Author: Hello Bangla News

  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড

    শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে নিউজিল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ০৯ নভেম্বর, ২০২৩: আজকের খেলায় জেতার পাশাপাশি নিউজিল্যান্ডের রানরেট বাড়াতে হবে তাহলে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। অপর দিকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে আজকের খেলায় শ্রীলঙ্কাকে জিতেতে হবে। তাই কেউ কাউকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এই সমীকরণকে সামনে রেখে টস করতে নেমে জয় পেয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে ফিল্ডিং করছে নিউজিল্যান্ড।

    বেঙ্গালুরুতে আবহাওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আজ। বৃষ্টিতেও ভেসে যেতে পারে আজকের ম্যাচটি। আবহাওয়ার কথা বিবেচনা করেই শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজেরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন।

    একটি পরিবর্তন আনা হয়েছে নিউজিল্যান্ড একাদশে। ইস সোধির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন লকি ফার্গুসন। শ্রীলঙ্কা দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। কাসুন রাজিথার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন চামিকা করুনারত্নে।

     

    নিউজিল্যান্ড একাদশ

    ডেভন কনওয়ে, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, টম লাথাম, মিচেল সান্তনার, লকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

     

    শ্রীলঙ্কা একাদশ

    পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দুষ্মন্তে চামিরা ও দিলশান মধুশঙ্কা।

  • নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬০ রানে জিতেছে ইংল্যান্ড

    নেদারল্যান্ডসের বিপক্ষে ১৬০ রানে জিতেছে ইংল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা – ০৯ নভেম্বর, ২০২৩: আট খেলায় দুইটিতে জয় নিয়ে বাংলাদেশে সমান পয়েন্ট ইংল্যান্ডের। তবে গতকাল নেদারল্যান্ডকে ১৬০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখলো ইংল্যান্ড।এদিকে আফগানিস্তান ও নেদারল্যান্ড ভালো অবস্থানে রয়েছে।বাংলাদেশ শেষ খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বা রান রেট যদি ভালো করতে পারে তাহলে চ্যাস্পিয়ন ট্রফিতে খেলতে পারবে।

    বিশ্বকাপের ৪০তম ম্যাচে গতকাল পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৩৭.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় ডাচরা। বেন স্টোকসের সেঞ্চুরির পর বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন আদিল রশিদ ও মঈন আলী।

    আগে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। তবে ইনিংস লম্বা করতে পারেননি বেয়ারস্টো। ১৫ রানে তার বিদায়ের পর তিনে নেমে কিছুক্ষণ লড়ে যান জো রুট। মালানের সঙ্গে গড়েন ৮৫ রানের জুটি। রুটকে ২৮ রানে ফিরিয়ে এই জুট ভাঙেন ফন বিক। এরপর দ্রুত উইকেট হারান হ্যারি ব্রুক (১১), জস বাটলার (৫) ও মঈন আলী (৪)।

    সপ্তম উইকেটে লড়তে থাকা স্টোকসকে সঙ্গ দেন ক্রিস ওকস। ৫৮ বলে ফিফটি পূর্ণ করা স্টোকসের সঙ্গে তিনি গড়েন ১২৯ রানের জুটি। ৪৪ বলে ফিফটিরও দেখা পান এই ব্যাটার। এরপর আর এক রান যোগ করতেই হারান উইকেট। তবে লড়ে যান স্টোকস। ৭৮ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ ওভারের চতুর্থ বলে এসে হারান ‍উইকেট। এর আগে তিনি খেলে যান ৮৪ বলে ৬ চার ও ৬ ছক্কায় ১০৮ রানের ইনিংস।

    ডাচদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন বাস ডি লিড। জোড়া উইকেট পান আরিয়ান দুত ও ফন বিক। একটি উইকেট তুলে নেন পল ফন মিকারেন।

