গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন

পঙ্কজ উদাস মারা গেছেন - বিনোদন - ২৬ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
পঙ্কজ উদাস মারা গেছেন - বিনোদন - ২৬ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – বিনোদন – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: ভারত তথা উপমহাদেশীয় অঞ্চলের জনপ্রিয় ও খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর গজল সংগীতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যুতে সংগীতজগতে নেমে এসেছে শোকের ছায়া।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

পঙ্কজ উদাসের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে নায়াব উদাস। তিনি বলেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উদাস আজ মারা গেছেন।’

পঙ্কজ উদাস ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। মূলত গজল গায়ক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পান। ১৯৮০ সালে আহত শিরোনামের একটি গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন এবং পরে ১৯৮১ সালে মুকারার, ১৯৮২ সালে তারান্নুম, ১৯৮৩ সালে মেহফিল, ১৯৮৪ সালে রয়্যাল অ্যালবার্ট হলে পঙ্কজ উধাস লাইভ, ১৯৮৫ সালে নয়াব এবং ১৯৮৬ সালে আফরিনের মতো অনেকগুলি হিট রেকর্ড করেছিলেন।

তার সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময়। ৮০’র দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে।

পূর্ববর্তী বিপিএলের ফাইনালে কুমিল্লা, দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর ও বরিশাল
পরবর্তী পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