Category: খেলাধুলা

  • প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ জুলাই, ২০২৪: এবার অলেম্পিকের প্রথম খেলায় আর্জেন্টিনা হেরে যায় মরক্কোর  কাছে। পরের দুই খেলায় জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। আজ ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলকে ২-০ গোলে হারিয়েছে তারা।

    গ্রুপামা স্টেডিয়ামে খেলায় গোলের জন্য আর্জেন্টিনার চেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছে ইউক্রেন। কিন্তু ১১টি শটের মধ্যে গোলমুখে রাখতে পেরেছে কেবল তিনটি। তবুও মেলেনি গোলের দেখা। ৮ শটের মধ্যে গোলমুখে ৪ শট নিয়ে দুটিতেই নিশানা ভেদ করে আর্জেন্টিনা।

    দুটি গোলই এসেছে বিরতির পর। ৪৭ মিনিটে তারা এগিয়ে যায় থিয়াগো আলমাদার গোলে। ক্রিস্তিয়ান মেদিনার অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে নেওয়া শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

    যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। এরপর জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টারে উঠল তারা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারলেও পরের ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় হাভিয়ের মাচেরানোর দল।

    আর্জেন্টিনা ফুটবলে দারুণ সময় যাচ্ছে। টানা তিনটি মেজর ট্রফি জিতেছে তারা। এবার অলিম্পিকেও বহু বছর পর গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে। ১৬ বছর পর গ্রুপ পর্ব উতরে গেছে আর্জেন্টিনা।

  • হামজা এখন খেলবেন বাংলাদেশের জার্সিতে

    হামজা এখন খেলবেন বাংলাদেশের জার্সিতে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ জুলাই, ২০২৪: ইংলিশ প্রিমিয়ার লিগের একজন জনপ্রিয় এবং একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী এখন থেকে দেশের হয়ে খেলবেন। বিষয়টি অবশ্যই দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে একনটাই আশা সবার। জানা গেছে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর খেলা এখন সময়ের ব্যাপার মাত্র। ইতোমধ্যেই বাংলাদেশের পাসপোর্ট তৈরি হয়ে গেছে হামজা চৌধুরির।

    আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে খেলবেন এমন আশার কথা জানিয়েছিলেন বাফুফের কর্মকর্তারা। এই বিষয়ে অনেক এগিয়ে গেছেন বাফুফে কর্মকর্তারা।

    বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সাংবাদিকদের বলেন, “আমরা হামজার বিষয়ে যতটুকু জানি তার পাসপোর্ট হয়ে গেছে। সে এখনো অ্যাম্বাসি থেকে তার পাসপোর্ট নেননি। কারন সেখানে প্রি-সিজন শুরু হয়ে গেছে। আমরা পরে এই ব্যাপারে আপডেট জানাবো।”

    বর্তমানে লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা একাধিকবার বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছে পোষণ করেছেন। ইংল্যান্ডে জন্ম নেয়া হামজা চৌধুরী এর আগে তার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আবগেঘন নানা কথা বলেছিলেন। সেই সূত্র ধরেই খেলার আশা এবং পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়।

    ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে খেলছেন। ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। এর আগে খেলেছিলেন ওয়াটফোর্ডে।

    ওয়াটফোর্ডের কোচ রব অ্যাডওয়ার্ডস এর আগে এক সাক্ষাতকারে বলেন, “আমি মনে করি হামজা যে আগ্রহ (বাংলাদেশের হয়ে খেলা) প্রকাশ করেছে, সেটি হলে খুব ভালো হবে। সে বাংলাদেশের ফুটবলের আলোক বর্তিকা হতে পারে। এ ছাড়াও ওর কাছ থেকে অন্যরা অনুপ্রাণিত হবে, শিখতেও পারবে।”

  • অলিম্পিকে ফেলপসের রেকর্ড ভেঙ্গে দিলেন নিওঁ মারশাঁ

    অলিম্পিকে ফেলপসের রেকর্ড ভেঙ্গে দিলেন নিওঁ মারশাঁ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ জুলাই, ২০২৪: সুইমিং ইভেন্টের আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে বেশি ২৩ সোনা পদক জিতেছেন। সাঁতারের রেকর্ডে তাকে একক সম্রাট বলা হয়। সেই মাইকেল ফেলপসের রেকর্ডই এবারের অলিম্পিকে ভাঙলেন ফ্রান্সের লিওঁ মারশাঁ।

    প্যারিস অলিম্পিকের অ্যাকুয়াটিকস সেন্টারে রবিবার (২৮ জুলাই) উপস্থিত ছিলেন ১৫ হাজার দর্শক। সকলেই এদিন এসেছেন ঘরের ছেলে লিওঁ মারশাঁকে হাততালি দিতে। হতাশ করেননি মারশাঁ। নতুন অলিম্পিক রেকর্ড গড়েই ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন ফরাসি তারকা।

    মারশাঁ নিজেকে সাঁতারের পুলে জানান দিয়েছেন বেশ কয়েকবছর ধরেই। ২০২২ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার মিডলেতে সোনা এবং ২০০ মিটার বাটারফ্লাইয়ে পেয়েছিলেন রুপা। ২০২৩ সালে এসে ২০০ মিটার মিডলে, ৪০০ মিটার মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে জিতেছেন সোনা। এবার ২০২৪ সালে এসে ফেল্পসের অলিম্পিক রেকর্ড ভাঙলেন তিনি।

    বর্তমানে ৪০০ মিটার মিডলেতে বিশ্ব রেকর্ডের মালিক মারশাঁ। প্যারিসের লা ডিফেন্স অ্যারেনাতে পুলে নেমে এই ইভেন্টেই ভেঙেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতার কিংবদন্তি মাইকেল ফেলপসের গড়া রেকর্ড। ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশাঁ। বেইজিংয়ে ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড।

    ২০২৩ সাল পর্যন্ত এটিই ছিল বিশ্ব রেকর্ড। গত বছর জাপানে ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড সময় নিয়ে ফেলপসের রেকর্ড ভাঙেন মারশাঁ। এই ইভেন্টে ৪ মিনিট ০৮.৬২ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কারসন ফস্টার।

    সাঁতারে আরেক ইভেন্ট ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও দেখা গেল নতুন সোনাজয়ীকে। টানা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাডাম পিটিকে পেছনে ফেলে রীতিমতো বিষ্ময়ের জন্ম দিয়েছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি। ৫৯.০৩ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন স্বর্ণপদক।

    রিও ও টোকিওতে সোনাজয়ী পিটি পেয়েছেন রুপা। ব্রেস্ট স্ট্রোকের বিশ্ব রেকর্ডের মালিক ব্রিটিশ তারকা পিটি সময় নিয়েছেন ৫৯.০৫ সেকেন্ড। পিটির সমান সময় নিয়ে যৌথভাবে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের নিক ফিঙ্কও।

  • সাঁতারের মাধ্যমে সংগ্রামের পথ বেছে নিয়েছেন অভিবাসী ইয়ুসরা

    সাঁতারের মাধ্যমে সংগ্রামের পথ বেছে নিয়েছেন অভিবাসী ইয়ুসরা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ জুলাই, ২০২৪: গত শুক্রবার রাতে উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের। যেখানে অভিবাসী দলের হয়ে অলিম্পিক ফ্লেম হাতে নিয়েছেন ইয়ুসরা। তবে তিনি আর সেই দলের অ্যাথলেট নন, বর্তমানে একজন সাংবাদিকের ভূমিকায় দুইবারের এই অলিম্পিয়ান সাঁতারু। এবারের অলিম্পিকে পা রাখতেই তাকে শরণার্থী শিবিরের অ্যাথলেট ও স্টাফরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ২০২০ টোকিও অলিম্পিক শেষেই তিনি সাঁতার থেকে অবসর নেন।

    ইয়ুসরা মারদিনি সিরিয়ার নাগরিক। কিন্তু সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রাণ বাঁচাতে ২০১৫ সালের অগস্টে সে দেশ ছেড়ে যেতে বাধ্য হন তিনি। ইয়ুসরা যখন দেশ ছাড়েন, তখন তার বয়স ছিল মাত্র ১৬।

    বাড়ি ছাড়ার সময় ইয়ুসারার সঙ্গী ছিলেন তার বোন সারা মারদিনি। সফর ছিল কঠিন। প্রথমে কয়েক দিন শরণার্থী শিবিরে কাটিয়ে বিমানে চড়ে সিরিয়া ছাড়েন ইয়ুসরা মারদিনি। দুই বোন লেবানন চলে যান। সেখান থেকে পৌঁছন তুরস্কে। তুরস্ক থেকে নৌকায় চড়ে গ্রিসের উদ্দেশে রওনা দেন। কিন্তু তখনই ঘটে বিপদ। জলপথে ১০ কিলোমিটারের রাস্তা নৌকায় করে ৪৫ মিনিটে পার হওয়ার কথা ছিল ইয়ুসরাদের। কিন্তু, যাত্রীদের সংখ্যা বহনক্ষমতার বেশি হওয়ায় নৌকাটি যাত্রা শুরুর ২০ মিনিটের মধ্যে ডুবতে শুরু করে।  এই অবস্থায় ইয়ুসরা, তার বোন এবং অন্য দুই যাত্রী নৌকা ছেড়ে জলে নামতে বাধ্য হন। সাঁতরে নৌকাটিকে তীরের দিকে ঠেলে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে তাঁদের উপর। প্রায় তিন ঘণ্টা ধরে সাঁতার কেটে নৌকাটি পারে নিয়ে যেতে সক্ষম হন ইয়ুসরা তার বোনসহ অপর দুইজন। তবে গ্রিসে পৌঁছেও সংগ্রাম শেষ হয়নি ইয়ুসরাদের। বোনকে নিয়ে গ্রিস থেকে জার্মানি চলে যাওয়ার তোড়জোড় শুরু করেন তিনি। দীর্ঘ সেই পথের অনেকটাই পায়ে হেঁটে অতিক্রম করতে হয়েছিল য়ুসরাদের। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য নিতে হয়েছিল চোরাকারবারীদেরও।

    ২০১৬ সালে অভিবাসীদের নিয়ে আলাদা দল গঠনের সিদ্ধান্ত নেয় অলিম্পিক্স কমিটি। ভাল সাঁতারু হওয়ার সুবাদে রিও ডি জেনেইরোতে বসা সেই অলিম্পিক্সের অভিবাসী দলে জায়গা হয় ইয়ুসরার। সাঁতারের ১০০ মিটার বাটারফ্লাই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ইয়ুসরা । যদিও তাঁর র‌্যাঙ্ক ছিল নীচের দিকে। তবে তত দিনে আলোচনা শুরু হয়ে গিয়েছিল ইয়ুসরার সংগ্রাম নিয়ে।

    ২০১৬ সালে অলিম্পিকের পতাকা হাতে নিয়ে তিনি জানিয়েছিলেন, তিনি শুধু অলিম্পিক্সের পতাকা বহন করেননি, বরং তার মতো অনেক অভিবাসীর আশা এবং স্বপ্ন বহন করেছেন। ২০১৬-র পর ২০২০ সালের অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন ইয়ুসরা মারদিনি । তবে অভিবাসী অধিকারের পক্ষে কথা বলে তত দিনে বিশ্বের দরবারে পরিচিত নাম হয়ে উঠেছেন তিনি। জাতিসংঘের সর্বকনিষ্ঠ মানবাধিকার শুভেচ্ছাদূত হিসাবেও মনোনীত হন ইয়ুসরা মারদিনি।

    ২০২২ সালে ইয়ুসরা মারদিনির জীবন নিয়ে তৈরি ছবি ‘দ্য সুইমারস’ মুক্তি পেয়েছে। ২০২৩ সালে বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী মানুষের তালিকায় ইয়ুসরা মারদিনি অন্তর্ভুক্ত করা হয়।

    ২০১৬ সালে অলিম্পিকের উদ্বাস্তু দলের অংশ হিসাবে যোগ দিয়েছিলেন মাত্র ১০ জন ক্রীড়াবিদ। চলতি প্যারিস অলিম্পিকে সেই সংখ্যা ৩৭। এর এটা সম্ভব হয়েছে ইয়ুসরা মারদিনির অনুপ্রেরণায়। আর এই বিশ্ববাসী কারনে স্যালুট জানয় ইয়ুসরা মারদিনিকে।

  • সেন নদীর বুকে ভিন্নধর্মী প্যারিস অলিম্পিকের উদ্বোধন

    সেন নদীর বুকে ভিন্নধর্মী প্যারিস অলিম্পিকের উদ্বোধন

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ জুলাই, ২০২৪: সত্যিকার অর্থেই অলিম্পিক ইতিহাসে ভিন্নধর্মী এক উদ্বোধনী অনুষ্ঠান উপহার দিয়েছে ভালোবাসার শহর প্যারিস। শিল্প-সংস্কৃতি আর ঐতিহ্যের রাজধানী খ্যাত এই শহরে আরও একবার জ্বলেছে অলিম্পিকের মশাল। ফলে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ এই আসর সর্বোচ্চ তিন বার আয়োজনে লন্ডনের সমকক্ষ এখন প্যারিস।

    আধুনিক অলিম্পিকের যাত্রা ১৮৯৬ সালে। প্রথম অলিম্পিকের পরের আসরই হয়েছিল ফ্রান্সের প্যারিসে। ১৯০০ সালের পর অলিম্পিক আয়োজনে ফ্রান্সকে অপেক্ষা করতে হয়েছিল দুই যুগ। ১৯২৪ সালের পর তৃতীয় বারের মতো প্যারিসে অলিম্পিক আয়োজন, তাতে এবার অপেক্ষা ঘুচেছে ১০০ বছরের।

    ১০০ বছর পর ভালোবাসার নগরী অলিম্পিক মশালের আলোয় আলোকিত হওয়ার আগে ১০০ বছর বয়সী চার্লস কোস্তেকে হাজির করা হয় হুইল চেয়ারে করেই। ১৯৪৮ অলিম্পিকের সাইক্লিংয়ে সোনাজয়ী ও ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী বেঁচে থাকা সোনাজয়ী এই সাইক্লিষ্ট অলিম্পিকের মশাল তুলে দেন জুডোকা টেডি রেনার ও সাবেক স্প্রিন্টার মেরি-হোসে পেরেককে। তারা দুজন মশাল প্রজ্জ্বলন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই দেখা মিলল ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদানের। মূল অলিম্পিক স্টেডিয়াম স্তাদ দে ফ্রান্স থেকে তিনি অলিম্পিক মশাল নিয়ে দৌড়ে পৌঁছে দেন অন্যদের হাতে। চলতে থাকে মশাল দৌড়।

    আগেই জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠান কোনো স্টেডিয়াম নয় বরং আয়োজিত হবে প্যারিসের প্রাণকেন্দ্র সেন নদীতে। ৪ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠানের শুরুটা হয় মশালের ভিডিও দিয়ে। ভিডিওর পর শুরু হয় মার্চপাস্ট। সেন নদীতে ৬ কিলোমিটারের ভাসমান প্যারেডে প্রায় ৭ হাজার অ্যাথলেটকে বহন করেছে ৮৫ টি নৌকা। সবগুলোই নৌকাতেই লাগানো থাকবে ক্যামেরা। যাতে করে নদীর তীরে থাকা দর্শকরা ক্লোজ-আপ ভিউ পেতে পারেন।

    অস্তারলিজ ব্রিজ থেকে শুরু করে লুভরে জাদুঘর, পন্ত দে আর্টস ব্রিজ সহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনা পেরিয়ে আইফেল টাওয়ারের কাছে এসে থামে অ্যাথলেটদের প্যারেড।

    নদীর বুকে মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন আর্চার সাগর ইসলাম। এবারের আসরে তিনিসহ অংশ নিচ্ছেন বাংলাদেশের পাঁচ অ্যাথলেট।

    মার্চপাস্টের ফাঁকে ফাঁকেই ফ্রান্সের ঐতিহ্য, বিপ্লব, ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। ছিল নাচগানের আয়োজনও। যার শুরুটা করেন পপ গায়িকা লেডি গাগা। এরপর একে একে সুরে মাতোয়ারা করে রাখেন র‍্যাপার রিম কে, মেটাল ব্যান্ড গজিরা ও আয়া নাকামুরা।

    আধার নেমে এলে আরও জমতে থাকে অনুষ্ঠান। মার্চপাস্ট শেষে প্যারিস অলিম্পিক কমিটি প্রধান ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রধানের ভাষণের পর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো। এরপর আইফেল টাওয়ারে শুরু হয় জমকালো লেজার শো। আলোর জলকানি বারবারই  মুগ্ধতা ছড়িয়েছে। ৩ লাখেরও বেশি দর্শক বৃষ্টি উপেক্ষা করে কেবল তাকিয়ে ছিলেন সেদিকে।

    মশালের আগুন থেকে কলড্রনের আলো জ্বালিয়ে অলিম্পিক শুরুর সংকেত দেন ফ্রান্সের সাবেক স্প্রিন্টার মেরি জোসে পেরেচ ও জুদোকা তেদি রিনার। কলড্রনটি দেখতে উষ্ণ বায়ু বেলুনের মতোই ছিল। ১৭৮৩ সালে প্রথমবারের মতো মানুষ বহনকারী উষ্ণ বায়ু বেলুনকে উড়তে দেখা যায়। যা আবিষ্কার করেন ফ্রান্সের মন্তগলফিয়ার সহোদর।

    অনুষ্ঠানের শেষটা হয় বিখ্যাত মার্কিন গায়িকা সেলিন ডিওনের পারফরম্যান্সের মধ্য দিয়ে। দারুণ এক উদ্বোধনী অনুষ্ঠানের পর কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মহাযজ্ঞ।

  • অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো

    অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ জুলাই, ২০২৪: নানা নাটকিয়তার মধ্যে শেষ হলো আর্জেন্টিনা ও মরক্কোর মধ্যকার অলিম্পিক ফুটবল ম্যাচ। খেলায় আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে মরক্কো।

    খেলার শেষ সময়ে এসে ক্রিস্তিয়ানো হেড জালে জড়ালে সমতা ফেরানোর স্বস্তি পায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। এরপর গ্যালারি ছেড়ে মাঠের মধ্যেই দর্শকের হট্টগোল। তাই বাঁশি বাজান রেফারি। অনেকেই হয়তো ভেবেছিলেন খেলা শেষের নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু আদতে তা ছিল ম্যাচ স্থগিতের ইঙ্গিত।

    পরিস্থিতি স্বাভাবিক হওয়ার এক ঘণ্টা ৪০ মিনিট পর আর্জেন্টিনার সেই সমতা ফেরানো গোল বাতিল করেন রেফারি। ভিএআরে দেখা যায় গোল করার আগে অফ সাইডে ছিলেন মেদিনা। শুধু তা-ই নয়, অতিরিক্ত তিন মিনিটের জন্য আবারও খেলা শুরুর ঘোষণা দেন রেফারি। সেই তিন মিনিটে গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা। যার ফলে জয়ের উল্লাসে মেতে ওঠে স্বাদ মরক্কো অনূর্ধ্ব-২৩ দল। অলিম্পিক ফুটবলে শুরুটা তারা করল আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে।

    স্তাদে জেফরয়-গিচার্দ স্টেডিয়ামে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় মরক্কো। বিলাল এল খানুসের পাস পেয়ে কাছাকাছি জায়গা থেকে গোলটি করেন সুফিয়ান রাহিমি।

    বিরতির পর এই রাহিমির পা থেকেই ব্যবধান দ্বিগুণ করে মরক্কো। ৪৯ মিনিটে বক্সের ভেতর ইলিয়াস আখোমাখকে ফাউল করে বসেন আর্জেন্টাইন লেফটব্যাক হুলিও সোলার। স্পট কিক থেকে সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি রাহিমি।

    দুই গোলে পিছিয়ে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরও আত্মবিশ্বাস হারায়নি আর্জেন্টিনা।

    ৬৮ মিনিটে সোলারের অ্যাসিস্ট থেকে গোল শোধ দেন গিলিয়ানো সিমিওনে। আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে তিনি।

    তবুও ম্যাচশেষের সময় যত ঘনিয়ে আসছিল ততই যেন বাড়ছিল আর্জেন্টিনার হারের শঙ্কা। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা হয় ১৫ মিনিটের ইনজুরি টাইম।

    এরই শেষ মুহূর্তে গোলটি করেন মেদিনা। কিন্তু রিপ্লে দেখে তা বাতিল করেন রেফারি৷ ফলে করক্কোর জয় নিশ্চিত হয়।

  • স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

    স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ জুলাই, ২০২৪: অস্ট্রেলিয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে জায়গা পেয়েছে দুই তরুণ খেলোয়াড়। এরা হলেন কুপার কনোলি ও ‍জ্যাক-ফ্রেজার ম্যাগার্ক। আগামী সেপ্টেম্বরে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। স্কটিশদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি আর ইংলিশদের বিপক্ষে ৩ টি-টোয়েন্টির সঙ্গে ৫টি ওয়ানডে ম্যাচও খেলবে অসিরা। এই দুই সিরিজের জন্য যে দল ঘোষণা করেছে সেখানে দেখা যাবে এই দুই তরুণ ক্রিকেটারকে।

    স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০ বছর বয়সী তারকা কুপার কনোলি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগব্যাশে গেল আসরে দুর্দান্ত পারফর্ম করায় তাকে স্কোয়াডে যুক্ত করেছে অসি টিম ম্যানেজমেন্ট।

    স্কোয়াডে ডেভিড ওয়ার্নারের জায়গা দখল করেছেন আরেক তরুণ জ্যাক-ফ্রেজার ম্যাগার্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ওয়ার্নার অবসর নেওয়ায় সুযোগ মিলেছে এই তরুণের।

    বাদ পড়েছেন অ্যাস্টন অ্যাগার ও ম্যাথিউ ওয়েড। ওয়েডের বদলি হিসেবে উইকেটরক্ষণের দায়িত্ব পালন করবেন জস ইঙ্গলিশ। এই সিরিজগুলোর জন্য বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকে।

    এছাড়া টি-টোয়েন্টি সিরিজ দুটি মিস করবেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। তবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন এই জুটি। প্রথমবারের মতো বাবা হওয়ার কারণে তাদের মতো টি-টোয়েন্টি সিরিজ দুটি না খেলে ওয়ানডে সিরিজে যোগ দেবেন ম্যাথিউ শট।

    স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), স্পেনসার জনসন, মার্কাস স্টয়নিজ, অ্যাডাম জাম্পা।

    ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

    আগামী ৪, ৬ ও ৭ সেপ্টেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বরে ইংলিশদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অসিরা। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ দিয়ে সফর শুরু করে ১৯ ও ২৯ সেপ্টেম্বরের মধ্যে ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

  • ইউরোতে স্পেন এবং কোপায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

    ইউরোতে স্পেন এবং কোপায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ জুলাই, ২০২৪: গতকাল দিবাগত রাত অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার প্রথম প্রহর রাত ১ টায় অনুষ্ঠিত হয় ইউরো কাপের ফাইনাল ম্যাচ। এই খেলায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। স্পেনের পক্ষে গোল দুটি করেন নিকো উইলিয়ামস ও মিকেল ওয়ারসাবালে। ইংল্যান্ডের পক্ষে গোল করে কোল পালমার।

    অপর দিকে আজ সোমবার সকাল ৭টায় অনু্ষ্ঠিত হয় কোপার ফাইনাল। এই খেলায় অতিরিক্ত সময় গড়ালে ১১২ মিনিটে একমাত্র গোলে কলম্বিয়াকে হারায় আর্জেন্টিনা। এই জয়সূচক গোলটি করে লাউতারো।

    দুই খেলাতেই প্রচুর দর্শক সমাগম হয়। হয়েছে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান।

    ইউরোতে স্পেন চাম্পিয়ন

    জার্মানির বার্লিন স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। যার ফলে জার্মানির মাটিতে জার্মানিকেই টপকে সর্বোচ্চ চারবার ইউরোর শিরোপা জিতল তারা। তাও ১২ বছর পর। তাই এখন তাদের ইউরোপের রাজা বলাই যায়।

    যদিও ম্যাচের প্রথমার্ধে তেমন ধারালো ছিল না স্পেনের আক্রমণ।উইং ধরে আক্রমণের পরিকল্পনা করে এগোলেও বড় বিপদ তৈরি করতে পারেনি। বল দখলে অবশ্য এগিয়ে ছিল তারা। কিন্তু গোলমুখে যে দুটি শট নিয়েছে সেগুলো বলার মতো নয়। সেই তুলনায় ইংল্যান্ড পেয়েছে মাত্র একটি শটের দেখা।

    যোগ করা সময়ে ফ্রি কিক থেকে ফিল ফোডেনের দুর্বল ভলি সহজেই ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন।

    বিরতির পর শুরুতেই ইংলিশদের মনে বড় ধাক্কা দেয় স্পেন। প্রথমার্ধে নিষ্প্রভ থাকা লামিন ইয়ামাল ইংলিশ রক্ষণকে ঠিকই পরাস্ত করতে সক্ষম হন। তার দারুণ অ্যাসিস্ট থেকে ৪৭ মিনিটে স্পেনকে এগিয়ে দেন নিকো উইলিয়ামস।এরপর ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পায় স্প্যানিশরা। ৪৯ মিনিটে দানি অলমোর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৫৫ মিনিটে ইয়ামালের পাস থেকে দারুণ সুযোগ পেয়েছিলেন অধিনায়ক আলভারো মোরাতা। কিন্তু ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করতে পারেননি তিনি।

    স্পেনকে চড়াও হতে দেখে একাদশে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। সেমিফাইনালের মতো ৮০ মিনিটে অপেক্ষা করেননি। ৬০ মিনিটে মাঠ থেকে তুলে নেন অধিনায়ক হ্যারি কেইন। ৭০ মিনিটে কোবি মাইনুর জায়গায় মাঠে নামেন কোল পালমার। তিন মিনিটেরও কম সময়ের ভেতর ইংল্যান্ডকে সমতাসূচক গোল এনে দেন তিনি।

    ৭৩ মিনিটে বল পেয়ে ডান দিক দিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠেন বুকায়ো সাকা। পাস দেন বক্সে থাকা জুড বেলিংহ্যামকে। তিনি অবশ্য প্রথম স্পর্শেই তা পাঠান কোল পালমারের কাছে। ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে ইংল্যান্ডকে সমতায় ফেরান এই ফরোয়ার্ড। এরপর অবশ্য কিছুটা ধুঁকছিল স্পেন। কিন্তু খুব বেশিক্ষণের জন্য নয়। দ্রুতই নিজেদের সামলে নিয়ে আদায় করে নেয় জয়সূচক গোল। আর সেটা আসে মিকেল ওয়ারসাবালের পা থেকে। ৮৬ মিনিটে মার্কো কুকুরেয়ার নিঁখুত পাসে কেবল টোকা মেরে ইংলিশ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

    সেই টোকাতে আবারও উড়ে যায় ইংল্যান্ডের স্বপ্ন। ইউরোর ইতিহাসে এবারই প্রথম কোনো দল টানা দুই আসরে ফাইনাল খেলেও পায়নি শিরোপার স্বাদ। তাই নিজেদের অভাগা ভাবা ছাড়া আর কিছুই করার নেই বেলিংহ্যাম-কেইনদের।

    Copa Argentina champions - Sports - 15 July 2024

    কোপায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

    কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন লাওতারো।

    ম্যাচ শুরুর এক মিনিটের মধ্যেই সুযোগ পায় আর্জেন্টিনা। তবে গনসালো মন্তিয়েলের দেওয়া ক্রস থেকে হুলিয়ান আলভারেস বক্সের মাঝে থেকে ঠিকঠাক শট নিতে পারেননি। বাঁ দিক দিয়ে বল উড়ে চলে যায়। পঞ্চম মিনিটে বক্সের বাইরে থেকে শট নেন কলম্বিয়ার লুইস দিয়াস। সেটি সহজেই ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস।

    দুই মিনিট পর সান্তিয়াগো আরিয়াসের হেড থেকে উড়ে আসা বল বক্স থেকে শট নেন জন করদোবা। তবে তার ডান পায়ের শট বাঁ দিকের পোস্টে লাগে। চাপ বাড়িয়ে খেলতে থাকা কলম্বিয়া ত্রয়োদশ মিনিটে সুযোগ পায় আবারও। তবে জেফারসন লারমার হেড থেকে আসা বল কার্লোস কুয়েস্তা বক্সের মাঝ থেকে শট নিলে সেটি ঠেকিয়ে দেন এমি মার্তিনেস।

    ২০তম মিনিটে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে বক্সে বল বাড়ান আনহেল দি মারিয়া। বক্সের মাঝামাঝি একা থাকলেও ক্রস থেকে আসা বল ঠিকঠাক শট নিতে পারেননি মেসি। অনায়াসে তালুবন্দি করে নেন গোলরক্ষক। ৩৩তম মিনিটে দারুণ এক সুযোগ পায় কলম্বিয়া। তবে জেফারসন লেরমার দূর থেকে নেওয়া বুলেট গতির শট ঠেকিয়ে দেন মার্তিনেস।

    দুই মিনিট পর আক্রমণে যায় আর্জেন্টিনা। সতীর্থের পাস থেকে আসা বল বক্সে কয়েকজনকে কাটিয়ে গোললাইনে গিয়ে শট নেওয়ার চেষ্টা করেন মেসি। তবে আরিয়াসের সঙ্গে সংঘর্ষে মাটিতে গড়াতে দেখা যায় তাকে। পরবর্তীতে মেডিক্যাল ট্রিটমেন্ট নিয়ে খেলা শুরু করেন পুনরায়।

    ৪৪তম মিনিটে বক্সের কাছে ফ্রিকিক পায় আর্জেন্টিনা। ১২ গজ দূর থেকে নেওয়া মেসির শট নিকোলাস তাগলিয়াফিকো হেডে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ড্র নিয়েই বিরতিতে যায় দুদল।

    বিরতির পর খেলতে নেমে আগের মতোই আর্জেন্টিনাকে চাপে রাখে কলম্বিয়া। ৪৭তম মিনিটে করদোবার হেড থেকে আসা বল ভলিতে জালে পাঠানোর চেষ্টা করেন আরিয়াস। তবে সেটি বাইরে দিয়ে চলে যায়। পরের মিনিটেই তাগলিয়াফিকো থেকে আসা বাঁ দিক থেকে শট নেন দি মারিয়া। তবে সেটি সেটি ঠেকিয়ে দেন কলম্বিয়া গোলরক্ষক।

    ৫৪তম মিনিটে সুযোগ পায় কলম্বিয়া। কর্নার থেকে উড়ে আসা বল করদোবার হেডে চলে যায় ডেভিনসন সানচেজের কাছে। তার করা হেডে বল অবশ্য পোস্টের খানিক উপর দিয়ে উড়ে চলে যায়। ৫৮তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে গিয়ে শট নেন দি মারিয়া। যদিও সেটি ঠেকিয়ে দেন কলম্বিয়া গোলরক্ষক।

    ৬৪তম মিনিটে ইনজুরিতে পড়তে দেখা যায় মেসিকে। ঊরুর চোটে আসরজুড়ে ভূগতে দেখা গেছে তাকে। ৬৫তম মিনিটে তার বদলি হিসেবে নামানো হয়ে নিকো গনজালেসকে। পরবর্তীতে ক্যামেরায় দেখা যায় বেঞ্চে আবেগী হয়ে পড়েছেন ইন্টার মায়ামি তারকা। কাঁদতে থাকেন অজোরে।

    ৭৫তম মিনিটে বল জালে পাঠায় আর্জেন্টিনা। তাগলিয়াফিকোর দারুণ এক পাস বক্স থেকে লক্ষ্যভেদ করেন নিকো গনসালেস। তবে ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৭৯তম মিনিটে হামেস রদ্রিগেসের ফ্রিকিক থেকে আসা বল হেড নেন কুয়েস্তা। তবে সেটি ডান দিক দিয়ে চলে যায়। শেষদিকে বেশ কয়েকটি আক্রমণ সাজায় আলবেসিলেস্তেরা। তবে জালের দেখা আর পায়নি। পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

    ৯৫তম মিনিটে দারুণ এক সুযোগ পায় আর্জেন্টিনা। আক্রমণে গিয়ে দি মারিয়া বক্সে বল বাড়ান রদ্রিগো দে পলকে। তার দেওয়া দারুণ পাস গনসালেস শট নিলেও সেটি ঝাপিয়ে ঠেকান কলম্বিয়া গোলরক্ষক। ১০২ মিনিটে বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন আরিয়াস। তবে আর্জেন্টিনা ডিফেন্ডারের পায়ে লেগে উপরে ওঠা বল তালুবন্দি করে নেন এমি মার্তিনেস।

    ১০৮তম মিনিটে ডান দিক থেকে আক্রমণে গিয়ে বক্সে বল বাড়ান দি মারিয়া। তবে দারুণ এই ক্রস পায়েই লাগাতে পারেননি লাওতারো। পরের মিনিটেই আক্রমণে যায় কলম্বিয়া। তবে মিগুয়েল বরখার ডান পায়ের জোরালে শট ঠেকিয়ে দেন লিসান্দ্রো।

    ১১২তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন লাওতারো। ডান দিক দিয়ে আক্রমণে গিয়ে বদলি হয়ে নামা লো সেলসো বল বাড়ান বক্সে। সেখান থেকে দারুণ এক শটে কলম্বিয়া গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে বল পাঠান ইন্টার মিলান স্ট্রাইকার। আসরে এ নিয়ে ৫ গোল করেছেন তিনি। সর্বোচ্চ গোলস্কোরার হিসেবে তিনিই পেতে যাচ্ছেন গোল্ডেন বল।

    তিন মিনিট পর দে পলের সঙ্গে সংঘর্ষে আর্জেন্টিনার ডি বক্সে জটলার মধ্যে হাতাহাতি শুরু হয়। রেফারি এসে সেটি থামিয়ে দেন। পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

  • আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবে স্টোকস

    আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবে স্টোকস

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৩ জুলাই, ২০২৪: গতকাল লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। ওযেস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ১২১ রান করে, জবাবে ইংল্যান্ড প্রথম ইসিংসে করে ৩৭১ রান। ব্যাট হাতে স্টোকস করে ৪ রান এবং দুই নিংসে ৩ উকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংসে ১৩৬ রানে অলআউট হয়। সহজ জয়ের ম্যাচে একটা বিরল রেকর্ড গড়েছেন বেন স্টোকস। ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

    টেস্টে ২০০ ও আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০, দুটি মাইলফলক ছুঁতে স্টোকসের দরকার ছিল ২ উইকেট। লর্ডসে সেই মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক।

    উইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে কার্ক ম্যাকেঞ্জিকে এলবিডব্লু করে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ২০০তম উইকেট পান স্টোকস। একই সঙ্গে এই ইংলিশ অলরাউন্ডারের সেটা ৩০০তম আন্তর্জাতিক উইকেট।

    আর তাতে তাতে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল ছুঁয়েছেন স্টোকস। স্টোকসের আগে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান (বাংলাদেশ), কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), শহীদ আফ্রিদি (পাকিস্তান), সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা). বেন স্টোকস (ইংল্যান্ড)।

    তবে জ্যাক ক্যালিস ও স্টোকস ছাড়া সবাই স্পিন বোলার।

  • শিশুশ্রম আইনের ফেরে ৯০ মিনিট খেলতে পারবেননা স্পেনের ইয়ামাল

    শিশুশ্রম আইনের ফেরে ৯০ মিনিট খেলতে পারবেননা স্পেনের ইয়ামাল

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ জুলাই, ২০২৪: এবার ইউরোতে কিশোর ফুটবলার হিসেবে সবার দৃষ্টি করেড়েছেন স্পেনের উইঙ্গার লামিন ইয়ামাল। ১৬ বছর ৩৬২ দিন বয়সে সেমিফাইনালের মত মঞ্চে অসাধারণ এক গোল করে তাক লাগিয়ে দেন এই বার্সা তারকা। কিন্তু এই খেলোয়াড়ের বয়স নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। যেহেতু তার বয়স ১৭ তাই সে এখনও শিশু। আর খেলাধুলার সঙ্গে যেহেতু শ্রমের বিষয়টি যুক্ত তাই দলের কোচকে খুব সাবধানতা অবলম্বন করতে হচ্ছে ইয়ামালের খেলার বিষয়ে।

    আগের ম্যাচে দুর্দান্ত খেললেও পুরো ৯০ মিনিট তাকে খেলাননি কোচ লুইস দে লা ফুয়েন্তে। ইউরোর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে ১৭ বছরে পা রাখবেন এই ফুটবলার। তাকে কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলাননি কোচ। কেন? তা নিয়ে আলোচনা চলছে বিস্তর।

    টুর্নামেন্টের শুরুতেই লামিন ইয়ামালকে পুরো ৯০ মিনিট খেলানোর ব্যাপারে সতর্ক করা হয়েছিল স্প্যানিশ মিডিয়ার পক্ষ থেকে। জার্মান শিশুশ্রম আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে কেউই রাত আটটার পর বাড়ির বাইরে কাজ করতে পারবে না।

    তবে অ্যাথলেটদের জন্য কিছুটা শিথিলতা আছে। তাদের জন্য রাত ১১টা পর্যন্ত এই সময়সীমা। যদি স্থানীয় সময় রাত ১১টার পর লামিন ইয়ামালকে খেলা চালিয়ে যেতে হয়, তাহলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ৩০ হাজার ইউরো জরিমানা গুণতে হবে।

    টুর্নামেন্টের শুরুতে চলতি মাসের শুরুতে শিশু শ্রম আইন নিয়ে কোচ দে লা ফুয়েন্তে বলেছিলেন, ‘লামিন ইয়ামালকে রাত ১১টার আগেই খেলা তুলে নেওয়া হবে কিনা, এই ব্যাপারে আমার জার্মান আইন সম্পর্কে জানা নেই।’