আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার

আ.লীগের সম্পাদকমণ্ডলীর সভা শনিবার

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৩ মে)। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এদিন বিকাল ৪টায় সভা শুরু হবে।

বৃহস্পতিবার (১১ মে) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ৭১ মিলিয়ন