Category: লিড নিউজ

  • বাংলাদেশে এখন পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ: সেতুমন্ত্রী

    বাংলাদেশে এখন পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ৮ জুন, ২০২৪: বাংলাদেশে এখন পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকার ৪০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে রেখে গেছে। শেখ হাসিনা সরকার ১৮ শতাংশে আর অতিদরিদ্র ৬ শতাংশে নামিয়ে এনেছে। বাংলাদেশে এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ।”

    আজ শনিবার (৮ জুন) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “অর্থনৈতিক সংকটকালে এই বাজেট গণমুখী, বাস্তবসম্মত।”

    ওবায়দুল কাদের বলেন, “বিএনপির সময়ে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যে টাকা দিয়ে তাদের নেতা তারেক রহমান লন্ডনে বিলাসী জীবনযাপন করছেন তার হিসাব মির্জা ফখরুলদের জাতির কাছে দিতে হবে।”

    বাজেট এবং ঋণ খেলাপিদের বিষয়ে অর্থনীতিবিদদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “দেশের অর্থনীতিবিদরাও এখন বিভক্ত। বাজেট নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বিএনপির অর্থনীতিবিদদের কণ্ঠেই শোনা যায়। সিপিডি এবং টিআইবির মতো সংগঠনগুলোও বিএনপির সুরে কথা বলে।”

    এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে: মেয়র আতিক

    যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে: মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ৮ জুন, ২০২৪: যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে শরীর চর্চা, খেলাধুলা আবশ্যক। সাইক্লিং অতি উত্তম শরীর চর্চা। খেলাধুলা, ব্যায়াম না করার কারণে অনেকে শরীর ব্যথা, মাথা ব্যথাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। তাই সুস্থতার জন্য খেলাধুলা করতে হবে, ব্যায়াম করতে হবে। যুবসমাজকে ঘরে বসে অলস সময় পার না করে মাঠে আসতে হবে।”

    আজ শনিবার (৮ জুন) সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে গুলশান-২ গোলচতত্ত্বর পর্যন্ত সাইকেল র‌্যালিতে এ কথা জানান তিনি।

    মেয়র আতিক বলেন, “জলবায়ু পরিবর্তনের ফলে নানাভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন যানবাহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে। কিন্তু সাইকেল এমন একটি পরিবেশবান্ধব যান যেটি কোনো কার্বন নিঃসরণ করে না। তাই সাইকেল চালানোকে উৎসাহিত করছি।”

    তিনি আর বলেন, “পার্ক ও মাঠগুলো আমাদের রক্ষা করতে হবে। আনোয়ারা পার্কে শপিংমল করতে দেওয়া হবে না। সেখানে পার্কই থাকবে। মানুষ এই পার্কে হাঁটবে, শরীর চর্চা করবে।”

    বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ যৌথভাবে এই র‍্যালি আয়োজন করে। র‍্যালিটির লক্ষ্য ছিল কার্বন নির্গমন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

    র‍্যালিটি সকাল ৮টায় জাতীয় সংসদ ভবন থেকে শুরু হয়ে বিজয় সরণি, মহাখালী ও বনানী হয়ে গুলশান-২ নম্বর গোলচত্ত্বর গিয়ে শেষ হয়। এতে ৩৫০ জন সাইক্লিস্ট অংশ নেয়। অংশগ্রহণকারী সাইক্লিস্টদের উৎসাহ দিতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নিজে র‍্যালিতে অংশ নেন। তিনিও সাইকেল চালিয়ে জাতীয় সংসদ ভবন থেকে গুলশান-২ গোলচত্ত্বর পর্যন্ত যান।

    র‍্যালিতে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাখসান্দ উপস্থিত ছিলেন।

  • বিশ্বকাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় বাংলাদেশের

    বিশ্বকাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় বাংলাদেশের

    www.HelloBangla.News – খেলাধুলা – ৮ জুন, ২০২৪: শ্রীলঙ্কার দেওয়া মাত্র ১২৫ রানের লক্ষ্যটাই টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ার কারণে বাংলাদেশের কাছে হয়ে গিয়েছিল পাহাড়সম। ৬ রানে মাত্র ২ উইকেট হারানোর পর ২৮ রানে হারায় ৩ উইকেট। এর পর লিটন দাশের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে এবং তাওহীদ হৃদয়ের ঝড়ো ইনিংসে বাংলাদেশ বাংলাদেশ জয়ের কাছেই পৌঁছে গিয়েছিলো। কিন্তু ৯১ থেকে ১১৩ রানে মাথায় বাংলাদেশ হারায় ৫ উকেট। ম্যাচ চলে যায় শ্রীলঙ্কার আয়ত্বে। কিন্তু মাহমুদউল্লার ধৈর্য্যশীল ব্যাটিংয়ের কারণে টি-টোয়েন্টি বিশ্বাকাপের প্রথম খেরায় বাংলাদেশ জয় পায় ২ উইকেটে। কিন্তু জয়টা যদি ৭ উকেটে হতো তাহলে বলা যেত বাংলাদেশের সম্ভাবনা আছে ভালো কিছু একটা করার।লিটন ছাড়া প্রথম সারির সব ব্যাটসম্যান দায়িত্বহিনতার পরিচয় দিয়েছে।এই বিষয়টি শুধরে নিতে না পারলে বাংলাদেশ হতাশ করবে দেশের ক্রিকেট ভক্তদের।

    যুক্তরাষ্ট্রের কাছে হেরে, নানামুখী সমালোচনায় বাংলাদেশের পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে। বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর বার্তা পাওয়া নাজমুল হোসেন শান্তর দলের কাছ থেকে।

    আজ শনিবার (৮ এপ্রিল) ডালাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে শ্রীলঙ্কা। ওই রান তাড়া করতে নেমে এক ওভার হাতে রেখে জয় পায় বাংলাদেশ।

    টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার পর প্রথম ওভারে তানজিম হাসান সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় বল থেকে বাউন্ডারি হাঁকান পাথুম নিশাঙ্কা, ওই ওভার থেকে আসে পাঁচ রান। দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান এসে ৮ রান দেন, তাতে অবশ্য ছিল ওভারথ্রোতে আসা চারের অবদান।

    ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ আসেন তৃতীয় ওভারে। শুরুতে ছন্দটা একদমই খুঁজে পাচ্ছিলেন না তিনি। প্রথম দুই বলেই তাকে চার মারেন কুশল মেন্ডিস। কিন্তু তৃতীয় বলেই বাংলাদেশ পেয়ে যায় উইকেটের দেখা। শট খেলা নিয়ে দ্বিধায় থাকা কুশল মেন্ডিসের ব্যাট ছুয়ে অফ স্টাম্পের বাইরের বলে আঘাত হানে স্টাম্পে। ৮ বলে ১০ রান করে ফেরেন তিনি। ওই ওভারে আরও এক বাউন্ডারি হজম করা তাসকিন ১২ রান দেন।

    চতুর্থ ওভারে আবার তাসকিনকে ফেরানো হয়। এক ছক্কা খেলেও সাত রানের বেশি দেননি তিনি। পঞ্চম ওভার করতে এসে সাকিব আল হাসান দিশেহারা হয়ে পড়েন। এক ওভারেই তার বল চারবার বাউন্ডারির বাইরে পাঠান নিশাঙ্কা। পাওয়ার প্লের শেষ ওভারে গিয়ে মোস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনেন শান্ত।

    প্রথম বলেই উইকেট এনে দেন মোস্তাফিজ। ৫ বলে ৪ রান করা কামিন্দু মেন্ডিস মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন। তবুও অবশ্য বাউন্ডারি হাঁকানো থামেনি লঙ্কানদের। পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৫৩ রান করে শ্রীলঙ্কা।

     

    পাওয়ার প্লে শেষ হওয়ার পর রান তোলার গতি কিছুটা কমে আসে তাদের। এর মধ্যেও পাথুম নিশাঙ্কা সাবলীলই ছিলেন। কিন্তু তাকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। অষ্টম ওভারের চতুর্থ বলে মোস্তাফিজকে বাউন্ডারি হাঁকিয়েছিলেন নিশাঙ্কা, পরের বলেই ক্যাচ তুলে দেন কাভারে দাঁড়ানো শান্তর হাতে। ২৭ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৭ রান করেন নিশাঙ্কা।

    তার বিদায়ের পর রানের গতি আরও কমে আসে। চারিথ আশালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভার জুটিতে ৩২ বলে স্রেফ একটি বাউন্ডারি আসে। তাদের দুজনের ৩০ রানের জুটি ভেঙে দেন রিশাদ হোসেন। শ্রীলঙ্কার ইনিংসে শেষ আঘাতটাও আসে তার হাত ধরে।

    ১৫তম ওভারের প্রথম বলেই তাকে তুলে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়ানো সাকিবের হাতে ক্যাচ দেন আশালাঙ্কা। শুরুতে ছেড়ে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় ২১ বলে ১৯ রান করা ব্যাটারের ক্যাচ নেন সাকিব। এরপর ব্যাটিংয়ে আসা হাসারাঙ্গার জন্য স্লিপ নিয়ে আসেন শান্ত। ওখানেই মুখোমুখি হওয়া প্রথম বলে ক্যাচ তুলে দেন হাসারাঙ্গা। ওই ওভারে স্রেফ ৩ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ।

    নিজের পরের ওভারের এসেও প্রথম বলেই উইকেট তুলে নেন রিশাদ। তার টার্ন করা বলে সামান্য এগিয়ে আসেন ধনঞ্জয়া। মূহূর্তের মধ্যেই ২৬ বলে ২১ রান করা ধনঞ্জয়ার স্টাম্প ভেঙে দেন লিটন। এরপর তাসকিন ফেরান শানাকাকে, ১৮তম ওভারে ৩ রান দেন তিনি। পরের ওভারে মোস্তাফিজ দুই রান দিয়ে ৩ বলে শূন্য রানে ফেরান থিকসেনাকে।

    শেষ ওভারে এক বাউন্ডারিত ৭ রান হজম করলেও তানজিম হাসান সাকিব ফেরান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। বাংলাদেশের সব বোলারই দারুণ করেছেন। তবে এর মধ্যে রিশাদ হোসেন ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। সমান ওভারে স্রেফ ১৭ রান দিয়ে মোস্তাফিজুর রহমানও ৩ উইকেট পান। দুই উইকেট পাওয়া তাসকিন ৪ ওভারে ২৫ রান দেন। ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। তানজিম ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন।

    ১২৫ রান তাড়ায় নেমে তৃতীয় বলেই প্রথম উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ধনঞ্জয়া ডি সিলভার বলে মিড অনে সহজ ক্যাচ দিয়ে দুই বলে শূন্য রানে ফেরেন সৌম্য সরকার। তিন রান নিতে পারে বাংলাদেশ প্রথম ওভার থেকে। পরেরটিতে গিয়ে হারায় আরও এক উইকেট।

    এবার নুয়ান থুসারার বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তানজিদ হাসান তামিম। ৬ বলে ৩ রান করেন তিনি। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজন সিঙ্গেলস নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন।

    কিন্তু হুট করেই ছন্দপতন ঘটে নাজমুল হোসেন শান্ত ফিরলে। নুয়ান থুসারার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। লিটনের সঙ্গে ২২ বলে ২২ রানের জুটি ভেঙে যায় তাতে। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ঠিক বিপরীত অবস্থা হয় বাংলাদেশের। বাউন্ডারি আসে স্রেফ দুটি, ইনিংসের প্রথম বাউন্ডারিই এসেছিল পঞ্চম ওভারে গিয়ে। ছয় ওভারে ৩ উইকেটে বাংলাদেশ করে ৩৪ রান।

     

    উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের হয়ে এরপর হাল ধরেন তাওহীদ হৃদয়, লিটন দাসের সঙ্গী হন তিনি। সিঙ্গেলস নিয়ে রানের গতিকে সচল রাখেন তারা। মাঝেমধ্যে আসছিল বাউন্ডারিও।

    তাওহীদ হৃদয় আউট হন ১৫তম ওভারে হাসারাঙ্গার বলে। কিন্তু ওই ওভারের প্রথম তিন বলেই ম্যাচ একদম কাছে নিয়ে আসেন তিনি। হাসারাঙ্গার ওভারে হাঁকান হ্যাটট্রিক ছক্কা! স্লগ সুইপ প্রথম, দ্বিতীয়টিও তাই, তৃতীয় ছক্কা আসে কাভারের উপর দিয়ে। পরের বলে অবশ্য এলবিডব্লিউ হয়ে যান হৃদয়। কিন্তু ততক্ষণে ২০ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪০ রান করে কাজটা করে দিয়ে গেছেন তিনি।

    কিন্তু এরপর বাংলাদেশ আরও একবার পড়ে যায় ভীষণ চাপে। উইকেটে সেট হওয়া লিটন দাসকে ফেরান হাসারাঙ্গা। ৩৮ বলে ৩৬ রান করে তিনি এলবিডব্লিউ হন। এরপর সাকিব আল হাসানও পাথিরানার বাউন্সারে মাহেশ থিকসেনার দুর্দান্ত ক্যাচের শিকার হন। ১৪ বলে স্রেফ ৮ রান করেন তিনি।

    হুট করেই বদলে যেতে থাকে ম্যাচের মোড়। রান খুব বেশি না হলেও, বাংলাদেশ পড়ে যায় চাপে। সেটি যেন পাহাড়সম হয়ে যায় নুয়ান থুসারার করা ১৮তম ওভারে এসে। রিশাদ হোসেন প্রথমে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন ৩ বলে ১ রান করে। ঠিক তার পরের বলেই এলবিডব্লিউ হয়ে যান তাসকিন।

    শেষ দুই ওভারে ১২ রান দরকার হলেও বাংলাদেশের হাতে তখন কেবল দুই উইকেট। শ্রীলঙ্কার জন্যও অবশ্য পথটা কঠিন ছিল। ১৯তম ওভারে গিয়ে প্রথমবার বোলিংয়ে আসেন দাসুন শানাকা। প্রথম বলেই তার করা ফুলটসে ছক্কা হাঁকিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

    পরের বলে তিনি সিঙ্গেলস নেন। তানজিম হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায় শেষ ওভারে যাওয়ার আগেই ম্যাচ জিতে বাংলাদেশ। ১৩ বলে ১৬ রান করে শেষ অবধি অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।

    বাংলাদেশের রিশাদ হোসেন হয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচ।

    দিনের প্রথম খেলায় জিতেছে আফগানিস্তান

    আজ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭৫ রানে অলআউট করে দিয়েছে আফগানরা। ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুঁজির বিপরীতে ৮৪ রানের ব্যবধানে জিতে রীতিমতো উড়ছে রশিদ খানের দল।

    গতকাল রাতের ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে কানাডা

    টস জিতে প্রথমে কানাডাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। দারুণ বোলিংয়ে ৭ উইকেটে ১৩৭ রানেই কানাডাকে আটকে রাখেন ইয়ং-ম্যাকার্থিরা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ১৩৮ রানও তাড়া করতে পারেনি আয়ারল্যান্ড। থেমেছে ৭ উইকেটে ১২৫ রানে। ১২ রানে জয় জয় পায় কানাডা।

    আজকে রাতে দুটি খেলা

    আজ রাতে আছে আরও দুটি খেলা। প্রথম খেলায় অংশ নিবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। ডালাসে খেলা শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। দিনের অপর খেলায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। রাত ১১টায় খেলা অনুষ্ঠিত হবে বার্বাডোজে।

  • ইসরায়েলি হামলায় গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ জুন, ২০২৪: গত বছদেরর ৭ অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েলি হামলা। মাসের প্রতি দিনই অবরুদ্ধ গাজা ভূখণ্ডের কোথাও না কোথাও হামলা চলছে। এবার ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৬ হাজার ৭৩০।

    এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৩ হাজারের বেশি ফিলিস্তিনি। শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ৩৬ হাজার ৭৩১ জনে পৌঁছেছে বলে শুক্রবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামলায় আরও ৮৩ হাজার ৫৩০ জন আহত হয়েছেন।

    জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৭৭ জন নিহত এবং আরও ২২১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

  • ঈদুল আজহার নতুন কালেকশন নিয়ে কে ক্র্যাফট

    ঈদুল আজহার নতুন কালেকশন নিয়ে কে ক্র্যাফট

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৮ জুন, ২০২৪: পরিবার-স্বজন নিয়ে ঈদ উল আজহা উৎসবকে আরও প্রাণবন্ত করতে বৈচিত্রময় পোশাকের বিশেষ আয়োজন নিয়ে এসেছে কে ক্র্যাফট। যেহেতু ঈদের প্রথম দিনটি অনেকের ব্যাস্ততার মধ্যে কাটে তাই ঈদের সকাল, বিকেল এবং সন্ধায় কাক্সিক্ষত বা উপযোগী পোশাক নির্বাচনে ক্যাজুয়াল কিংবা এক্সক্লুসিভ সবই মিলবে এবারের আয়োজন থেকে। এছাড়া ঈদের লম্বা ছুটিতে যেখানেই যান তার জন্য প্রয়োজন স্টাইলিশ কিন্তু রিলাক্সড পোশাক। আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানানসই এমনি সব পোশাক থাকবে এবারের ঈদ আয়োজনে।

    মেয়েদের জন্য সালোয়ার কামিজ এবং কুর্তিতে ফ্রক স্টাইল, এ লাইন এবং রেগুলার শেপ ছাড়াও স্ট্রেইট কাট, রাফল, প্লিটেড, বক্স প্লিটেড স্টাইল থাকবে। নিজস্ব ডিজাইনের শাড়ীতে মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলের দৃষ্টি কাড়বে।

    ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া।

    ঈদের আনন্দটা সবচেয়ে বেশি উপভোগ তো করবে শিশুরাই, তাই তাদের জন্য উৎসব ভিত্তিক পোশাকতো থাকবেই । শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক এবং রঙের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। মেয়ে শিশুদের জন্য থাকছে-সালওয়ার কামিজ সেট, টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, ফ্রক, কুর্তি, টপ। ছেলে শিশুদের জন্য পাঞ্জাবী, শার্ট, ফতুয়া সহ নানা আয়োজন।

    ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মত। অর্থাৎ মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালওয়ার কামিজ, কুর্তি; বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি।

    মেরুন, ম্যাজেন্টা, অরেঞ্জ, গ্রীন, ব্রাউন, নেভী ব্ল–, মতো উজ্জ্বল রঙ তো আছেই। পাশাপাশি গরমের কথা মাথায় রেখে হওয়াইট, অফ-হওয়াইট, স্কাই, ল্যাভেন্ডার, রয়্যাল ব্ল–, আইস ব্ল–, লাইট পিঙ্ক, চেরী রেড, নিওন লাইম, ব্রোঞ্জ গ্রীন, পার্সিয়া ভায়োলেট রঙে থাকবে বেশিরভাগ পোশাক। বর্ষাকাল হলেও গরম থাকবে এবারের ঈদে, তাই আবহাওয়াকে মাথায় রেখেই ব্যবহার হয়েছে কটন, জ্যাকার্ড কটন, সুইস কটন, জর্জেট, লিনেন, সিল্ক, হাফ সিল্ক, অরগানজা, ডুয়েল-টোন, নীব কটন, ভয়েল ফ্যাব্রিক।

    কাঁথা, জামদানি, জিওমেট্রিক, টামজারা, ট্র্যাডিশনাল, মুঘলিও আর্ট, ইজিপসিয়ান মোটিফের অনুপ্রেরনায় করা হয়েছে এবারের পোশাক।  নকশা ফুটিয়ে তুলতে ব্যবহার হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারী,কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট।

    মূল্য সীমাঃ

    মেয়েদেরঃ শাড়ী ২০০০-৭০০০ টাকা, তাঁতের শাড়ী ১২০০-৩৫০০ টাকা, সালওয়ার কামিজ ৩০০০-৫০০০ টাকা, কুর্তি/ টপস ১২০০-৩৫০০ টাকা।

    ছেলেদেরঃ পাঞ্জাবি ১২০০-৪৫০০ টাকা, ফতুয়া ৮০০-১৫০০ টাকা, কটি ১৬০০-৩০০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ৬৫০-১৫০০ টাকা।

    মেয়ে শিশুদের পোশাকঃ সালওয়ার কামিজ ১৮০০-৩৫০০ টাকা, টপস/ফ্রক ৭০০-২৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১৮০০-২৫০০ টাকা।

    ছেলে শিশুদের পোশাকঃ পাঞ্জাবি ৭০০-১৮০০ টাকা, শার্ট ৪৫০-১০০০ টাকা, কটি ৮৫০-১২০০ টাকা ।

    কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক পাওয়া যাবে সাশ্রয়ী মূল্যে। এছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।

  • পুডিং: চকলেট পুডিং

    পুডিং: চকলেট পুডিং

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৮ জুন, ২০২৪: পুডিং বলতে আমরা যা খেয়ে থাকি তার থেকেও ব্যতিক্রমি ধরনের পুডিং এর রেসিপি আজ দেওয়া হলো। এই পুডিং টি তৈরি হয়েছে ৪টি উপকরণ দিয়ে।

    Recipe given by - Sutpa Dey
    Recipe given by – Sutpa Dey

    উপকরণ:

    দেড় কাপ-কাপ দুধ, কোয়াটার কাপ-কর্নস্টার্চ, ২ টেবিল চামচ কোকো পাউডার এবং কোয়াটার কাপ চিনি।

    প্রণালী:

    একটি পাত্রে আর্ধেক কাপ দুধ, কোকো পাউডার এবং কর্নস্টার্চ একসাথে ফেটিয়ে নিন যতক্ষণ না বড় গলদ না থাকে। এরপর, মাঝারি আঁচে একটি সাসপ্যানে, অবশিষ্ট এক কাপ দুধ এবং চিনি রাখুন এবং এটি একটি ফোঁড়াতে থাকুন।

    সাসপ্যানে দুধ এবং কর্নফ্লাওয়ার স্টার্চ ঢেলে দিন। আমি একটি চালনি ব্যবহার করতে পছন্দ করি যাতে সাসপ্যানে কোন গলদ প্রবেশ না করে। এই মিশ্রণটি মাঝারি আঁচে কয়েক মিনিটের জন্য রান্না করুন এবং ক্রমাগত নাড়ুন যাতে পিণ্ড তৈরি না হয়।

