গুগল সার্চিং এর গুরুত্বপূর্ণ শর্ট টিপস

গুগল সার্চিং এর গুরুত্বপূর্ণ শর্ট টিপস

শিক্ষার্থীদের পড়ালেখায় বা এসাইনমেন্টের জন্য অথবা পেশাজীবি এবং গবেষকদের জন্য প্রায়ই নানারকম বিষয়ের উপর নির্দিষ্ট ফাইল গুগলে খুজতে হয়। সেক্ষেত্রে নির্দিষ্ট ফাইলটি  সঠিক ফরম্যাটে  সরাসরি খুঁজে পেতে ফাইল নামটি সার্চ ইঞ্জিনে লিখে শেষে লিখুন filetype:pdf । তাহলে পিডিএফ ফরম্যাটে আপনি ফাইলটির সরাসরি ডাউনলোড লিঙ্কটি খুঁজে পাবেন। একই ভাবে অন্যান্য ফরম্যাট যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্য filetype:ppt বা মাইক্রোসফট ওয়ার্ডের জন্য filetype:docx লিখুন। এভাবে একই পদ্ধতিতে আপনি পিডিএফ, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড ফাইল অথবা যেকোনো ফাইল ফরম্যাট যুক্ত করে পেয়ে যাবেন আপনার দরকারি ফাইলটি।

পূর্ববর্তী ব্রাজিলের প্রস্তাব যে কারণে ফিরিয়ে দিয়েছেন আনচেলত্তি
পরবর্তী পাঁচ সিটির নির্বাচনি তফসিল: ভোট হবে ইভিএমে ও সিসি ক্যামেরা থাকবে