চিকেন মাশরুম ললিপপ

চিকেন মাশরুম ললিপপ

উপকরণ:  চিকেন কিমা-১ কাপ, পুদিনাপাতা ১/৪ কাপ, কাঁচামরিচ  কুঁচি-৪/৫ টা, চাট মসলা-১ চা চামচ, লেবুর রস-১ চা চামচ, পাউরুটি-২ পিছ, লবন স্বাদ  মতো, চিকেন পাউডার ১  টেবিল চামচ, মাশরুম ১/৪ কাপ কুচি, কনফ্লাওয়ার-১ চা চামচ, ডিম-দুই থেকে তিনিটি, তেল-ভাজার জন্য।

চিকেন মাশরুম ললিপপ

প্রনালি: চিকেন কিমা, পাউরুটি, পুদিনাপাতা, কাঁচামরিচ ব্লানডারে ব্লান্ড করে তার মাঝে, চাট মসলা, চিকেন পাউডার, লবন, লেবুর রস, মাশরুম কুচি দিয়ে, ডিম ও কনফ্লাওর দিয়ে মেখে নিতে হবে। তার পর ললিপপ সাইজ করে কাঠি করে করে ডোবা তেলে ভেজে তুলে পরিবেশন করতে হবে।  বিকেলের নাস্তায় চিকেন মাশরুম ললিপপ একটি মাজাদার খাবার।

রেসিপি দিয়েছেন: নাসরীন নওরোজ স্বপ্না

পূর্ববর্তী বেঙ্গল শিল্পালয়ে বরকত হোসেন ও অসিত কুমারকে সুর সংগীতে স্মরণ
পরবর্তী ব্যক্তিগত তথ্য সরানোয় মেটাকে রেকর্ড অংকের জরিমানা