উপকরণ:
গরুর মাংস : দেড় কেজি, পেয়াজ বেরেস্তা-দুই কাপ, আদা বাটা-দুই টেবিল চামচ,
রসুন বাটা-দুই টেবিল চামচ, টক দই-এক কাপ, ডার্ক সয়াসস-দুই টেবিল চামচ, হলুদগুঁড়া-হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া-এক টেবিল চামচ, শুকনা মরিচ-দুই টেবিল চামচ, কিউব করে কাটা পেয়াজ-এক কাপ, জায় ফল গুড়া-হাফ চা চামচ, জয়এি গুড়া- হাফ চা চামচ, গরম মশলা গুড়া-এক চা চামচ, কালো গোলমরিচ গুড়া-হাফ চা চামচ, দাড়চিনি আস্ত-তিন টুকরা, তেজপাতা-তিন টা, রসুন কুচি-দেড় টেবিল চামচ, আস্ত শুকনা মরিচ-সাত/ আট টা, সরিষার তেল-আধা কাপ, লবন: স্বাদ মত।

প্রনালি: ভালোমত ধুয়ে পানি ছাড়িয়ে নিয়ে গরুর মাংসের সঙ্গে হলুদ, মরিচ, ধনিয়া গুড়া, আদা, রসুন, ডার্ক সয়াসস, টক দই, পেয়াজ বেরেস্তা, জয়ফল, জয়এি গুড়া, গোলমরিচ গুড়া,গরম মশলা গুড়া, লবন , চার টেবিল চামচ তেল এক সঙ্গে ভালো ভাবে হাত দিয়ে মাখাতে হবে। এক কাপ পানি দিয়ে মাঝারী আঁচে ঢাকনা দিয়ে রান্না করতে হবে। কিছু ক্ষণ পরপর নাড়তে হবে। মাংসে পানি উঠবে, আর পানি দিতে হবে না। মাংসে সামান্য কিছু পানি থাকা অবস্থায় কষানো হলে নামিয়ে রাখতে হবে।
এখন একটা কড়াইতে বাকী সরিষার তেল গরম করে আস্ত দাড়চিনি তিন টুকরা, তেজপাতা তিন টি, শুকনা মরিচ ছয় সাতটি, এবং কিউব করে কাটা পেয়াজ দিয়ে ভেজে নিতে হবে। পেয়াজ লালচে হয়ে এলে রান্না করা মাংস ঢেলে দিয়ে নাড়তে হবে যাতে নীচে লেগে না যায়। এর মধ্যেই মাংস সিদ্ধ হয়ে আসবে। নাড়তে নাড়তে কালো রং টা চলে আসলে ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে। বাটিতে ঢেলে উপরে বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করতে হবে। গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগবে মজাদার গরুর কালা ভুনা।
রেসিপি দিয়েছেন : রাজিয়া স্মৃতি










