
হ্যালো বাংলা ডেস্ক: বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ছয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মিয়ানমারে চার দফায় আঘাত হেনেছে ভূমিকম্প । তবে ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভারতীয় বার্তাসংস্থায় মাধ্যমে আজ বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ছয় ঘণ্টারও কম সময়ে চার দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। রাত ১২টার কিছু আগে প্রথম কম্পনের প্রায় তিন ঘণ্টা পর মিয়ানমারে দ্বিতীয় দফায় কম্পন হয়। আর এর প্রায় ৩ ঘণ্টা পর তৃতীয় দফায় ভূমিকম্প প্রত্যক্ষ করে দেশটি।
শেষে, বৃহস্পতিবার ভোররাতে মিয়ানমারে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। এর গভীরতা ১৫ কিমি ছিল বলে জানা গেছে।
এদিকে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।
এর আগে গত মে মাসে দুই দফায় ভূমিকম্পে কাঁপে মিয়ানমার। মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে হওয়া প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪ দশমিক ২।
এরপর একই মাসের ২২ তারিখ সকালে আঘাত হানা দ্বিতীয় দফার ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে।
এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিকে মিয়ানমারে মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে এ দুই ভূমিকম্প আঘাত হানলেও কম্পন অনুভূত হয়েছিল বাংলাদেশের কক্সবাজারেও।