    যখন মিশ্রণটি ঘন হতে শুরু করে, প্যানটি তাপ থেকে নামিয়ে নিন এবং সঙ্গে সঙ্গে মিশ্রণটি ২টি রামেকিনে ঢেলে দিন। পুডিংটি ফ্রিজে ৪ থেকে ৫ ঘন্টা বা সম্পূর্ণ সেট না হওয়া পর্যন্ত রাখুন।

    এটিকে একটি প্লেটে সাবধানে তুলে নিন এবং উপরে কিছু কোকো পাউডার গুড়ো দিয়ে পরিবেশন করুন।

    রেসিপি দিয়েছেন: সুতপা দে

  • বাংলাদেশের হজযাত্রীদের ভিসা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি: ধর্মমন্ত্রী

    বাংলাদেশের হজযাত্রীদের ভিসা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি: ধর্মমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৮ জুন, ২০২৪: বাংলাদেশের হজযাত্রীদের ভিসা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি, বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক।তিনি বলেন, বিগত দিনে কয়েকটি ট্রাভেল এজেন্সির অব্যবস্থাপনার জন্য তাদের নিবন্ধন বাতিল হয়েছে। এবার হজ ব্যবস্থাপনায় আমরা কিন্তু কোনো ভোগান্তি পাইনি। যখন ভোগান্তির কথা বলা হচ্ছে, তখন বাংলাদেশের ৮৫ শতাংশ ভিসা সম্পন্ন হয়ে গেছে। এদিকে ভারত, পাকিস্তান ইন্দোনেশিয়া, তাদের ভিসা সম্পন্ন হওয়ার হার ছিল ৪৯ শতাংশ, ৫১ শতাংশ ও ৫৯ শতাংশ। কিন্তু বাংলাদেশের হার ছিল ৬০ শতাংশ। অন্যান্য দেশের ভিসা বন্ধ হলেও বাংলাদেশের হজযাত্রীদের ভিসা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি।

    শনিবার (৮ জুন) সকাল ৯টার দিকে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা পরিদর্শনে যাওয়ার আগে রাজধানীর বিমানবন্দরের আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি।

    ধর্মমন্ত্রী বলেন, “এবার হজ ব্যবস্থাপনায় যেসব এজেন্সি ও ব্যাংক হজ যাত্রীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি বলেন, “এবার হজ ব্যবস্থাপনায় ব্যাংকের মাধ্যমে হজযাত্রীদের ভোগান্তিতে পরার যে অভিযোগ উঠেছে, সেটি সঠিক ছিল। গতবছর দুই জায়গাতে সমস্যা হয়েছিল, আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা সমাধান করেছিলাম। শেষের দিকে এসে একটি ব্যাংকে প্রবলেম (সমস্যা) হওয়া সত্ত্বেও আমরা এক দিনের মধ্যে তা সমাধান করেছি।”

    ধর্মমন্ত্রী বলেন, “যেসব ব্যাংক হজযাত্রীদের ভোগান্তি সৃষ্টি করেছে সেসব ব্যাংক ও এজেন্সির তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। যার অপরাধ যতটুকু তার শাস্তিও ততটুকু হবে।”

    ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, “এখন পর্যন্ত ৭০ হাজার হজযাত্রী মক্কায় পৌঁছে গেছেন। বাকি ১৫ হাজার হজযাত্রী ১২ জুনের মধ্যে পৌঁছে যাবেন।

    এ সময় সবার কাছে দোয়া চান ধর্মমন্ত্রী।

    পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৯ মে ও শেষ ফ্লাইট ১০ জুন।

    হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।

  • ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ী নেতাদের সংবাদ সম্মেলন

    ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ী নেতাদের সংবাদ সম্মেলন

    www.HelloBangla.News – অর্থনীতি – ৮ জুন, ২০২৪: ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পাঁচটি সুবিধাকে ইতিবাচক হিসেবে দেখছে বস্ত্র খাতের তিন সংগঠন—বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

    আজ শনিবার (৮ জুন) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় যৌথ সংবাদ সম্মেলন করে বস্ত্র খাতের এই তিন সংঘঠন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ভ্যাট আপিলের ক্ষেত্রে দাবিকৃত অর্থের ২০ শতাংশ জমা দিতে হতো, সেটা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ১৭টি বিভিন্ন টেক্সটাইল পণ্য রেয়াতি হারে আমদানির সুবিধা দেওয়া হয়েছে।

    শিল্পকারখানায় ৫০ টন বা অধিক ক্ষমতার চিলার আমদানির ক্ষেত্রে সর্বমোট কর ১০৪ দশমিক ৬৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পূর্বে এটি এক শতাংশ রেয়াতি হারে আমদানির বিধান ছিল। বস্ত্র খাতের উদ্যোক্তারা পুনরায় এটি এক শতাংশ রেয়াতি হারে আমদানির অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

    নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, তা বস্ত্র খাতে সুবিধা এনে দেবে। এছাড়া পলিয়েস্টার ফাইবার ও পেট চিপস উৎপাদনে ব্যবহৃত দুটি কাঁচামাল আমদানি শুল্ক ১০ শতাংশ ও ২৫ শতাংশ ছিল। প্রস্তাবিত বাজেটে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।

    ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, কঠিন বাস্তবতায় নানামুখী চ্যালেঞ্জ নিয়ে ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংকোচনমূলক বাজেট প্রস্তাবনা করা হয়েছে। উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেয়া হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫ শতাংশ ধরা হয়েছে এবং মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। বাজেটে শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এগুলো বাজেটের ইতিবাচক দিক।

    সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, যদিও বক্তব্যে একাধিকবার মূল্যস্ফীতিকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটির জন্য কিছু নীতি সহায়তা দেয়ার প্রস্তাব দেয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। তবে বস্ত্র ও পোশাক শিল্পের জন্য সহায়ক প্রস্তাবনাগুলোকে আমরা সাধুবাদ জানাই।

    ব্যবসায়ী নেতারা সংবাদ সম্মেলনে জানান, আপনারা জানেন যে কোভিড মহামারি কাটিয়ে উঠতে না উঠতেই ভূ-রাজনৈতিক কারণে সৃষ্ট বিশ্বমন্দা ও উচ্চ মূল্যস্ফীতি এবং তা নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে সুদের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে এসেছে। একই সঙ্গে পণ্যের দরপতন হয়েছে এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যয় পাঁচ বছরে দফায় দফায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে শিল্প একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চলতি অর্থবছরের ১১ মাসে আমাদের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে এসেছে। শুধু মে মাসেই কমেছে ১৭ শতাংশ। আমরা মজুরি ৫৬ শতাংশ বাড়িয়েছি, কিন্তু আমাদের মূল্য বাড়েনি। বরং গত ৯ মাসে আমাদের প্রধান পণ্যগুলোর দরপতন হয়েছে ৮ থেকে ১৮ শতাংশ। শিল্প যখন এরকম একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিলো সিংহভাগ রপ্তানি আয় অর্জনকারী পোশাক শিল্পকে সহায়তা দেয়া এবং এর মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি এস এম মান্নান কচি, বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ-এর সহ-সভাপতি ও পরিচালক এবং বিটিএমএ’র নেতারা।

  • আমরা সীমিতভাবে এবং খুব সংরক্ষিতভাবে এগোতে চাই: প্রধানমন্ত্রী

    আমরা সীমিতভাবে এবং খুব সংরক্ষিতভাবে এগোতে চাই: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জুন, ২০২৪: আমরা সীমিতভাবে এবং খুব সংরক্ষিতভাবে এগোতে চাই, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদের পরিকল্পনা নিয়ে চলতে হবে। আমরা সীমিতভাবে এবং খুব সংরক্ষিতভাবে এগোতে চাই যাতে দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই সেভাবেই আমরা বাজেট করেছি”।

    আজ শুক্রবার (৭ জুন) ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন ৷ রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির প্রধান শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী বলেন, “একটা প্রশ্ন আছে যে কালো টাকা (সাদা করার সুযোগ দেওয়া হয়েছে), তাহলে (এই সুযোগের কারণে) আর কেউ ট্যাক্স দেবে না…। ঘটনা কিন্তু তা না। শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে, এখন এক কাঠা জমি যার, সেই কোটিপতি। সরকারি যে হিসাব- ট্যাক্স দেয় না, কিছু বেশি দামি, কিছু টাকা উদ্বৃত্ত হয়। টাকাটা গুটিয়ে রাখে, সামান্য কিছু দিয়ে এলেও টাকাটা পথে আসুক, জায়গা মতো আসুক। তারপর তো ট্যাক্স দিতেই হবে”।

    শেখ হাসিনা বলেন, “মাছ ধরতে গেলে তো আধার দিতে হয়। দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। এরকম একটা ব্যবস্থা এটা, এটা আসলে আগেও হয়েছে। সেই কেয়ারটেকার আমলে শুরু করেছিল, তারপর প্রত্যেক সরকারই করে। আমি এবারও সেই সুযোগটা দিয়েছিলাম- ঠিক আছে তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা ব্যাংকে নিয়ে আসো। অন্তত টাকাটা উদ্ধার হোক, সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। এটা নিয়ে নানা কথা, নানান জনের”।