    ৩৪০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৫ রানেই বিদায় নেন ম্যাক্স ও ডাউড। তিনে নামা অ্যাকরমান ফেরেন ডাক মেরে। চারে নেমে ওপেনার ওয়েসলে বারেসির সঙ্গে কিছুক্ষণ থিতু হন অ্যাঙ্গলব্রেখট। তবে রান আউট হয়ে বারেসি (৩৭) ফিরে গেলে ভাঙে জুটি। বেশিক্ষণ টিকতে পারেননি অ্যাঙ্গলব্রেখটও। তিনি বিদায় নেন ৩৩ রান করে। এরপর বাস ডি লিড এসে করেন ১০ রান।

    ষষ্ঠ উইকেটে স্কট এডওয়ার্ডসের সঙ্গে ইনিংসের সর্বোচ্চ ৫৯ রানের জুটি গড়েন নিদামানুরু। এডওয়ার্ডসকে ৩৮ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মঈন। পরবর্তীতে নিদামানুরু ছাড়া আর কেউ টিকতে পারেননি। অপরাজিত থাকা নিদামানুরু করেন ৩৪ বলে সর্বোচ্চ ৪১ রান।

    ইংলিশদের হয়ে ৩টি করে উইকেট নেন রশিদ ও মঈন। জোড়া উইকেট পান ডেভিড উইলি। একটি উইকেট নেন ক্রিস ওকস। ম্যাচ সেরা হয়েছেন বেন স্টোকস(ইংল্যান্ড)।

     

    সংক্ষিপ্ত স্কোর :

    ইংল্যান্ড : ৩৩৯/৯, ৫০ ওভার (স্টোকস ১০৮, মালান ৮৭, লিডে ৩/৭৪)।

    নেদারল্যান্ডস : ১৭৯/১০, ৩৭.২ ওভার (নিদামানুরু ৪১*, এডওয়ার্ডস ৩৮, মঈন ৩/৪২)।

  • সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ নভেম্বর, ২০২৩: ‘ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন’-এ যোগদান এবং পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    বিমানবন্দরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এসময় বিমান প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এরআগে, বিমানটিটি স্থানীয় সময় রাত ১০.৫৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

    প্রধানমন্ত্রী ৫ নভেম্বর মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং মদিনার মসজিদ আল-নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত এবং আসরের নামাজের পর সেখানে ফাতেহা পাঠ করেন।

    একই দিনে তিনি মদিনা ছেড়ে মক্কায় পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী এশার নামাজের পর আল মসজিদ আল-হারামে (কা’বা শরীফ) পবিত্র ওমরাহ পালন করেন।

    গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন।

    জেদ্দা হিলটনে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবারবিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গেও বৈঠক করেন।

    ৬-৮ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলন ওআইসির সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরবে আয়োজন করে।

    সূত্র : বাসস

  • বিএনপি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে: সেতুমন্ত্রী

    বিএনপি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৮ নভেম্বর, ২০২৩: গণতন্ত্রের নামে বিএনপি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের সন্ত্রাসের নির্দেশ দিচ্ছে বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

    তিনি বলেন, তথাকথিত আন্দোলনে ব্যর্থ হয়েও বিএনপি তার চিরাচরিত নির্লজ্জ মিথ্যাচারের ধারা অব্যাহত রেখেছে। দলটি তথাকথিত রাজনৈতিক কর্মসূচি ও অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডও অব্যাহত রয়েছে। গণতন্ত্রবিরোধী অপশক্তি বিএনপির গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার শক্তি ও সামর্থ্য নেই বলেই তারা বরাবরের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

    আজ বুধবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

    সেতুমন্ত্রী বলেন, তথাকথিত সরকার পতনের আন্দোলন ব্যর্থ হওয়ায় তাদের অন্তরের জ্বালা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ব্যর্থতার সেই আগুনে তারা বাংলার জনগণের আগামীর সম্ভাবনাকে পুড়িয়ে ছাই করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। গণতন্ত্রের নামে বিএনপি লাশের রাজনীতি করছে। এ দেশের রাজনীতিতে মানুষ পুড়িয়ে মারার যে পৈশাচিকতার প্রচলন বিএনপি করেছে, তা সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থি। সরকারের দায়িত্ব হলো জনগণের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। জনগণের নিরাপত্তা সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

    তিনি বিবৃতিতে আরও বলেন, সন্ত্রাসী সংগঠন বিএনপি নেতারা ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নামে লাগাতার মিথ্যা, অপপ্রচার ও গুজব সৃষ্টি করছে এবং তাদের নেতাকর্মীদের সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দিচ্ছে। একই সঙ্গে বিএনপি নেতারা তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছেন। বিএনপির সন্ত্রাসী ক্যাডার বাহিনীর যারা যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, সন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে, জনগণের জানমালের ওপর হামলা করছে তারা নিজেরাই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকছে; অথচ বিএনপি সরকারের বিরুদ্ধে বরাবরের মতো গুমের মিথ্যা অভিযোগ উত্থাপন করছে।

    মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক নেতাকর্মী বিবেচনায় নয় কেবলমাত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদেরই গ্রেপ্তার করছে। কোনো সন্ত্রাসী আত্মগোপনে থাকলে, তার দায় সরকারের ওপর চাপানো যায় না। আওয়ামী লীগ কখনো গুম, খুন, অগ্নিসন্ত্রাস ও বিরোধী দল দমনের রাজনীতি করে না।

    সেতুমন্ত্রী বলেন, যে কোনো ষড়যন্ত্র-চক্রান্ত এবং সন্ত্রাস, নাশকতা, নৈরাজ্য ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

  • বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে সবকিছুর দাম বেড়ে গেছে: বাণিজ্যমন্ত্রী

    বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে সবকিছুর দাম বেড়ে গেছে: বাণিজ্যমন্ত্রী

    www.HelloBangla.News – অর্থনীতি – ৮ নভেম্বর, ২০২৩: বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে সবকিছুর দাম বেড়ে গেছে, বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  সাংবাদিকদের তিনি বলেন, দাম বেড়েছে এর প্রভাব কাটানো সম্ভব হবে, যদি আপনারা ইতিবাচক হন। বৈশ্বিক পরিস্থিতিসহ সার্বিক কারণে এটি হয়েছে। কাজেই এটি বিবেচনায় নিয়ে নির্বাচনে প্রভাব ফেলা ঠিক হবে না। এটি নির্ভর করে আপনারা কতটুকু ইতিবাচক হবেন, তার ওপর। তবে বিদ্যমান বাজার পরিস্থিতিতে শহরের দিনমজুর ও নিম্ন আয়ের লোকদের খুব কষ্ট হচ্ছে।

    আজ বুধবার (৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী আরও বলেন,  আমার এলাকার মানুষের কষ্ট নেই। কারণ তারা আলুর দাম পাচ্ছে। আমাদের তো কৃষিভিত্তিক এলাকা। একেক এলাকা একেক রকম। ঢাকা শহরে অনেক সমস্যা। কিন্তু আজ থেকে ২০ বছর আগে আমার এলাকায় ১০টা মোটরসাইকেল ছিল, ২০০১ সালে। তখন আমি প্রথম নির্বাচন করি। আজ সেখানে হাজার হাজার মোটরসাইকেল।

    গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা প্রসঙ্গে টিপু মুনশি বলেন, দেখুন, একশ ভাগ শান্তি ঠিক করা যায় না। কেউ খুশি হবেন, কেউ অখুশি হবেন। যারা খুশি না, তারা যদি ২০ হাজার টাকা বেতন পেতেন, তাহলে খুশি হতেন। আমাদের একটি জায়গায় আসতে হবে, যেখানে দুপক্ষেরই রক্ষা হয়। ১০০ ভাগ সন্তুষ্ট করা যায় না।

    তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতনই কেবল বাড়ানো হয়নি, তাদের বেসিকের অ্যামাউন্টও বাড়ানো হয়েছে। আপনারা জানেন, সাড়ে ১২ হাজার টাকা বেতনের সঙ্গে দিনে তারা দুই ঘণ্টা ওভার টাইম করেন, একটা হাজিরা বোনাস পান। কাজেই যার বেতন সাড়ে ১২ হাজার টাকা, তিনি কিন্তু ১৬ থেকে ১৭ হাজার টাকা তুলবে। কথাটি সাধারণভাবে জানা যায় না। এরপরও প্রত্যেককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাতে মাসে অন্তত ৫০০ টাকা সাশ্রয় হবে।

    বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যেটা দেওয়া হয়েছে, সেটা ভালো দাবি করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, তারপরেও কিছু বাদ থেকে যায়। আমার মনে হয়, অধিকাংশ মানুষই সেটা মেনে নেবেন।

  • বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান চতুর্থ

    বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান চতুর্থ

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৮ নভেম্বর, ২০২৩: বিশ্ব বায়ু দূষণের ক্ষেত্রে আজ রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। এই অবস্থানকে বলা হচ্ছে ‘খুব অস্বাস্থ্যকর’। রাজনৈতিক কর্মসূচির কারণে ঢাকার রাস্তায় আজ গাড়ির সংখ্যা কম থাকলেও বাতাসের মান অবশ্যই উদ্বেগজন। কেননা বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

    আজ বুধবার বুধবার ( ৮ নভেম্বর) বেলা ১০টা ৫০ মিনিটের দিকে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের স্কোর ছিল ২২২ স্কোর। যে হিসেবে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’।

    এ ছাড়া স্কোর ৪৬২ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ৪৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৭৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানেরই আরেক শহর করাচি, ২২২ স্কোর নিয়ে ঢাকা চতুর্থ এবং ২০৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে কলকাতা।

    সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।

    একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

  • ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা

    ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপে গতকালের ম্যাচে ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে আফগানিস্তানকে ৭ উেইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শুধু তাণ্ডব নয় আফগানিস্তানের বোলারদের উপর নির্মম ভাবে বুলডোজার চারিয়েছে ম্যাক্সওয়েল। ২০১ রানের ইনিংসে শুধু জয় আসেনি অস্ট্রেলিয়ার, সেই সঙ্গে লেখা হলো এক অনন্য ইতিহাস। ক্রিকেট সবসময় অনিশ্চয়তার খেলা। নাহলে ৯১ রানে সাত উইকেট হারাবার পরেও ২৯২ রান তাড়া করে জেতাটা সত্যি কেউ ভাবেনি। কিন্তু আহত ম্যাক্সওয়েল তাই করে দেখালেন। ক্রিকেট মহাকাব্যে এই ইনিংসটি বেঁচে থাকবে অনন্তকাল। এর মাধ্যরম ম্যাক্সওয়েলের ব্যাটিং ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করলো।

    দলের চরম ব্যাটিং বিপর্যয়ের দিনে অল্প রানে জীবন পেলেন ম্যাক্মওয়েল। আফগান বোলারদের মৃত্যুকূপে দাঁড়িয়ে চোট নিয়েও ১২৮ বলে ১০ ছক্কা ও ২১ চারের মারে ২০১ রানের অপরাজিত বিস্ফোরক এক ইনিংস খেললেন। তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। খাদের কিনারা থেকে দলকে জয়ের স্বাদ দেওয়া ম্যাক্মওয়েল জিতে নেন ম্যাচসেরার পুরস্কারও।

    মুম্বাইয়ের ওয়সংখেড়েতে আফগানদের দেওয়া ২৯২ রান তাড়া করতে নেমে ৯১ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপরেই প্যাট কামিন্সকে নিয়ে সংগ্রাম শুরু করেন দ্য বিগ শো খ্যাত ম্যাক্সওয়েল। একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ম্যারাথন এক ইনিংস। কামিন্স ৬৮ বল খেলে করেছেন ১২ রান। কামিন্সের সঙ্গে ৮ম উইকেটে অবিচ্ছিন্ন ২০২ রানের জুটি গড়ে দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য এক জয়। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার যখন ২৩ বলে ২১ রান, দ্বিশতকের জন্য ম্যাক্সওয়েলেরও প্রয়োজন ছিল ২১। মুজিবের টানা চার বলে ছক্কা চারে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেওয়ার পাশাপাশি অনেকগুলো মাইলফলক স্পর্শ করেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

