বাটা মরিচে ইলিশ মাছের ঝোল

বাটা মরিচে ইলিশ মাছের ঝোল

উপকরণ:

ইলিশ মাছ দেড় কেজি ১ টা, পেঁয়াজ কুঁচি-পেঁয়াজ বাটা ২ কাপ, লবন স্বাদ মত, হলুদের গুড়ো হাফ চামচ, মরিচ বাটা ২ চামচ, আদা বাটা হাফ চামচ, জিরো গুড়ো হাফ চামচ, টমেটো পেস্ট ১ কাপ, কাঁচা মরিচ ৪ টা, সয়াবিন তেল পরিমাণ মত, ফিসসস সামান্য, ধনিয়া পাতা কুঁচি, চিনি হাফ চামচ

বাটা মরিচে ইলিশ মাছের ঝোল

প্রস্তুতি  প্রণালী

লেজ আর মাথা ছাড়া ইলিশ মাছের টুকরো নিতে হবে। কড়াইয়ে তৈল দিয়ে পেঁয়াজ কুঁচি ভেজে নিবো। এবার পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা-রসুন-বাটা, জিরা গুড়া, টমেটো পেস্ট, লবন, ফিসসস দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হলে  দেখবেন তৈল উপরে উঠে আসছে। তখন ইলিশ মাছ দিয়ে দিন। মাছ দিয়ে আবারও মশল্লা সাথে ভালো করে কষিয়ে নিন। এবার ১ কাপ পানি দিয়ে কাঁচা মরিচ দিন ঢাকনা দিয়ে ঝোল কে ঘন করে নিন। ধনিয় পাতা কুঁচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন। বাটা মরিচে ইলিশ মাছের ঝোল।  বাটা মরিচ দিয়ে ইলিশের মাছ রান্না করলে এর স্বাদ দিগুণ বেড়ে যায়।

রেসিপি দিয়েছেন: সাজিয়া ফেরদৌস, সাজিয়া’স কিচেন

পূর্ববর্তী আজও বৃষ্টি হলে যে নিয়মে হবে আইপিএলের ফাইনাল ম্যাচ
পরবর্তী হ্যাক হওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুনরুদ্ধার করুন সহজে