বিফ রোস্ট মূলত ইংলিশদের খাবার। কিন্তু এখন এই বিফ রোস্টের জনপ্রিয়তা বাংলাদেশেও অনেক বেড়ে গেছে। এখানে বিফ রোস্ট তৈরির উপকরণ ও প্রণালি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব।
উপকরণ:
বিফ চাক-এক কেজি, লবন-স্বাদমতো, পেপে বাটা-দুই টেবিল চামচ, গোল মরিচ গুড়া-হাফ চা চামচ, লেবুররস-দুই টেবিল চামচ, পেয়াজ বাটা-চার টেবিল চামচ, আদা বাটা-দুই টেবিল চামচ, রসূন বাটা-দেড় টেবিল চামচ, পোস্তদানা বাটা-এক চা চামচ, গরম মসলা গুড়া-এক চা চামচ, শুকনা মরিচ গুড়া-দুই চা চামচ, দৈ বা ক্রিম-হাফ কাপ, ঘি-হাফ কাপ, বিফ স্টক-দুই কাপ।

প্রস্তুত প্রণালি:
প্রথমে গরুর মাংসের চাক টি ভালো করে ধুয়ে পেপার টাওয়ালে মুছে নিতে হবে। কাটা চামচ দিয়ে কেচে নিতে হবে। আবার মুছে ছাকনিতে লবন ও গোল মরিচগুঁড়া এবং পেপে বাটা দিয়ে মেরিনেট করে রাখতে হবে প্রায় ছয় থেকে সাত ঘন্টা।
একটা বাটিতে লেবুর রস, আদা, রসূন ও পিয়াজ বাটা, শুকনা মরিচগুঁড়া, গরম মসলা গুড়া, পোস্তবাটা, লবন, মাখিয়ে নিতে হবে।
এখন চুলায় প্যান গরম করে তাতে ঘি দিতে হবে। মসলার মিশ্রন ঢেলে দিয়ে ক্রমাগত নাড়তে হবে যাতে পুরে না যায়। এখন বিফের চাক টা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আগুনের তাপ কমিয়ে দিতে হবে। এপাশ ওপাশ করে দিতে হবে কিছুক্ষণ পর পর। বিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে পিস করে কেটে নিন। এবং আবার চুলায় প্যানে মসলায় বিফের পিস গুলো দিয়ে ঢেকে দিন। পনের মিনিট রেখে নামানোর আগে ক্রিম বা দৈ দিতে হবে।
বিভিন্ন সবজির সাথে এই বিফ রোস্ট গরম গরম পরিবেশন করুন।
রেসিপি দিয়েছেন: রাজিয়া সুলতানা










