মুরগির মাংসের তেহারি

মুরগির মাংসের তেহারি

উপকরণ:

মুরগি ১ কেজি, পোলও এর চাল-আধা কেজি, তেল-১কাপ, টকদই- ২ টেবিল চামচ, পিয়াজ কুচি-১কাপ, আদা বাটা-১টেবিল চামচ, রসুনবাটা -১চা চামচ, জয়ফল ছোট-১টা, জয়এী গুড়া-আধা চা চামচ, শাহ জিরা-আধা চা চামচ, শাহ মরিচ -আধা চা চামচ, এলাচ-৫টা, দারচিনি-৫টুকরা, লবন-স্বাদ মতো, চিনি স্বাদ মতো, শুকনা মরিচ গুড়া-১চা চামচ, দুধ-১কাপ, পিয়াজ বেরেস্তা-১কাপ, বাদাম কুচি-১টেবিল চামচ, কাঁচা মরিচ -৫/৬টি, পিয়াজ বাটা-২টেবল চামচ।

মুরগির মাংসের তেহারি

প্রনালি:

প্রথমে পোলাও এর চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে হবে। মুরগি ছোট টুকরো করে কেটে পরিস্কার করে  পানি ঝরিয়ে  লবন মেখে অল্প তেলে  ভেজে নিতে হবে।   চুলায় কড়াই তে বাকী তেল গরম করে পিয়াজ বাটা আদা রসুনসহ সব মসলা ও টক দই দিয়ে  ভালো ভাবে মিশিয়ে অল্প পানি দিয়ে মসলা কসিয়ে  ভাজা মুরগি দিয়ে কিছু সময়  রান্না করতে হবে মুরগির মাংস সিদ্ধ হওয়া পরযন্ত। পোলাও এর চাল ৭০-৮০% সিদ্ধ করে পানি ঝড়িয়ে নিতে হবে। সিদ্ধকরা চাল মুরগির সঙ্গে মিশিয়ে দমে দিতে হবে। দুধ ও বাদামও বেরেস্তা ও চিনি দিতে হবে, আস্ত  কাচা মরিচ দিয়ে  ঢেকে দিতে হবে। পনেরো মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে মজার স্বাদের  মুরগির তেহারি।

রেসিপি দিয়েছেন: শায়লা আখতার কাকলী।

পূর্ববর্তী জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য: প্রধানমন্ত্রী
পরবর্তী আগামীকাল ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস