২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আটটি ভেন্যু চুড়ান্ত

Eight World Cup venues finalized - Economy - 12 April 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ১২ এপ্রিল, ২০২৪: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আসরটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।যদিও ১৪ তম আসর শুরু হতে এখনও তিন বছর বাকি। তার আগেই তার আগেই চূড়ান্ত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আটটি ভেন্যু।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি এ তথ্য জানান।

মোসেকি দক্ষিণ আফ্রিকান নিউজ ২৪ ওয়েবসাইটকে বলেছেন, বৈজ্ঞানিক কারণ বিবেচনা করে দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু বাছাই করা হয়েছে। বিমানবন্দর থেকে দূরত্ব ও হোটেল রুমের সহজলভ্যতা বিবেচনায় রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার নিয়মিত টেস্ট ভেন্যু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড ও গেবেরার সেন্ট জর্জে’স পার্কে হবে খেলা।

এছাড়া অন্য ভেন্যুগুলো হলো- ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

২০২৭ সালের অক্টোবর ও নভেম্বরে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপ। এর আগে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়।