মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মোস্তাফিজ

হাসপাতালে মোস্তাফিজ - খেলাধুলা - ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
হাসপাতালে মোস্তাফিজ - খেলাধুলা - ১৮ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ ফেব্রুয়ারি, ২০২৪: মাথায় বলের আঘাত পেয়েছেন জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে। জানা গেছে চট্রগ্রামে নেটে অনুশীলন করার সময় তিনি আহত হন। সম্ভবত বিপিএলে আর দেখা যাবেনা মোস্তাফিজকে।

আজ রবিবার সকালে (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের নেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল অনুশীলন করছিল। এই সময় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

বিপিএলে আজ কোনো খেলা নেই। তবে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হওয়ার আগে আজ সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করতে আসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। সেখানেই নেটে বল করছিলেন মোস্তাফিজ।

একটি ডেলিভারি দিয়ে মোস্তাফিজ ফিরে যাচ্ছিলেন নিজের বোলিং মার্কে, আরেকটি ডেভিলারি দেয়ার জন্য। এ সময় কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিন ডাক দেন তাকে। কোচের ডাকে সাড়া দিতে মাথা ঘুরিয়ে হাঁটতে শুরু করলেই অন্য নেট থেকে আশা একটি শট পেছনে থেকে মোস্তাফিজের মাথায় আঘাত করে।

সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন জাতীয় দলের এই বাঁ-হাতি কাটার মাস্টার। মাথা ফেটে রক্তও বের হতে দেখা যায়। দ্রুত দলের চিকিৎসকরা এসে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন।

পরে তাকে চট্টগ্রামের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপালে নিয়ে যাওয়া হয়। চোট কতটা গুরুতর, এখনও জানা সম্ভব হয়নি।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে আঘাত খুব গুরুতর নয়। মোস্তাফিজের মাথার চামড়া কেটে গেছে। সিটি স্ক্যানে মাথায় ফাটল ধরা পড়েনি।

এবারের বিপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।

পূর্ববর্তী আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: প্রধানমন্ত্রী
পরবর্তী বসা এবং দাঁড়ানোর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা