ঘরে বসেই টাইপিং এ দক্ষতা অর্জন

ঘরে বসেই টাইপিং এ দক্ষতা অর্জন

আপনার বাসায় যদি কম্পিউটার থাকে তাহলে স্বল্প সময়েই  টাইপিং এ দক্ষ হতে পারবেন। কী-বোর্ডে না তাকিয়ে শুধু স্ক্রীনে তাকিয়েই লিখে যেতে পারবেন অনর্গল। সেজন্য আপনাকে সহজ একটি চর্চা করতে হবে।

প্রথমে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে তর্জনী আঙ্গুল পর্যন্ত কী-বোর্ডের A S D F বর্ণগুলোতে যথাক্রমে রাখুন এবং ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে তর্জনী আঙ্গুল পর্যন্ত কী-বোর্ডের ; L K J বর্ণগুলোর উপর যথাক্রমে রাখুন।

এবার একটি বাক্য বারবার টাইপ করতে থাকুন। বাক্যটি হলো- The quick brown fox jumps over the lazy dog. এই বাক্যটিতে ইংরেজি সকল বর্ণমালা রয়েছে। সুতরাং, এই বাক্যটি যদি আপনি মাত্র ৫০ বার টাইপ করুন তাহলেই দেখবেন আপনার সম্পূর্ন ধারনা চলে আসবে টাইপিং এর। যতো বেশি চর্চা করবেন আপনার টাইপিং গতি বৃদ্ধি পাবে এবং হয়ে উঠবেন ততোটাই দক্ষ।

পূর্ববর্তী মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে দিল্লি
পরবর্তী জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালানো হচ্ছেঃ প্রধানমন্ত্রী