আজ থেকে চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন

চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন - জাতীয় - ১৩ ডিসেম্বর ২০২৩
চালু হলো মেট্রোরেলের আরও দুটি স্টেশন - জাতীয় - ১৩ ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ১৩ ডিসেম্বর, ২০২৩: ঢাকা শহরের কর্মব্যস্ত মানুষের জন্য মেট্রোরেল আর্শিবাদ হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে এর যাত্রীসংখ্যা। কেননা সড়ক পথে এক স্থান থেকে অন্য স্থানে যেতে প্রচুর সময় লাগে যায় যানজটের কারণে। ইতিমধ্যে উত্তরা থেক মতিঝিল যাতায়াত করছে মেট্রোরেল। এই যাত্রা পথে আজ থেকে শুরু হলো দুটি নতুন স্টেশন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হলো। সকাল থেকে এ দুটি স্টেশনে থামছে ট্রেন। আর এ মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।

এর আগে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, বিজয় সরণি আর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুটি বেশ কয়েকদিন আগেই পুরোপরি প্রস্তুত করা হয়েছে।

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বিজয় সরণি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে ট্রেনটি এখন উত্তরা নর্থ, উত্তরা সেন্ট্রাল, উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শেওড়াপাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল স্টেশনে থামবে। যাত্রীরা সবগুলো স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

ডিএমটিসিএলের ম্যানেজার প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, অন্যান্য স্টেশনের মতোই যাত্রীরা সকাল থেকেই স্টেশন দুটি ব্যবহার করতে পারছেন। তবে মেট্রোরেল চলাচলের সময় কিন্তু বৃদ্ধি করা হয়নি।

পূর্ববর্তী শিল্পকলায় বিজয় দিবসে মঞ্চস্থ হবে ‘ভাগের মানুষ’
পরবর্তী নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ গাজীপুরের ট্রেন দুর্ঘটনা: সেতুমন্ত্রী