আজ থেকে ৭ আগস্ট পর্যন্ত ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে আগামীকাল আজ সোমবার (৫ আগস্ট) থেকে ৭ আগস্ট (বুধবার)  পর্যন্ত তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।

আন্দোলনকে ঘিরে সহিংসতা ও প্রাণহানি বাড়ার পর কারফিউ জারি করা হয় গত ১৯ জুলাই রাতে। পরে ২১ থেকে ২৩শে জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরে ২৪ ও ২৫শে জুলাই সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস।

পরিস্থিতি আরো স্বাভাবিক হলে গত রবি, সোম ও মঙ্গলবার অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। পরে গত বুধবার থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।

পূর্ববর্তী সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
পরবর্তী সপরিবারে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা