ভারত থেকে ৩৫ হাজার টন আলু আমদানি হবে

ভারত থেকে আলু আমদানি হবে - অর্থনীতি - ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
ভারত থেকে আলু আমদানি হবে - অর্থনীতি - ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আবারও আলু আমদানির কেরবে সরকার। সেই লক্ষে হিলির ৫০ আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এই আলু আমদানি করা হবে ।

দিনাজপুর হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কারক এসোসিয়েশন এর সভাপতি হারুনুর রশিদ হারুন আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টায় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হিলিস্থল বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতিমধ্যে এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছেন তারা।

আজ শনিবার দুপুরে  বিষয়টি দিনাজপুর  হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা  ইউসুফ আলী জানান, দেশের বাজার নিয়ন্ত্রণে আলু আমদানির সিদ্ধান্ত দিয়েছে সরকার। ইতিমধ্যে অনুমতির আবেদন গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল থেকে আইপি দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৫০ আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে। বন্দরের ব্যবসায়ীরা ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। আজ অথবা আগামীকাল  রবিবার (৪ ফেব্রুয়ারি) থেকে ভারত থেকে আলু আমদানি হবে। ভারত থেকে আলু আমদানি হলে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে আসবে।

পূর্ববর্তী ইরাক ও সিরিয়ার ৮৫টি স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ফজলুল হকের অবদান রয়েছে: আরেফিন সিদ্দিক