www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ ফেব্রুয়ারি ২০২৪: প্রায় চার মাস ধরে চলছে গাজায় ইসরায়েলি হামলা। এই হামলায় গাজায় প্রায় ২৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।এদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী।ধ্বংস হয়েছে হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, অনেক স্থাপনা। গাজায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ স্থায়ী যুদ্ধবিরতির সমাধান খুজেছে।কিন্তু বাস্তবিক ভাকে যুদ্ধ থামেনি।
এই প্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর ওলাজ শলৎস বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধানই একমাত্র পথ।
ইসরাযেলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে সোমবার তিনি এ কথা বলেন।
শলৎসের মুখপাত্রের দেয়া এক বিবৃতিতে আরো বলা হয়েছে, জার্মান সরকারের মতে, একমাত্র দ্বিরাষ্ট্র নীতি নিয়ে আলোচনাই মধ্যপ্রাচ্য সংকট সমাধানের সম্ভাবনা তৈরি করতে পারে। আর গাজা ও পশ্চিমতীর উভয় অংশেই এটির বাস্তবায়ন করতে হবে।
দেখার বিষয় জার্মান চ্যান্সেলরের প্রস্তাব কতটুকু বাস্তবায়িত হয়।










