লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে

লিভারপুল হারিয়েছে ফুলহ্যামকে - খেলাধুলা - ১১ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
লিভারপুল হারিয়েছে ফুলহ্যামকে - খেলাধুলা - ১১ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১১ জানুয়ারি, ২০২৪: প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের দুই গোলের সুবাদে ফুলহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ের মধ্য দিয়ে লিভারপুল এগিয়ে গেলো ইংলিশ লিগ কাপের ফাইনালের পথে। প্রিমিয়ার লিগের এই খেলার ১৯ মিনিটের মাথায় স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে সফরকারীদের এগিয়ে নেন উইলিয়ান। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফুলহ্যাম।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে ৬৮ মিনিটে ডারউইন নুনিয়েজের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান কার্টিস জোন্স। ৩ মিনিট পর স্বাগতিকদের আবারও আনন্দে ভাসান গাকপো। ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোল বঞ্চিত থাকে ফুলহ্যাম। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় নিশ্চিত করে ফাইনালে এক পা দিয়ে রাখলো লিভারপুল।

এই জয়ে মৌসুমে চার শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লপের দল। এবার ইংলিশ লিগ কাপের ফাইনালের পথেও এগিয়ে গেলো তারা।

পূর্ববর্তী মেডিকেলে ভর্তির আবেদন আজ থেকে শুরু
পরবর্তী ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে শুনানি শুরু