Category: লিড নিউজ

  • মিয়ানমারের বিষয়টি স্বাভাবিক কারণে আলোচনায় আসবে: পররাষ্ট্রমন্ত্রী

    মিয়ানমারের বিষয়টি স্বাভাবিক কারণে আলোচনায় আসবে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ ফেব্রুয়ারি ২০২৪: ভারত সফরে মিয়ানমারের বিষয়টি স্বাভাবিক কারণে আলোচনায় আসবে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, “আমরা সবসময় ভারতের সহযোগিতা চেয়ে এসেছি। মিয়ানমার থেকে যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে, তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তা আমরা বহু আগে থেকেই চেয়েছি। সুতরাং এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচনায় উঠবে।”

    আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আয়োজিত এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ তথ‌্য জান‌ান।

    তিন দি‌নের সফ‌রে আজ দি‌ল্লি যাওয়ার কথা র‌য়ে‌ছে পররাষ্ট্রমন্ত্রীর। সফ‌রে মিয়ানমার প‌রি‌স্থি‌তি তোলা হ‌বে কিনা-জান‌তে চান সাংবা‌দিকরা। জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, “ভারতে গিয়ে আমার সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও নিরাপত্তা উপ‌দেষ্টার স‌ঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। সেখানে আমরা সার্বিক বিষয়গুলো আলোচনা করব, যেহেতু মিয়ানমার ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র, আবার আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র।”

    মিয়ানমা‌রের রাষ্ট্রদূত‌কে তলবের প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, “আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল। ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাদের অভ্যন্তরীণ সংঘাতের কারণে আমাদের দেশে তাদের মানুষদের প্রবেশ… একইসঙ্গে তাদের গোলাবারুদ আমাদের এখানে এসে পড়া ছাড়াও আমাদের দেশের মানুষের আহত-নিহত হওয়ার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে যেখানে আমরা কাজ করছি। সেই প্রেক্ষাপটে এ ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এটা আমরা জানিয়েছি।”

    মিয়ানমারের সাধারণ মানুষ‌কে প্রবেশ করতে দেওয়া হ‌চ্ছে কিনা-জান‌তে চাইলে হাছান মাহমুদ ব‌লেন, “ওপার সীমান্তে যেসব বিজিপি সদস্য পরিবারসহ থাকত, তারা এসেছে। এই বাইরে কেউ নয়। গতকাল এবং আজ মিয়ানমার সিমান্ত অতিক্রম করে ২৬৪ জন বিজিপি সদস্য এসেছে। এর মধ্যে আর এসেছে কিনা জানি না। তবে আসার সম্ভবনা আছে। মিয়ানমার থে‌কে বাংলা‌দেশ সীমা‌ন্তে ৩০টির মতো মর্টার‌শেল এবং দুইজনের নিহত হওয়ার তথ‌্যও তু‌লে ধ‌রেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও ব‌লেন, “আজ আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। এটি গ্রহণযোগ্য নয়, সেটি জানিয়েছি। মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের কাছে আমাদের কড়া প্রতিবাদের বার্তাটি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।”

    তিনি ব‌লেন, “তারা তাদের নাগরিকদের (চলমান প‌রি‌স্থি‌তির কার‌ণে যারা বাংলা‌দে‌শে প্রবেশ ক‌রেছে) নিয়ে যাবে— সেই মর্মে আমাদের সঙ্গে আলাপ-আলোচনায় রয়েছে। তারা নৌরুটে তাদেরকে নিয়ে যাবে বলে প্রেফার করছে।”

  • দূষণ রোধে পরিবেশ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: পরিবেশমন্ত্রী

    দূষণ রোধে পরিবেশ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ ফেব্রুয়ারি ২০২৪: দূষণ রোধে পরিবেশ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বলে জানিয়েছে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, মানুষের জীবন নির্ভর করে পরিবেশের ওপর। বায়ু ও শব্দদূষণ, প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টিতে আর্থ বা পরিবেশ ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

    তিনি আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    সাবের হোসেন চৌধুরী বলেন, “একটি কল্যাণময়, অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্বে জায়গা পেতে জাতিকে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডেও অংশগ্রহণ করতে হবে।”

    প্রতিষ্ঠানটিতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে সোলার প্যানেল স্থাপনের ঘোষণা দেন।

    ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী,  গভর্নিং বডির সদস্য আনোয়ার কবির ভূইয়া, শিক্ষক প্রতিনিধি চাঁদ সূলতানা ও ডক্টর ফারহানা খান প্রমুখ বক্তব্য রাখেন। স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ সময় তারা প্রতিষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার না করার অঙ্গীকার করে।

  • জার্মান চ্যান্সেলর ফিলিস্তিনের সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধান চান

    জার্মান চ্যান্সেলর ফিলিস্তিনের সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধান চান

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ ফেব্রুয়ারি ২০২৪: প্রায় চার মাস ধরে চলছে গাজায় ইসরায়েলি হামলা। এই হামলায় গাজায় প্রায় ২৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।এদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী।ধ্বংস হয়েছে হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, অনেক স্থাপনা। গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ স্থায়ী যুদ্ধবিরতির সমাধান খুজেছে।কিন্তু বাস্তবিক ভাকে যুদ্ধ থামেনি।

    এই প্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর ওলাজ শলৎস বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ।

    ইসরাযেলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে সোমবার তিনি এ কথা বলেন।

    শলৎসের মুখপাত্রের দেয়া  এক বিবৃতিতে আরো বলা হয়েছে, জার্মান সরকারের মতে, একমাত্র দ্বিরাষ্ট্র নীতি নিয়ে আলোচনাই মধ্যপ্রাচ্য সংকট সমাধানের সম্ভাবনা তৈরি করতে পারে। আর গাজা ও পশ্চিমতীর উভয় অংশেই এটির বাস্তবায়ন করতে হবে।

    দেখার বিষয় জার্মান চ্যান্সেলরের প্রস্তাব কতটুকু বাস্তবায়িত হয়।

  • সাকিবের অবদানে রংপুর জিতেছে ৬০ রানে

    সাকিবের অবদানে রংপুর জিতেছে ৬০ রানে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৬ ফেব্রুয়ারি ২০২৪: বিপিএলে টানা পঞ্চম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলো দুর্দান্ত ঢাকা। রংপুর রাইডার্সের কাছে স্বাগতিকরা হেরেছে ৬০ রানে।আর এই জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৬ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২০ বলে ৩৪ রানের ঝোড়ে ইনিংস খেলেন তিনি।

    শেরে বাংলায় আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানি ব্যাটার বাবর আজম ও দুই স্বদেশি ব্যাটার সাকিব আল হাসান ও রনি তালুকদারের দাপুটে ব্যাটিংয়ে ১৭৫ রান করে ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৫ রান তুলেই অলআউট হয়ে গেছে ঢাকা।

    রংপুরের বিপক্ষে লড়াইটা করেছেন কেবল স্বদেশি ব্যাটার নাইম শেখ। তিনি ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দিয়ে গেলেও নিচের দিকে কেউ দলের হাল ধরতে না পারায় শোচনীয়ভাবেই হেরেছে ঢাকা। মাঝে ইরফান শুক্কুর ১৫ বলে ২১ আর শেষ দিকে তাসকিন আহমেদ ৮ বলে ২ ছক্কায় ১৫ রান করলেও দলের কোনো কাজে আসেনি।

    বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। ১৬ রানে ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন শেখ মেহেদি আর সালমান ইরশাদ।

    এ আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বাবর ও রনি। ৭.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলে তারা।

    ২৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে রনি ফিরে গেলে সাকিবের সঙ্গে ৩৯ বলে ৫২ রানের জুটি করেন বাবর। আজও হাফসেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে বাবরকে। ৪৩ বলে ৪৭ রান করে মোসাদ্দেকের বলে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ হন তিনি। আগের ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচেও বাবরের ইনিংস থেমেছিল ৪৭ রানেই।

    এবারের বিপিএলে নিস্প্রভ থাকা সাকিবের ব্যাট আজ জ্বলে উঠেছিল। যদি খুব বড় স্কোর করতে পারেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ২০ বলে ৩৪ রানের ঝোড়ে ইনিংস খেলেন সাকিব।

    শেষ দিকে মোহাম্মদ নবি এসে রংপুরের স্কোরকার্ডে যোগ করেন ১৬ বলে ২৯ রান। শেষ ওভারে তাসকিনের বলে ২০ রান নেন তিনি। অধিনায়ক নুরুলের সঙ্গে নবি করেছেন ২২ বলে ৪৪ রানের অপরাজিত জুটি। অবশেষে ৪ উইকেটে ১৭৫ এ থামে রংপুর।

  • অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা হবে: তথ্য প্রতিমন্ত্রী

    অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা হবে: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ ফেব্রুয়ারি, ২০২৪: অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা হবে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, অনলাইন পত্রিকা ও নিউজ পোর্টালের জন্য সরকারি বিজ্ঞাপন হার নির্ধারণে নীতিমালা থাকা দরকার। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

    আজ মঙ্গলবার (৬ ফিব্রুয়ারী) রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা জানান।

    চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীর, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগমসহ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

    তথ্য প্রতিমন্ত্রী বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বর্তমান সরকারের সদিচ্ছা রয়েছে। বিগত দিনে যখন সামরিক শাসন ছিল ও সামরিক শাসন থেকে উদ্ভূত দল যখন এ দেশ শাসন করেছে এবং তাদের সাথে বিভিন্ন সময় যখন মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি ছিল সে সময়ে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার যে বাস্তবতা ছিল, সে জায়গা থেকে এখন আমরা কতটুকু এগিয়েছি, কতটুকু উন্নয়ন হয়েছে, সংখ্যাগত দিক থেকে এবং গুণগত দিক থেকে, এ তুলনামূলক বিষয়গলো নিয়ে প্রকাশনা বের করতে হবে।”

    তিনি বলেন, “চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম দেশের মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে আরো কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। এখন প্রযুক্তি অনেক অগ্রসর হয়ে গেছে, মানুষের চিন্তাভাবনার পরিবর্তন এসেছে। এ বিষয়গুলো মাথায় রেখে অধিদপ্তরের কাজে নতুন নতুন বিষয় সংযোজন করতে হবে।”

    ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন ১৯৭৩ প্রয়োজনবোধে সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলেও মতবিনিময়কালে জানান প্রতিমন্ত্রী।

    এর আগে তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র, জাদুঘর ও গ্রন্থাগার পরিদর্শন করেন।

  • বাংলাদেশের সঙ্গে ইইউ বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চায়

    বাংলাদেশের সঙ্গে ইইউ বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চায়

    www.HelloBangla.News – অর্থনীতি – ৫ ফেব্রুয়ারি ২০২৪: বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়াতে চাই বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি। অবশ্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের ২৪ বিলিয়ন ইউরো বাণিজ্য আছে।

    আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইইউর রাষ্ট্রদূত চার্লস হুইটলি।

    ইইউ রাষ্ট্রদূত বলেন, “বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি।”

    তিনি বলেন, “সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে কাজ করছি আমরা। সে সব ক্ষেত্রে বাজেট সহায়তা নিয়েও কথা বলেছি। বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে।”

    ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ২৪ বিলিয়ন ইউরোর বিনিয়োগ আছে। বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা আছে। এ নিয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তার পরিকল্পনা জানতে পেরে আমরা বেশ আশাবাদী। কাজেই বাংলাদেশের সহায়তা অংশীদার হিসেবে কাজ করার বিষয়ে আমরা প্রত্যাশা বেড়েছে।”

    এক প্রশ্নের জাবাবে হুইটলি বলেন, “স্বল্পোন্নত (এলডিসি) দেশ থেকে বাংলাদেশের উত্তরণ সহজ হোক, আমরা সেটিই চাচ্ছি। আমরাও এ বিষয়ে জোর দিচ্ছি। কারণ এটি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই জিএসপি প্লাসে সহজ রূপান্তর চাচ্ছি। এটাই আমাদের সম্পর্কের ক্ষেত্রে বড়ো ভিত্তি। ২০২৬ সালের প্রক্রিয়ার জন্যই এটা গুরুত্বপূর্ণ। কাজেই ইউরোপীয় চেম্বারস অব কমার্সের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কীভাবে সহায়তা করতে পারি, সেদিকেই আমরা বেশি আলোকপাত করছি।”

    শ্রম অধিকার ও প্রসঙ্গে তিনি বলেন, “শ্রম অধিকার ও মানবাধিকার নিয়ে কোনো কথা হয়নি।”

  • মিয়ানমারের বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

    মিয়ানমারের বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ফেব্রুয়ারি ২০২৪: মিয়ানমারের বিজিপি সদস্যদের তাদের দেশে ফিরিয়ে নিতে আলোচনা হয়েছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, “মিয়ানমার থেকে আসা সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নেবে দেশটির সরকার। ইতোমধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।”

    আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

    ঢাকায় নিযুক্ত থাইল্যান্ড ও লিবিয়ার রাষ্ট্রদূতেরা পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে সেদেশের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন। তারা তাদের সীমান্তরক্ষীদের ফিরিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কীভাবে ফিরিয়ে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে।”

    তিনি জানান, “এর আগে মিয়ানমার থেকে ভারতেও আশ্রয় নিয়েছিল মিয়ানমারের সীমান্তরক্ষীরা। তাদেরও ফিরিয়ে নেওয়া হয়েছিল।”

    এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ পর্যন্ত ৯৫ জন বিজিপির সদস্য বাংলাদেশে এসেছেন। আরও আসতে পারেন। তবে আমাদের সীমান্ত অরক্ষিত নয়। সেখানে আমাদের বিজিবি সজাগ রয়েছে।

  • অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

    অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ফেব্রুয়ারি ২০২৪: পূর্ব ঘোষণা অনুসারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ।

    আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

    তিনি বলেন, “সরকারের নির্ধারিত ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে র‍্যাব। এরই মধ্যে র‍্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে।”

    তিনি আরও বলেন, “আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাবের ধারাবাহিক অভিযান চলমান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে র‍্যাব সব সময় মাঠে কাজ করে যাবে।”

  • মিয়ানমার ইস্যুতে কোন উদারতা নয়: সেতুমন্ত্রী

    মিয়ানমার ইস্যুতে কোন উদারতা নয়: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ফেব্রুয়ারি ২০২৪: মিয়অনমার ইস্যুতে কোন উাদরতা নয়, বলে জিানয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “মিয়ানমার ইস্যুতে আর কোনো উদারতা দেখানো সম্ভব নয় এবং সেখান থেকে নতুন কেউ বাংলাদেশে এলে তাকে গ্রহণ করা হবে না।”

    আজ সোমবার (৫ ফেব্রুযারি) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “মিয়ানমার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সেটিই আমাদের সরকার ও দলের বক্তব্য। ঘটনাস্থলের আশপাশে কয়েকটি গ্রাম নিয়ে আমরা উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই এ ব্যাপারে কথা বলবে। যতই উস্কানি আসুক, আমরা প্রতিক্রিয়া দেবো না।”

    ওবায়দুল কাদের বলেন, “ওই দেশের অভ্যন্তরীণ থেকে ছোড়া মর্টারের শেল পড়ছে আমাদের সীমান্তে। এরইমধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আবার আকাশসীমাও লঙ্ঘন করছে; তাদের নিজেদের সমস্যার কারণে আমরা সমস্যার সম্মুখিন হব কেন? এতে জাতিসংঘ এবং চীনের উদ্যোগ নেয়া উচিত।”

    তিনি বলেন, “এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাদের নিজস্ব, তবে তা পাশের দেশের জন্য যাতে আতংকের না হয় এটা তাদেরকেই দেখতে হবে। এ ব্যাপারে জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন। চীনের রাষ্ট্রদূতকে বলেছি, যেহেতু মিয়ানমার চীনের কথা শোনে, তাই তাদেরও ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সহযোগিতার আহবান জানিয়েছে চীনকে।”

    বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এক সাথে কাজ করার অঙ্গীকার জানানোর পর বিএনপি এখন কি করবে? তাদের এখন কি বলার আছে? ক্ষমতায় বসানোর জন্য কে আসবে? ক্ষমতা থেকে হটানো বা ক্ষমতায় আসার সহায়তা কে করবে?”

    তিনি বলেন, “দেশে যারা নির্বাচনের বিরোধিতা করেছে, নির্বাচন থেকে সরে গিয়ে নির্বাচন প্রতিহতের চেষ্টায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের চেষ্টায় কোনো সুফল আসেনি। বিশেষ করে ভিসা নীতি বা নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকেনি।”

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিরেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন ।

  • মার্কিন বাহিনী ইয়েমেনে ৫টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে

    মার্কিন বাহিনী ইয়েমেনে ৫টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ ফেব্রুয়ারি ২০২৪: মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেনে আবারো বিমান হামলা চালিয়েছে।গতকাল তারা দেশটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

    এদিকে এর একদিন আগে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একাধিক বিমান হামলা চালিয়েছে।

    লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক  জাহাজে হুতিদের হামলার বিরুদ্ধে দেশদুটি তৃতীয় পর্যায়ে এ যৌথ হামলা চালায়।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে, আমেরিকান বাহিনী নিজস্ব প্রতিরক্ষার জন্যে হুতিদের বিরুদ্ধে এ  হামলা চালিয়েছে। প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে স্থল হামলা পরে জাহাজ প্রতিরক্ষায় আরো চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

    মার্কিন বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলকায় ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং এসব ক্ষেপণাস্ত্র আমেরিকান নৌজাহাজ ও এ এলাকায় অন্যান্য বাণিজ্যিক জাহাজের জন্যে হুমকি মনে করায় এসব ধ্বংসে পাল্টা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে।

    উল্লেখ্য, গাজায় ইসরাইলের অব্যাহত নৃশংস অভিযানের কারণে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরাইল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে।

    এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

    সূত্র: বাসস