
উপকরণ:( প্রথম ধাপ)
গরুর মাংস পাতলা করে কাটা-৩৫০ গ্রাম, আদা ও রশুন বাটা-২ চা চামচ, সয়াসস-১ চা চামচ, লবন পরিমান মত, গোল মরিচ গুঁড়া পরিমান মত।
প্রণালি: প্রথমে এ উপকরন গুলো একসাখে মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখতে হবে! তারপর পরিমানমত পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে!
উপকরণ: (দ্বিতীয় ধাপ)
পেয়াজ ভাজে ভাজে খুলে নিতে হবে-দেড় কাপ, সবুজ ক্যাপসিকাম-১ টি, টমেটো-২/৩ টি, রশুন কুচি-৮/১০ কোয়া, লাল মরিচ কুচি-৩/৪ টা, ফিশ সস, সয়া সস, টমেটো কেচাপ, করণফ্লাওয়ার, পেয়াজ কলি, কাঁচা মরিচ আস্ত ৭/৮ টা, চিনি, লবন।

প্রণালি:
প্যানে তেল ছেড়ে প্রথমে রশুন এবং লাল মরিচ কুচি দিয়ে ভাজতে হবে , একটু হাই হিট এ! গন্ধ বের হলে পেয়াজ গুলা দিতে হবে ২/৩ মিনিট নেড়ে টমেটো দিতে হবে টমেটো একটু মজে আসলে সেদ্ধ গরুর মাংস টা দিতে হবে। পরিমান মত ফিশ সস, সয়া সস, টমেটো কেচাপ, অল্প চিনি দিতে হবে। যেহেতু সসে অনেক লবন থাকে তাই লবন টা স্বাদবুঝে দিতে হবে। ভাজার পরে হবে এরপর ক্যাপসিকাম, পেয়াজ কলি দিতে হবে, আস্ত কাচা মরিচ দিতে হবে ভাজা হলে অল্প পানি দিতে হবে। যখন স্বাদ ঠিকঠাক লাগবে, এক টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ঠান্ডা পানি তে গুলে দিয়ে দিতে হবে। পুরা রান্নায় ঢাকনা ব্যবহার করা যাবে না। এতে রং নষ্ট হয়ে যায় ! কর্ন ফ্লাওয়ার দিয়ে একটু ঝোল ঘন হয়ে গেলে ই ব্যস। তৈরী হয়ে গেলো মজার স্বাদের বিফ চিলি।
রেসিপি দিয়েছেন: শাহানা মুসাঈদা জেসী
