
উপকরণ: গরুর চোষের মাংস-২ স্লাইস, রসুন-৩/৪ কোঁয়া, গোল মরিচের গুঁড়ো-১ চা চামচ, মাখন-২ টেবিল চামচ, লবন পরিমান মত, অলিভ অয়েল-২ টেবিল চামচ
স্পেশাল সস তৈরীর জন্য: টমেটো সস, বারবিকিউ সস, সয়া সস, লেবুর রস

প্রণালি: প্রথমে চোষের মাংস একটু ভারী করে শ্লাইস করে কেটে নিতে হবে। এতে রসুনের কোঁয়া থেঁতো করে, গোল মরিচের গুঁড়ো, অলিভ অয়েল, লবন মেখে দুই থেকে তিন ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। তারপর একটি নন্ স্টিক ফ্রাইং প্যানে অলিভ অয়েল দিয়ে তাতে মেরিনেট করা মাংসের স্লাইস গুলো দিতে হবে। কিছুক্ষন পর পর একটি চিমটার সাহায্যে উল্টিয়ে দিতে হবে । স্টেইক একেক জন একেক রকম খেতে পছন্দ করেন। কেউ হাফ ডান, কেউ মিডিয়াম কুক, কেউ আবার ফুল ডান। পছন্দ অনুযায়ী নামিয়ে নিতে হবে । নামানোর আগে অল্প বাটার দিয়ে নিলে খেতে বেশ সুস্বাদু হবে ।
সস: উপরে লিখা সব সস মিলিয়ে তাতে অল্প পরিমান লেবুর রস মিশিয়ে স্টেইকের সাথে পরিবেশন করা যেতে পারে । আলু সিদ্ধ করে একটু বাটার দিয়ে মাখিয়ে ম্যাশ পটেটো আর পছন্দ অনুযায়ী সটেড্ সব্জী স্টেইকের সাথে খেতে খুবই মজাদার একটি পরিবেশনা ।
রেসিপি দিয়েছেন: নভেরা সারোয়ার জয়া