    গ্লেন ম্যাক্সওয়েলের এই ইনিংস বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় দ্বিশতক। এ ছাড়া ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর। এছাড়াও ৬ষ্ঠ স্থানে ব্যাট নেমে যেকোন ব্যাটারের পক্ষেই সর্বোচ্চ স্কোরের ঘটনা এটি।

    অবশ্য গল্পটা অন্যভাবেও লেখা হতে পারতো। ৩৩ রানের মাথায় জীবন পান ম্যাক্নওয়েল। নুর আহমেদের বলে সুইপ খেলতে গিয়ে বল তুলে দেন আকাশে। ফাইন লেগে সহজ ক্যাচ হাতে জমাতে ব্যর্থ হন মুজিব। একই ওভারে রিভিউ নিয়েও বেঁচে গিয়েছিলেন।

    ম্যাক্সওয়েলের এই ইনিসের কাছে চাপা পড়ে যায় আফগানিস্তানের অপেনার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানের ১২৯ রানের ইনিংসটি।

    সংক্ষিপ্ত স্কোর :

    আফগানিস্তান : ২৯১/৫, ৫০ ওভার (ইব্রাহিম ১২৯*, রশিদ ৩৫*, হ্যাজেলউড ২/৩৯)।

    অস্ট্রেলিয়া : ২৯৩/৭, ৪৬.৫ ওভার (ম্যাক্সওয়েল ২০১*, মার্শ ২৪, রশিদ ২/৪৪)।

  • বাংলাদেশ শিল্পকলা একাডেমির যাত্রাশিল্পী সম্মাননা পেলেন মিলন কান্তি দে

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির যাত্রাশিল্পী সম্মাননা পেলেন মিলন কান্তি দে

    www.HelloBangla.News – বিনোদন – ৮ নভেম্বর, ২০২৩: শিল্পকলার আয়োজনে “গণজাগরনের যাত্রাপালা উৎসব’ ঢাকায় সমাপনী আয়োজনে মঞ্চস্থ হলো “নি:সঙ্গ লড়াই”। ১৯৭১ সালের মার্চে জাতির পিতাকে বন্দী করে রাখা হয় লালপুর থানায়। তাঁর কারাবন্দী জীবনের নানান প্রেক্ষাপট ও রাজনৈতিক ইতিহাস নির্ভর, এই যাত্রাপালা। ১ ঘন্টা ৪৫ মিনিটের এই যাত্রাপালার নির্দেশনায় ছিলেন সাইদুর রহমান লিপন, পালাকার মাসুম রেজা এবং প্রযোজনা উপদেষ্টা জনাব লিয়াকত আলী লাকী।

    গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে প্রদর্শিত হয়েছে যাত্রাপালা ‘নি:সঙ্গ লড়াই’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপাটরি যাত্রাদল পরিবেশন করে এই পালা।

    যাত্রাশিল্পী সম্মাননা পেলেন মিলন কান্তি দে - বিনোদন - ৮ নভেম্বর ২০২৩ (খ)
    যাত্রাশিল্পী সম্মাননা পেলেন মিলন কান্তি দে – বিনোদন – ৮ নভেম্বর ২০২৩ (খ)

    এরপর যাত্রাশিল্পে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ যাত্রাশিল্পী মিলন দে, – কে  সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী তাঁর হাতে সম্মাননা স্মারক, সার্টিফিকেট,  ক্রেস্ট ও ৫০ হাজার টাকা অর্থমূল্যের চেক তুলে দেন।

    সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ বলেন- “একজন যাত্রাশিল্পী হিসেবে মিলন কান্দি দে যাত্রা শিল্পকে টিকিয়ে রাখতে সংগ্রাম করে গেছেন, যাত্রা নট হিসেবে অভিনয়ের মাধ্যমে এই ধারাকে সচল রেখেছেন, যাত্রাকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে নিরলসভাবে কাজ করে গেছেন”।

