট্রগ্রামের - খেলাধুলা - ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গুরুত্বপূর্ণ নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে খুলনাকে ৬৫ রানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচ হারলে বিদায় জিতলে প্লে অফ নিশ্চিত হবে। এই সমিকরণে খেলতে নেমেছিলো চট্রগ্রাম। টন জিতে আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের বিশাল পুঁজি পায় চট্টগ্রাম। লক্ষ্য তাড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১ বল বাকি থাকতেই মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় খুলনা।

আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি)  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ১১৬ রান করেছেন তানজিদ তামিম। এই রান করতে তানজিদ খেলেছে ৬৫ বল, চার আর ছয় মেরেছে ৮ টি করে।

জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে এনামুল হকের ৩৫ ও শাই হোপের ৩১ রানের সুবাদে ১২৭ জানে অলআউট হয়ে যায় খুলনা।চট্রগ্রামের পক্ষে শুভাগত হোম পেয়েছেন ৩ উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন তানজিদ হাসান তামিম।

রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পর চতুর্থ দল হিসেবে প্লে-অফে নাম লেখাচ্ছে ফরচুন বরিশাল।

পূর্ববর্তী রমজানে আরও দুবার দেওয়া হবে টিসিবির পণ্য: বাণিজ্য প্রতিমন্ত্রী
পরবর্তী খাবারের জন্য দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা