একটি মিশন চলাকালে পানামার হেলিকপ্টার নিখোঁজ

পানামার হেলিকপ্টার নিখোঁজ - আন্তর্জাতিক - ১১ সেপ্টেম্বর ২০২৩
পানামার হেলিকপ্টার নিখোঁজ - আন্তর্জাতিক - ১১ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১১ সেপ্টেম্বর, ২০২৩: মধ্য আমেরিকার দেশ পানামার ন্যাশনাল অ্যারোনাভাল সার্ভিসের (সেনাম) একটি হেলিকপ্টার গতকাল রবিবার নিখোঁজ হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে একটি মিশন চলাকালে এটি নিখোঁজ হয়।

এডব্লিউ-১৩৯ নামের হেলিকপ্টারটি এবং এর তিনজন ক্রু’কে শনাক্ত করার জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে, পানামার নৌ ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে দায়িত্ব প্রাপ্ত পানামা পাবলিক ফোর্সের শাখা সেনামের এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে।

জানা গেছে, হেলিকপ্টারটি ক্যারিবীয় উপকূল পুন্টা রিনকন ও সান্তিয়াগো ডি কভেরাগুয়াস শহরের মাঝামাঝি স্থানে নিখোঁজ হয়। স্থানটি পানামা সিটি থেকে প্রায় ২৫০ কিলোমিটার অবস্থিত।

নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে চারটি বিমান পাঠানো হয়েছে।

সূত্র: বাসস

পূর্ববর্তী জি-২০ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
পরবর্তী জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন