Category: লিড নিউজ

  • রাশিয়ার নৌবহরের সদরদপ্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

    রাশিয়ার নৌবহরের সদরদপ্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ সেপ্টেম্বর, ২০২৩ : মস্কোর কৃষ্ণ সাগর নৌবহরের সদরদপ্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইউক্রেন এর দায় স্বীকার করেছে। রাশিয়ার জোরপূর্বক দখল করে নেওয়ায় গতকাল শুক্রবার ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটানো হয়েছে।

    রাশিয়ার কৃষ্ণ সাগর সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলাকে মস্কোর জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে কৌশলগত দিক থেকে মস্কোর গুরুত্বপূর্ণ বন্দর একের পর এক হামলার শিকার হচ্ছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে রাশিয়ার নৌ সদরদপ্তর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

    এদিকে কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রের টুকরোগুলো পার্শ্ববর্তী একটি থিয়েটারের কাছে পড়ে।

    ক্রিমিয়ার বৃহত্তম নগরী সেভাস্তোপলে রাশিয়ার বসানো গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, ‘শত্রু পক্ষের একটি ক্ষেপণাস্ত্র হামলা নৌবহর সদরদপ্তরে আঘাত আঘাত হেনেছে।’

    এদিকে ইউক্রেন ক্রিমিয় উপদ্বীপে অবস্থিত মস্কোর নৌ কমান্ড ঘাঁটিতে  ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে। রাশিয়া ২০১৪ সালে তাদের এই উপদ্বীপ দখল করে নেয়।  এর পর থেকে কিয়েভ দ্বীপটি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

    ইউক্রেনের সেনাবাহিনী টেলিগ্রাম বার্তায় বলেছে, ‘ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী অস্থায়ীভাবে দখল করে নেওয়া সেভাস্তোপলে রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহর কমান্ডের সদরদপ্তরে সফল হামলা শুরু করেছে।’

    হামলার পর রাশিয়ার একজন সেনা সদস্য নিখোঁজ রয়েছে। এতে প্রাথমিকভাবে একজন সৈন্য নিহত হওয়ার কথা জানানো হয়।

    সূত্র: বাসস

  • টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড

    টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা  – ২৩ সেপ্টেম্বর, ২০২৩ : বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়।  বৃষ্টি মাথায় নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউইরা।

    আজ শনিবার ম্যাচটিতে আহত থাকার কারণে একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।

    বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

    নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

  • ইথিওপিয়ার সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান চালু হতে যাচ্ছে

    ইথিওপিয়ার সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান চালু হতে যাচ্ছে

    www.HelloBangla.News –  জাতীয় – ২৩ সেপ্টেম্বর, ২০২৩ : বাংলাদেশের সঙ্গে ইথিওপিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্র প্রসারিত করতে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু হতে যাচ্ছে।  বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর বৈদেশিক নীতি বিষয়ক উপদেষ্টা ও মন্ত্রী।

    নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে এ প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

    আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

    ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন।

    তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ কৃষি উৎপাদনে বিপ্লব ঘটিয়ে খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এ বিষয়ে তিনি ইথিওপিয়ায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে, কৃষিতে বাংলাদেশের দক্ষতা কাজে লাগিয়ে, উভয় দেশ লাভবান হতে পারে বলে অভিমত দেন।

    ইথিওপিয়ার মন্ত্রী বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

    পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, শুধু কৃষি ক্ষেত্রে নয়- গার্মেন্টস, ফার্মাসিউটিক্যাল, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নতি সাধন করেছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ বিপুল জনশক্তি রয়েছে যা ইথিওপিয়া কাজে লাগাতে পারে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগের রিটার্ন সবচেয়ে বেশি উল্লেখ করে ড. মোমেন বাংলাদেশে ইথিওপিয়ার বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য প্রসারের আহ্বান জানান এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে ইথিওপিয়ার সহযোগিতা চান। ইথিওপিয়ার মন্ত্রী এসব বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান।

  • ‘জওয়ান’ ছবিতে দীপিকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অভিযোগ নয়নতারার

