Tag: লিভারপুল

  • সালাহ লিভারপুল ছাড়লে ডাক পাবেন গর্ডন

    সালাহ লিভারপুল ছাড়লে ডাক পাবেন গর্ডন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৩ মে, ২০২৪: মোহাম্মদ সালাহ লিভারপুলের অন্যতম একজন খেলোয়াড়। মিশরের এই তারকা দীর্ঘদিন ঘরেই খেলছেন লিভারপুরে। গত মৌসুম ধরে আলোচনা চলছিল যে সালাহ সৌদি লিগে খেলতে যাবেন। সেখানকার অনেক ক্লাব থেতে ঢাকও পেয়েছেন। মিশরীয় এই তারকাকে অ্যানফিল্ডে টেনে এনেছিলেন ইউর্গেন ক্লপ। সেই ক্লপও চলে যাবেন এই মৌসুম শেষে। দুই সপ্তাহ আগে ক্লপের সঙ্গে সাইডলাইনে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে। সবমিলিয়ে অ্যানফিল্ডে সালাহর সময়ের শেষ দেখছেন অনেকেই।

    এরইমাঝে শুরু হয়েছে নতুন গুঞ্জন। মিশরীয় এই তারকার বিকল্প খোঁজাও শুরু করেছে অলরেড শিবির। আর এই তালিকায় সবার চেয়ে এগিয়ে আছে নিউক্যাসেল ইউনাইটেডের ইংলিশ তারকা অ্যান্থোনি গর্ডন। চলতি মৌসুমে ম্যাগপাইদের হয়ে চমৎকার সময় পার করেছেন তিনি। নিজের প্রথম মৌসুমেই তাক লাগিয়েছেন ২৩ বছরের এই তরুণ।

    নিজের পারফরম্যান্সের সুবাদে গ্যারেথ সাউথগেটের ২০২৪ সালের ইউরো স্কোয়াডে ডাক পাবেন গর্ডন, সেটাও অনেকটাই নিশ্চিত। আর এই প্রতিভাবান তরুণের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে রাজি লিভারপুলের মালিকপক্ষ। একন খবর এসেছে সংবাদমাধ্যমে।

    চলতি বছর এডি হাউয়ের নিউক্যাসেল দলে বেশ দারুণ ছন্দে ছিলেন গর্ডন। করেছেন ১০ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। এমনকি ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ও হয়েছেন তরুণ এই উইঙ্গার। তারই দুই সতীর্থ সুইডিশ স্ট্রাইকার আলেকসান্দার ইসাক এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস আছেন আর্সেনালের রাডারে।

    তবে এদের মধ্যে গর্ডনের দলবদল বিষয়ক গুঞ্জন নিয়েই ম্যাগপাই সমর্থকদের মধ্যে আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। ইংল্যান্ডের জার্সিতে দুই ম্যাচ খেলা গর্ডন নিজেও হয়ত লিভারপুলে আসতে আগ্রহী হবেন। নিজে জন্মেছেন লিভারপুল শহরে। লিভারপুলেরই ভক্ত ছিলেন। বড়ও হয়েছেন তাদেরই অ্যাকাডেমিতে। তবে ১১ বছর বয়সে তাকে ছেড়ে দেয় অলরেডরা। বাধ্য হয়েই তিনি চলে যান নগরপ্রতিদ্বন্দ্বী এভারটনে।

    এভারটন থেকে চলতি মৌসুমের শুরুতেই ৪৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসেলে গিয়েছিলেন গর্ডন। এক বছর পরই আবার তাকে নিয়ে দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। শেষ পর্যন্ত ১০০ মিলিয়ন পাউন্ডে তিনি কি লিভারপুলে আসছেন  সেটা সময়ই বলে দেবে।

  • লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন

    লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে এভারটন

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ এপ্রিল, ২০২৪: লিভাপুলের হাতাশার সময় যেন কাটছেনা। এবার দলটি এভারটনের কাছে দুই গোলে হেরেছে। এর আগে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছিল দলটি। পরের ম্যাচে ফুলহামের বিপক্ষে সহজে জিতলেও এবার হারের বৃত্তে আটকে গেছে। গতরাতে লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে ১৪ বছর পর ঘরের মাঠে জয়ের স্বাদ পেল এভারটন।

    হারার পর যদিও আগের মতো প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুইয়েই আছে লিভারপুল। কিন্তু দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৭৩ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তাদের ওপর। ৩৪ ম্যাচ শেষে সেই ৭৪ পয়েন্টেই আছে ইয়ুর্গেন ক্লপের দল। তবে তাদের শিরোপা স্বপ্নে আজকের হার বড় ধাক্কাই দিয়েছে। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

    গুডিসন পার্কে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এভারটনকে চাপের মধ্যে রাখে লিভারপুল। কিন্তু পাল্টা আক্রমণে এভারটনকে ২৭ মিনিটে এগিয়ে দেন জ্যারাড ব্রান্থওয়েট। বিরতির আগ পর্যন্ত গোল বঞ্চিত থাকেন লিভারপুলের মোহামেদ সালাহ, লুইস দিয়াস ও দারউইন নুনিয়েসরা। দ্বিতীয়ার্ধেও সেই একই চিত্র। উল্টো ৫৮ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক ক্যালভার্ট লুইন।

    দুই গোল হজমের পর আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ৬৯ মিনিটে লুইস দিয়াসের শট পোস্টে লাগে ফিরে আসে। এরপর আরও আক্রমণ চালায় তারা, কিন্তু কোনো কাজ হয়নি। এনিয়ে প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচ পর প্রথম জয়ের দেখা পেল এভারটন। সেটাও নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে।

  • লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে

    লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১১ জানুয়ারি, ২০২৪: প্রথমার্ধে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের দুই গোলের সুবাদে ফুলহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ের মধ্য দিয়ে লিভারপুল এগিয়ে গেলো ইংলিশ লিগ কাপের ফাইনালের পথে। প্রিমিয়ার লিগের এই খেলার ১৯ মিনিটের মাথায় স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে সফরকারীদের এগিয়ে নেন উইলিয়ান। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফুলহ্যাম।

    দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে ৬৮ মিনিটে ডারউইন নুনিয়েজের অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান কার্টিস জোন্স। ৩ মিনিট পর স্বাগতিকদের আবারও আনন্দে ভাসান গাকপো। ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণে উঠলেও গোল বঞ্চিত থাকে ফুলহ্যাম। শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় নিশ্চিত করে ফাইনালে এক পা দিয়ে রাখলো লিভারপুল।

    এই জয়ে মৌসুমে চার শিরোপার লড়াইয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লপের দল। এবার ইংলিশ লিগ কাপের ফাইনালের পথেও এগিয়ে গেলো তারা।