    প্রধানমন্ত্রী বলেন, “তারপরও আমরা যেগুলো মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাদ্যপণ্য, চিকিৎসার ক্ষেত্রে, ক্যানসার, ডায়াবেটিস সমস্ত কিছুর ওপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়েছি। স্বাস্থ্য সেবা, কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া, দেশীয় শিল্প উৎপাদনের যেগুলো ক্ষুদ্র যন্ত্রাংশ কাঁচামাল, সেগুলোকে আমরা সুরক্ষা দিয়েছি, যাতে বেশি ট্যাক্স দিতে না হয়, সেগুলো আমরা কমিয়েছি। সেভাবে কিন্তু আমাদের বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবেই দিয়েছি। আমি জানি কারও ভালো লাগে, কারও ভালো লাগে না। এটা তো আছেই কোনো কিছুই ভালো লাগবে না সেরকমই।”

    সরকারপ্রধান বলেন, “বাজেট ঘাটতি, এটা নিয়েও অনেকে কথা বলে। আমি সরকারের আসার পর এ পর্যন্ত ২১তম বাজেট দিলাম। সবসময় আমরা পাঁচ শতাংশের মধ্যে বাজেট ঘাটতি রাখি। এবারও কিন্তু ৪ দশমিক ৬ শতাংশ রাখা হয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, এমনকি উন্নত দেশ, আপনারা খোঁজ নেন, আমেরিকার বাজেট ঘাটতি কত। উন্নত দেশেও এর থেকে বেশি বাজেট ঘাটতি থাকে। আমরা কিন্তু একটা হিসাব রেখে যতই অসুবিধা হোক, সেটা অব্যাহত রাখছি। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা, বিশেষ করে খাদ্যমূল্যের। সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। বিশ্ব পরিচিতি মাথায় রেখেই আমাদের কিন্তু পরিকল্পনা করে চলতে হবে।”

    সমালোচকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলোয় কান দেওয়ার দরকার নেই। কারণ এটা যুগ যুগ ধরে আমি দেখি, এটা নতুন না। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়। সামরিক শাসন আমলে খুশি ছিল, তত্ত্বাবধায়ক সরকারে খুশি ছিল। তাদের নাকি গুরুত্ব থাকে। আর জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। মূল্যায়নটা করব কীভাবে, দাঁড়িপাল্লা ঠিক করে উঠিয়ে মাপবো নাকি।”

    তিনি বলেন, “মূল্যায়ন তো আমরা দেখেছি কেয়ারটেকারের সময়, তাদের চরিত্র। কীভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসে তখন। আমাদের তো ওই তেল মারার শক্তির দরকার নেই, আমাদের শক্তি জনগণ। জনগণের জন্য কাজ করি। জনগণের কল্যাণ করি, এটাই আমাদের লক্ষ্য। আমরা সেভাবে প্রত্যেকটা পদক্ষেপ নেই, মানুষের যেন কষ্ট না হয়। আমরা ক্ষমতায় আছি বলেই বিশ্বে বাংলাদেশ আজকে বাঙালি জাতি সম্মান নিয়ে চলতে পারে। আজকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। সঙ্গে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটানোর ক্ষমতা আমরা অর্জন করেছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এগিয়ে যেতে হবে।”

    শেখ হাসিনা বলেন, আজকে বদলে যাওয়া বাংলাদেশ- এ নিয়ে কোনো সন্দেহ নেই। ঘূর্ণিঝড়ের পর দেখতে গেলাম ওই কলাপাড়া। এক সময় কলাপাড়ার কিছুই ছিল না। শুধু মাঠ, ভালো ঘরও নেই। আজকে সেখানে দালান কোঠা, সবকিছু এমনকি চাইনিজ রেস্টুরেন্ট আছে সেখানে, পার্লারও আছে। এই যে পরিবর্তনটা, এটা তো আমরা আনতে পেরেছি। সেটাই হচ্ছে আমাদের বড় অর্জন।

  • আগামী ১৭ জুন পাবিত্র ঈদুল আজহা

    আগামী ১৭ জুন পাবিত্র ঈদুল আজহা

    www.HelloBangla.News – জাতীয় – ৭ জুন, ২০২৪: বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৭ জুন (সোমবার)পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ।

    আজ শুক্রবার (৭ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

    সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

    এতে বলা হয়, সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জিলকদ ১৪৪৫ হিজরি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। আগামীকাল ৮ জুন (শনিবার) থেকে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১০ জিলহজ ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

    গতকাল বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ১৬ জুন। আর ১৫ জুন পবিত্র আরাফাত দিবস। চাঁদ দেখা সাপেক্ষে এর একদিন পরেই বাংলাদেশে উদ্‌যাপিত হবে কোরবানির ঈদ।

    চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।