    ‘জওয়ান’ ছবিতে দীপিকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে অভিযোগ নয়নতারার

    www.HelloBangla.News –  বিনোদন – ২৩ সেপ্টেম্বর, ২০২৩ :  দক্ষিণী বিনোদন জগতের অন্যতম নামজাদা তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ হয়েছে এই দক্ষিণী তারকার। অভিনয় করেছেন গত ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া বলিউডের ‘জওয়ান’ ছবিতে। অ্যাটলির ‘জওয়ান’-এর প্রধান চরিত্র শাহরুখ হলেও গোটা ছবি জুড়ে অভিনেত্রীদেরই রমরমা বিচরণ। নয়নতারা, দীপিকা পাড়ুকোনের মতো বড় অভিনেত্রীরা তো রয়েছেনই। পাশাপাশি, সান্যা মলহোত্র, প্রিয়ামণি, লেহর খান, সঞ্জিতা ভট্টাচার্যের মতো অভিনেত্রীরাও চুটিয়ে কাজ করেছেন ছবিতে। এ দিকে নয়নতারার অভিযোগ, তাকে ও তার চরিত্রকে নাকি রীতিমতো উপেক্ষা করা হয়েছে ছবিতে। বরং বিশেষ চরিত্র হওয়া সত্ত্বেও দীপিকা তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পেয়েছেন বলে মনে করছেন অভিনেত্রী। খবর, এই ক্ষোভ থেকেই আগামী দিনে বলিউডে আর কোনও ছবি করতে চান না অভিনেত্রী।

    এদিকে চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’। মুক্তির তিন দিনের মাথায় দেশের বক্স অফিসে ১৬৬ কোটি টাকার বেশি রোজগার করেছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জওয়ান’। তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে অ্যাটলি ও শাহরুখের এই ছবি। তিন দিনের মাথায় শুধু মাত্র দেশেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে মোট ২০২ কোটি টাকা, যা ‘পাঠান’-এর থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি। চলতি বছরে বক্স অফিসে অনন্য নজির গড়েছিল ‘পাঠান’। নিজের গড়া সেই নজির এ বার নিজেই ভাঙছেন শাহরুখ। বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা, মোট উপার্জনের নিরিখে ‘পাঠান’কে অনায়াসে ছাড়িয়ে যাবে ‘জওয়ান’। কিন্তু সম্প্রতি বলিউডের প্রথম ছবির পর নয়নতারার এই ধরনের ক্ষভের কারণে অনেক প্রশ্নের উদয় হচ্ছে।

    নয়নতারা অভিনয় জগতে আসতে চাননি। ঘটনাচক্রে বিনোদনের দুনিয়ায় পা, তবে মেধা ও পরিশ্রমের মাধ্যমে রজনীকান্ত, কমল হাসন, নাগার্জুনের মতো তাবড় অভিনেতাদের একচেটিয়া রাজত্বে ‘সুপারস্টার’-এর তকমা অর্জন করেছেন তিনি। দক্ষিণে নিজের জমি শক্ত করার পর সম্প্রতি বলিউডে আত্মপ্রকাশ করেছেন নয়নতারা। প্রথম ছবিতেই তাঁর নায়ক বলিউডের বাদশা শাহরুখ খান। ছবিতে দীপিকা পাড়ুকোন থাকা সত্ত্বেও শাহরুখ ও নয়নতারার রসায়ন নজর কেড়েছে দর্শক ও অনুরাগীদের। কিন্তু দীপিকাকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে নয়নতারা আর বলিউডে অভিনয় করবেনা এটা কতটা যুক্তিযুক্ত তা দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। অভিনেত্রীর এই অভিযোগের ভিত্তিতে এ বার মুখ খুললেন শাহরুখ নিজে।

    সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এক অনুরাগী শাহরুখের উদ্দেশে লেখেন, ছবিতে তার ও নয়নতারার মেয়ে সুজির সমীকরণ খুব পছন্দ হয়েছে তার। শুধু তাই-ই নয়, নয়নতারার চরিত্রে নর্মদাকে ‘সিঙ্গল মাদার’ হিসাবে যে ভাবে তুলে ধরা হয়েছে, তারও প্রশংসা করেছেন ওই অনুরাগী। ওই অনুরাগীকে উত্তর দিতে গিয়ে শাহরুখ বলেন, ‘‘নর্মদার চরিত্রটা আমারও খুব ভাল লেগেছিল। দুর্ভাগ্যবশত, ছবির প্রেক্ষাপট অনুযায়ী ওই চরিত্রে জায়গা কিছুটা কমাতে হয়েছে। যার ফলে স্ক্রিন টাইম কমেছে নর্মদার। তবে চরিত্রটা সত্যিই অসাধারণ ছিল।’’ তবে কি নয়নতারার অভিমান ভাঙানোর উদ্দেশ্যেই সমাজমাধ্যমের পাতায় তার দরাজ প্রশংসা করলেন শাহরুখ? দর্শকরা এমটাই ধারণা করছেন।

    আবার এটাও শোনা গিয়েছিলো অ্যাটলির উপরেও চটেছেন নয়নতারা। কিন্তু বাস্তবে সেটাও মিথ্যা প্রমান করেছেন নায়িকা। কারণ, অ্যাটলিকে জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন নয়নতারা। এখন আলোচনার বিষয় একটাই সত্যি কি নয়তারাকে আর বলিউডে দেখা যাবেনা। কেননা শাহরুখ আর নয়তারার রাসায়নে দুরুন বাজার পেয়েছে ‘জওয়ান’। অবশ্যই এই ইমেজ নষ্ট করতে চাইবেনা নায়িকা।

  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

    www.HelloBangla.News – জাতীয় – ২২ সেপ্টেম্বর, ২০২৩: জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এক ইভেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রচেষ্টা বহুগুণ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ।

    রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের কাছে চারটি প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, মিয়ানমার থেকে উদ্ভূত এই (রোহিঙ্গা) সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা বহুগুণ বাড়াতে হবে, সব বিকল্পের মধ্যে স্বেচ্ছায় প্রত্যাবাসনই সবচেয়ে কার্যকর।

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে ‘তারা কি আমাদের ভুলে গেছে?’ শীর্ষক উচ্চ পর্যায়ের এক ইভেন্ট আয়োজন করে। ইভেন্ট সঞ্চালনা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

    শেখ হাসিনা তার প্রথম ও দ্বিতীয় প্রস্তাবে বলেন, ‘আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন বিষয়টি সমাধান করে এবং এই দুর্দশাগ্রস্ত ও অসহায় মানুষের জীবনধারণের জন্য আমাদের মানবিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি এই বিষয়টিকে তাদের এজেন্ডার  শীর্ষে রাখে।’

    তৃতীয় প্রস্তাবে তিনি বলেন, ‘এই জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমাগত, নিয়মে পরিনত করা এবং ঘৃণ্য নৃশংসতাকারী অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য চলমান এবং প্রচলিত আইনি এবং বহুপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করুন।

    প্রধানমন্ত্রী বলেন, গত ছয় বছর ধরে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের মর্মান্তিক বিতাড়নের ঘটনা দেখে আসা  বিশ্বকে রোহিঙ্গা সংখ্যালঘুদের স্থায়ী দুর্ভোগের কথা আবারও স্মরণ করিয়ে দিতে তাঁরা আজ এখানে সমবেত হয়েছেন।

    তিনি বলেন, রোহিঙ্গাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং পরিবারের সদস্যদের প্রতি নির্মম  হত্যাকান্ডের  কারণে  কয়েক মাসের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে আসে।

    এরপর থেকে আমরা আমাদের মাটিতে তাদের আশ্রয় এবং তাদের মৌলিক ও  মানবিক সেবা দিয়ে আসছি। আমি আমাদের সকল অংশীজন  এবং বন্ধুদের তাদের সংহতির পাশাপাশি মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জানাই।

    ইস্যুটি এখন স্থবিরতার পর্যায়ে পৌঁছেছে উল্লেখ তিনি বলেন, গত ছয় বছরে একজন বাস্তুচ্যুত রোহিঙ্গাও মিয়ানমারে তাদের বাড়িতে ফিরে যেতে পারেনি।

    বাংলাদেশে তাদের দীর্ঘ উপস্থিতি কেবল তাদের আরও হতাশার দিকেই ঠেলে দিচ্ছে না  উল্লেখ করে তিনি বলেন এটি কক্সবাজারের পরিস্থিতিকেও অনিশ্চিত করে তুলছে।

    রোহিঙ্গাদের চাহিদার প্রতি বিশ্বব্যাপী মনোযোগ দ্রুত হ্রাস পাওয়ায়  অসন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এটি মানবিক সহায়তা  পরিকল্পনায়  ক্রমবর্ধমান অর্থায়নের অভাব স্পষ্ট।

    তিনি বলেন,   সমগ্র বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য অনেক কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যে, রেকর্ড পরিমান উচ্চতায় পৌঁছেছে সে বিষয়ে তারা অবগত আছেন।