    সম্মাননা প্রাপ্ত যাত্রাশিল্পী মিলন কান্তি দে নিজের অনুভুতি ব্যক্ত করেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তিনি বলেন- “আমি শিল্পী খ্যাতি অর্জনের জন্য যাত্রাশিল্পে আসি নি, এই শিল্পের দুর্দশা দূর করতে কাজ করেছি। নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে যাত্রার দুর্দশা দূর করতে অনন্ত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক”। শিল্প সংস্কৃতি যেভাবে এগিয়ে যাচ্ছে তা যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশার কথা জানান তিনি।

    একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী- সম্মাননা প্রদান অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেন- “যাত্রা শিল্পের সাথে জড়িয়ে থাকা এক অনবদ্য শিল্পীর নাম মিলন কান্তি দে”। তিনি বলেন- “যাত্রা শিল্পীকে সম্মান জানাতে আমাদের আইন, নীতিমালা নানাভাবে সহায়ক হিসেবে কাজ করেছে যা প্রণয়ণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা”।

  • ঢাকা ও আশপাশের এলাকায় বিজিব’র ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন

    ঢাকা ও আশপাশের এলাকায় বিজিব’র ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন

    www.HelloBangla.News – জাতীয় – ৮ নভেম্বর, ২০২৩: বেশ কয়েকদিন ধরে বেতন বাড়ার দাবির প্রেক্ষিতে গতকাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। অনেক শ্রমিক এটা মেনে নেয়নি। এদিকে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে সারা দেশে তৃতীয় দফায় অবরোধ চলছে। এর মধ্যেই পোশাকশ্রমিকদের আন্দোলনও চলছে।

    এই পরিস্থিতিতে কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।  সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

    আজ বুধবার (৮ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দেন। অন্যদিকে শ্রমিকনেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

    এদিকে গাজীপুর সিটি করপোরেশনের বেশ কিছু এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগও করতে দেখা গেছে তাদের।

  • খেজুরের  গুড়ের  পায়েস

    খেজুরের গুড়ের পায়েস

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৮ নভেম্বর, ২০২৩: এসে গেছে শীত। এই শীতে বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায় ঘরে ঘরে। শীতের সময় খেজুরের গুড়ের পায়েস একটি জনপ্রিয় খাবার। এখানে দেওয়া হয়েছে খেজুর গুড়ের পায়েসের রেসিপি।

     

    উপকরণ :

    দুধ-১লিটার, চিনি গুড়া চাল-১০০ গ্রাম, খেজুরের গুড়-১৫০ গ্রাম, এলাচ-৩ টি, কাঠ বাদাম-৫ টি, কিসমিস-১২ টি, লবন-১ চিমটি, গুড়া দুধ-২ টেবিল চামচ।

    খেজুরের  গুড়ের  পায়েস - লাইফস্টাইল - ৮ নভেম্বর ২০২৩ (খ)
    খেজুরের গুড়ের পায়েস – লাইফস্টাইল – ৮ নভেম্বর ২০২৩ (খ)

    প্রণালী:

    চাল ভালো করে ধুয়ে  ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি পাতিলে দুধ জাল করে তার মধ্যে এলাচ দিয়ে চুলার জাল মিডিয়াম আচে রেখে অনবরত নাড়তে  হবে। এবার দুধ বলক এলে চাল গুলো ভালো করে ধুয়ে কচলিয়ে আধা ভাংগা করে দুধের মধ্যে দিতে হবে। অনবরত নাড়তে হবে যেন লেগে না যায়। চাল সেদ্ধ হয়ে আসলে  গুড় গুলো দিয়ে দিতে হবে। গুড় কিন্তু ভালো হতে হবে না হলে দুধ ফেটে যেতে পারে।  কিছু সময় পরে গুড়া দুধ  দিয়ে   আস্তে আস্তে নাড়তে হবে।   যখন দেখা যাবে বেশ ঘন হয়ে এসেছে তখন  নামিয়ে নিয়ে পরিবেশন পাত্রে ঢেলে  উপরে কিসমিস ও বাদাম ছিটিয়ে দিলেই  হবে। হয়ে গেল  মজার খেজুরের গুড়ের পায়েস।

     

    রেসিপি দিয়েছেন : ফারজানা রহমান