পদ্মা সেতুতে আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুমোদন দিয়েছেন। পরে গণভবেন সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে বাঁ দিকের সার্ভিস লেইনে মোটরসাইকেল চলাচল করবে। গতিসীমা হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।
ওবায়দুল কাদের আরও বলেন, কোনো বাইকার যদি নিয়মের ব্যতয় ঘটান; যেমন ওভারস্পিড, লেন না মানা- এমন ক্ষেত্রে সরকার এই সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে৷ পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল দিতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।