    প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব রোহিঙ্গাদের ভুলে যেতে পারে না কেননা ২০১৭ সালে তাদের  দেশত্যাগ কোন  বিচ্ছিন্ন ঘটনা ছিল না এবং তারা কয়েক দশক ধরে মিয়ানমারে নিপীড়ন শিকার হয়েছে।

    তিনি বলেন, তাদের নির্যাতনের বিরুদ্ধে শক্ত  প্রতিকারে  এগিয়ে আসতে  সকলেরই দায়িত্ব রয়েছে। তাদের ভরণপোষণের জন্য মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ, তবে এটিই  সব কিছু  নয়।

    তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে, তারা মিয়ানমারে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবে এবং মর্যাদার সঙ্গে  নিশ্চিত জীবন যাপন করতে পারবে।  এবং এর জন্য আমাদের সমস্যাটির মূলে গিয়ে সমাধান করতে হবে, যা মিয়ানমারেই রয়েছে।’

    তাদের নিজ দেশে সুরক্ষা এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দরকার  যাতে বাড়িঘর থেকে তাদের পালাতে না হয়। তিনি বলেন, এখানে উপস্থিত অনেক দেশ আছে যারা  কয়েক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তার বিশ্বাস  মালয়েশিয়া এবং সৌদিত আরব বাংলাদেশের সাথে একমত হবে।

    বাংলাদেশ একটি ছোট দেশ যেখানে জনসংখ্যার উচ্চ ঘনত্ব রয়েছে এবং বৈশ্বিক উষ্ণায়ন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে একটি এবং এটি ইতিমধ্যেই জলবায়ু-প্ররোচিত অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্রমবর্ধমান সংখ্যার দ্বারা অতিরিক্ত চাপে পড়েছে।

    তিনি বলেন, এর পাশাপাশি, রোহিঙ্গাদের দীর্ঘ উপস্থিতি আমাদের জনগণের জন্য গুরুতর সামাজিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাজনিত প্রভাব ফেলেছে।

    তিনি বলেন, বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির হিসেবে পরিচিত এই আশ্রয় শিবিরের কারণে ৬ হাজার ৮০০ একর সংরক্ষিত বন ধ্বংসের ফলে কক্সবাজারের জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তিনি বলেন, ২০১৭ সালের নভেম্বরে আমরা মিয়ানমারের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছি তার দ্রুত বাস্তবায়নের দিকে তাদের মনোযোগ দিতে হবে।

    “আমরা মায়ানমারের সাথে ছোট ব্যাচে যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার জন্য কাজ করছি। প্রক্রিয়াটি স্বচ্ছ এবং স্বেচ্ছামূলক হয় তা নিশ্চিত করার জন্য, রোহিঙ্গা এবং মিয়ানমারের কর্তৃপক্ষের মধ্যে একাধিকবার আলোচনার  করা হয়েছে,” তিনি বলেন।

    তার মতে প্রত্যাবর্তনকারীদের প্রথম ব্যাচের অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশকে পথ দেখাতে এবং প্রক্রিয়ার ফাঁক-ফোকরগুলো পূরণ করতে গুরুত্বপূর্ণ হবে।

    “পাইলট প্রত্যাবাসন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষতে  আশা বাঁচিয়ে রাখবে। আমি আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা প্রত্যাবর্তনকারীদের রাখাইনে পুনরায় একত্রিত হতে সহায়তা করতে এগিয়ে আসবে,” তিনি বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, রাখাইনে মানবিক ও উন্নয়ন সংস্থার উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ আস্থা তৈরির ব্যবস্থা হিসেবে কাজ করবে।

    তিনি বলেন, “আঞ্চলিক দেশগুলো, বিশেষ করে আসিয়ান সদস্যরা, মিয়ানমারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক নিয়ে, নেতৃত্বের ভূমিকা নিতে পারে। এএইচএ কেন্দ্রের ব্যাপক প্রয়োজন মূল্যায়নের ভিত্তিতে, প্রত্যাবর্তনকারী রোহিঙ্গাদের সম্পৃক্ত করে ছোট সম্প্রদায় ভিত্তিক প্রকল্প গ্রহণ করা যেতে পারে।’

    প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে, রোহিঙ্গা সঙ্কটের মূল কারণগুলোকে কার্যকরভাবে মোকাবেলায় অব্যহত আন্তর্জাতিক মনোযোগ প্রয়োজন।

    তিনি বলেন, মিয়ানমারের বিষয়ে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের প্রস্তাবের বাস্তবায়ন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

    শেখ হাসিনা বলেন, আমার দেশ জবাবদিহিতা প্রক্রিয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা আইসিজে, আইআইএমএম এবং আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমি অন্য সব সদস্য রাষ্ট্রকে এই বিষয়ে কাজ করা আন্তর্জাতিক বিচার ব্যবস্থার সাথে সহযোগিতা করার জন্য আহ্বান জানাই।

    সূত্র: বাসস

  • বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন চান প্রধানমন্ত্রী

    বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন চান প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ সেপ্টেম্বর, ২০২৩: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল উজরা জেয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় শেখ হাসিনা বলেন, ‘আমাদের অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন করা।’

    বৃহস্পতিবার এই  সৌজন্য সাক্ষাতকারটি অনুষ্ঠিত হয়।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এখানে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ফাঁকে প্রধানমন্ত্রীর ব্যস্ততার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

    বৈঠকে তারা বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা করেন।

    বৈঠকে উজরা জেয়া প্রধানমন্ত্রীকে জানান, তারা রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের জন্য ১১৬ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    জেয়া রোহিঙ্গাদের উন্নত জীবিকা নিশ্চিত করতে তাদের কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন।

    যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জেনারেল রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করার আগে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা উচিত, অন্যথায় এই অঞ্চল নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। কারণ রোহিঙ্গারা ইতোমধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। যার মধ্যে রয়েছে হত্যা, আগ্নেয়াস্ত্র চোরাচালান এবং মাদক ব্যবসা।

    রোহিঙ্গারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে কারণ, তাদের প্রত্যাবাসন দীর্ঘায়িত হচ্ছে এবং তারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে এবং তারা সেখানে কোন ভবিষ্যত অনুভব করছে না।

    শেখ হাসিনা গাম্বিয়ার আন্তর্জাতিক আদালতে (আইসিজে) দায়ের করা মামলায় আন্তর্জাতিক সমর্থনও চেয়েছেন।

    সাতটি দেশ ফ্রান্স, কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ডেনমার্ক ও মালদ্বীপ মামলার প্রতি সম্মতি দিয়েছে।

    বৈঠকে তারা বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা করেন।

    উজরা জেয়া বলেন, তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন চান।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান।

    তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে না।

    মোমেন বলেন, ‘সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষকরে রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা প্রযোজন।’

    তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। জনগণের ভোট ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারে না। ভোট কারচুপির মাধ্যমে কেউ ক্ষমতায় এলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’

    পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে।

    আগামী সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে অক্টোবরে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনে আমরা বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাই।’

    এসময় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

    এছাড়া তিনি মিয়ানমারে গণহত্যার বিচার অব্যাহত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।

    সূত্র: বাসস

  • স্থানীয় সরকারসহ সব নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে: তথ্যমন্ত্রী

    স্থানীয় সরকারসহ সব নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২২ সেপ্টেম্বর, ২০২৩: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনটা হচ্ছে আমাদের। ইতোমধ্যে স্থানীয় সরকারসহ যেসব নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করলো, কি করলো না এতে কিছুই আসে যায় না। এটি নিয়ে বিএনপিকেও আর দেশ অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।’

    আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনের ওয়াইএনটি সেন্টারে ইইউর প্রতিনিধি দল পাঠানো নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

    হাছান মাহমুদ বলেন, ‘ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয় সেখানে কি আমাদের বা অন্যকোনও দেশ থেকে পর্যবেক্ষক যায়? যায় না।’

    তিনি বলেন, ‘আমাদের দেশেই নির্বাচন এলে কে পর্যবেক্ষণ করলো, কে করলো না এগুলো নিয়ে নানা মাতামাতি হয়। যদি বিদেশি পর্যবেক্ষকরা আসেন, তাহলে তাদের স্বাগত জানাই, না এলেও কোনও অসুবিধা নেই। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে ইনশা আল্লাহ।’

    মন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছোট আকারের পর্যবেক্ষক দল পাঠাবে বলেছে। তাদের বাজেট স্বল্পতার কথাও তারা চিঠিতে উল্লেখ করেছে। ইইউর পর্যবেক্ষক যে আকারেই আসুক বা না আসুক আমাদের দেশে ইলেকশন মনিটরিং ফোরাম আছে, সার্কভুক্ত বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে। সুতরাং আমাদের নির্বাচন আমরাই করবো, আমাদের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।’

    আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়া অবরোধের ডাক দিয়ে দেশের মানুষকে ১০০ দিন অবরুদ্ধ করে রেখেছিল। পেট্রোল বোমা মেরে শত শত মানুষ পুড়িয়েছিল, হাজার হাজার মানুষকে ঝলসে দিয়েছিল আগুনে। দেশে এ ধরনের নৃশংস ঘটনা বিএনপি আর করতে পারবে না, দেশের মানুষ করতে দেবে না।’

  • ফিলিস্তিনিদের বৈধ জাতীয় অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবেনা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট

    ফিলিস্তিনিদের বৈধ জাতীয় অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবেনা: ফিলিস্তিনি প্রেসিডেন্ট

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ সেপ্টেম্বর, ২০২৩: ফিলিস্তিনিরা তাদের বৈধ অধিকার পুরোপুরি উপভোগ না করতে পারলে মধ্যপ্রাচ্যে কোন শান্তি হবে না বলে জানিয়েছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

    মাহমুদ আব্বাস বলেন, ‘যারা মনে করেন যে, ফিলিস্তিনি জনগণ তাদের পূর্ণ ও বৈধ জাতীয় অধিকার উপভোগ ছাড়াই মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করতে পারে তারা ভুল করবেন।’ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

    তিনি জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ এবং বিশ্বের দেশগুলোকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

    তিনি বলেন, ‘আমি বুঝতে বা মেনে নিতে পারি না যে আমেরিকা এবং ইউরোপীয় রাষ্ট্রসহ আরো কিছু দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে নারাজ। এদিকে জাতিসংঘ ফিলিস্তিনকে একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে গ্রহণ করেছে।’

    এ ব্যাপারে তিনি একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের আবেদন জানান। এ সম্মেলনে মধ্যপ্রাচ্য শান্তি অর্জনের সাথে সংশ্লিষ্ট সকল দেশ অংশগ্রহণ করবে। তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সম্মেলন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।

    তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমার বার্তা হলো তাদের উচিত পূর্ণ সাহসিকতার সাথে দায়িত্ব গ্রহণ এবং ফিলিস্তিনের অধিকার আদায়ের সাথে সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন করা।’

    সূত্র: বাসস

  • ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

    ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ সেপ্টেম্বর, ২০২৩: ফর্মে থাকা ডানহাতি পেসার নাসিম শাহ পাকিস্তান ১৫ সদস্যের দলে নেই। কেননা এশিয়া কাপে খেলার সময় কাঁধে চোট পেযেছিলেন। পাকিস্তানের জন্য নাসিমকে দলে না পাওয়াটা বড় ধাক্কা।

    তাই তাকে ছাড়াই বিশ্বকাপে দল সাজাতে হয়েছে দলটিকে।

    পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেন । যেখানে চমক বলতে গেলে শুধু হাসান আলী। গত এক বছর কোনো ওয়ানডে খেলেননি ডানহাতি এই পেসার। লিস্ট ‘এ’ ক্রিকেটও খেলেছেন সেই গত ডিসেম্বরে। তবে তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন ইনজামাম। তাই বিশ্বকাপের দলে ৬০ ওয়ানডেতে ৯১ উইকেট নেওয়া ডানহাতি পেসারকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন তিনি।

    পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, আগা সালমান, সাউদ শাকিল, শাহিন আফ্রিদি, হাসান আলী, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

    রিজার্ভ: মোহাম্মদ হারিস, জামান খান, আবরার আহমেদ।

  • আজ ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে

    আজ ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে

    www.HelloBangla.News – জাতীয় – ২২ সেপ্টেম্বর, ২০২৩: গতকাল রাতে বৃষ্টির তীব্রতা এতটাই প্রখর ছিল যে রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। মিরপুরে পানিতে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনসহ চার জনের মৃত্যূ ঘটে। বৃষ্টির পানিতে অনেকের মালামালের ক্ষতি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবারও সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের তিন বিভাগের কোথাও কোথাও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

    বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা কিছুটা কম চট্টগ্রাম বিভাগে। তবে এখন বৃষ্টি বেশি হচ্ছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে। এ সময় সবচেয়ে বেশি ১৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে নেত্রকোণায়।

    বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হলেও গত রাতে ঢাকায় অতিভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ঢাকায় ১২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন অংশে দেখা দিয়েছে জলাবদ্ধতা। তবে শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ অনেকটাই রোদময়।

    শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।