পরবর্তী বছর ঈদে মুক্তি পাবে সালমানের ছবি সিকান্দার

Salman's film Sikandar - Entertainment - 12 April 2024
Salman's film Sikandar - Entertainment - 12 April 2024

www.HelloBangla.News – বিনোদন – ১২ এপ্রিল, ২০২৪: এবার ঈদে সালমান খানের কোন ছবি মুক্তি পায়নি। বিষয়টিতে এই জনপ্রিয় অভিনেতার অনুরাগীরা হতাশ হয়েছেন। কিন্তু হতাশা কাটাতেই ঈদের দিন বৃহস্পতিবার সালমান ঘোষণা দিলের এক বছর পর পরবর্তী ঈদে মুক্তি পাবে তার নতুন ছবি।শুধু ছবি নয় চরিত্রটি সম্পর্কেও আভাস দিলেন তিনি। নতুন ছবিতে পরিচালক হিসেবে আসছেন ‘গজনি’র পরিচালক মুরুগাদোসের। এই প্রথমবারের মতো বাঁধা এই জুটির ছবি অনেক আকর্ষনীয় হবে মনে করেন সালমান। আর ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তার পর থেকেই নতুন এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পাশাপাশি শরু হয়েছে সমালোচনা। বৃহস্পতিবার ঈদের দিন এই ছবির নাম প্রকাশ্যে আনলেন ভাইজান। ছবিটির নাম ‘সিকান্দার’। ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন সালমান নিজেই।

এই ঈদে মুক্তি পেয়েছে দুটি হিন্দি ছবি। ‘বড়ে মিয়া ছোটে মিায়া’ আর ‘ময়দান’। তবে পরের ঈদে সালমানের ছবি অনেক আকর্ষনী হবে এমন আভাষ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘‘এই ইদে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর ‘সিকান্দারের’ সঙ্গে এর তালনা করবেন। আপনাদের ইদের শুভেচ্ছা।” ভাইজান বুঝাতে চেয়েছেন, ভালো ছবির জন্য অপেক্ষা করতে হয়।

সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সালমানকে দেখেছেন। ‘জড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। পরে ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছেন এই জুটি। অন্য দিকে ‘গজনি’ ছবিটি মুরুগাদোসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল ছবির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান। উল্লেখ্য মুরুগাদোস এই প্রথম সালমানকে নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন। শোনা যাচ্ছে, ছবিতে সালমানের বিপরীতে প্রথম সারির কোনও অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পাবে।

দেখার বিষয় এক বছর পর সিকান্দার কতটা জনপ্রিয়তা লাভ করে। সালমান খান কি উপহার দিতে যাচ্ছেন ভক্তদের। কে হচ্ছে সিকান্দারের নতুন নায়িকা। এর সব উত্তর পাওয়া যাবে পরবর্তি ঈদে।

পূর্ববর্তী ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি
পরবর্তী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আটটি ভেন্যু চুড়ান্ত