বিপিএলের ফাইনালে কুমিল্লা, দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি রংপুর ও বরিশাল

বিপিএলের ফাইনালে কুমিল্লা - খেলাধুলা - ২৬ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
বিপিএলের ফাইনালে কুমিল্লা - খেলাধুলা - ২৬ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ ফেব্রুয়ারি, ২০২৪: বিপিএলে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টরিয়ান্স। তাওহিদ হৃদয়-লিটন দাসের ব্যাটে রীতিমতো উড়ে গেল রংপুর। অন্যদিকে রংপুরের জন্য থাকছে দ্বিতীয় সুযোগ। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা।কেননা আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়ছিলো বিপিএলের তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা বরিশাল ও চট্রগ্রাম। সেই খেলায় বরিশাল অতি সহজেই হারায় চট্রগ্রামকে। ফলে রংপুর ও বরিশালের মধ্যে যে বিজয়ী হবে সেই কুমিল্লার সঙ্গে ফাইনালে খেলবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৯৭ রান করেছেন নিশাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

এলিমেনেটরে ফরচুন বরিশালের কাছে হেরে বিদায় বলতে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। ম্যাচটিতে একদমই প্রতিদ্বন্দ্বিতা করতে চট্রগ্রাম।

১৩৬ রানের লক্ষ্য ৫ ওভার ১ বল হাতে রেখেই টপকে যায় বরিশাল। ৩ ওভার করে শুভাগত দেন ৪৫ রান। এমন দিনে শেষ হয়েছে এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পথচলাও। বরিশালের তামিম ৫২ রানে অপরাজিত থাকে।

পূর্ববর্তী জনপ্রতিনিধিকে জনগণের আস্থা অর্জন করতে হয়: প্রধানমন্ত্রী
পরবর্তী গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন