২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

হ্যালো বাংলা ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করছেন । বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন তিনি।

আওয়ামী লীগের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি শেষ বাজেট এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট এটি । স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে অনুমোদন দেয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটে অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, অন্যান্য মন্ত্রীবর্গ এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার জাতীয় বাজেট।

সূত্র : বাসস

পূর্ববর্তী নিওনেল মেসি নিজের কাঁধে ইতিহাসের নি:শ্বাস অনুভব করছিলেন
পরবর্তী রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের বাগান