উপকরণ: চিকেন কিমা-১ কাপ, পুদিনাপাতা ১/৪ কাপ, কাঁচামরিচ কুঁচি-৪/৫ টা, চাট মসলা-১ চা চামচ, লেবুর রস-১ চা চামচ, পাউরুটি-২ পিছ, লবন স্বাদ মতো, চিকেন পাউডার ১ টেবিল চামচ, মাশরুম ১/৪ কাপ কুচি, কনফ্লাওয়ার-১ চা চামচ, ডিম-দুই থেকে তিনিটি, তেল-ভাজার জন্য।

প্রনালি: চিকেন কিমা, পাউরুটি, পুদিনাপাতা, কাঁচামরিচ ব্লানডারে ব্লান্ড করে তার মাঝে, চাট মসলা, চিকেন পাউডার, লবন, লেবুর রস, মাশরুম কুচি দিয়ে, ডিম ও কনফ্লাওর দিয়ে মেখে নিতে হবে। তার পর ললিপপ সাইজ করে কাঠি করে করে ডোবা তেলে ভেজে তুলে পরিবেশন করতে হবে। বিকেলের নাস্তায় চিকেন মাশরুম ললিপপ একটি মাজাদার খাবার।
রেসিপি দিয়েছেন: নাসরীন নওরোজ স্বপ্না










