Category: লিড নিউজ

  • ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা: সেতুমন্ত্রী

    ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ ফেব্রুয়ারি ২০২৪: ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “২১ ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির বিশ্বাসের বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে, সবুজের পটভূমিতে লাল-সূর্যের পতাকা উড়বে। ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা। আজকে বাংলাদেশ ঠিকই আছে। যে বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে, সেই বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি আজকে সারা বিশ্বের বিস্ময়।”

    আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “২১ ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি, স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ভিত্তি স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে স্বাধিকার সংগ্রামের বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরে সদর্থক জাতীয়তাবাদের ঘোষণা আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষাযোদ্ধা, এরপরে একাত্তরে এসে আমরা মুক্তিযোদ্ধা।”

    তনি বলেন, “আজকে আমাদের একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকের এই দিনে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, সেটি বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে।”

    সেতুমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করব, আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।”

    এ সময় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা: পররাষ্ট্রমন্ত্রী

    আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ ফেব্রুয়ারি ২০২৪: আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    আজ বুধবার(২১ ফেব্রুয়ারি)সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে অমর ভাষা শহিদদের প্রতি আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে প্রতিবাদ দিবস হবে, সে সময়ের তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে এ সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ২১ ফেব্রুয়ারিতে মায়ের ভাষার দাবিতে আমাদের পূর্বসূরিরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেন।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জাতীয় জীবনের এক বিশাল অর্জন। আজকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন হচ্ছে, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা। সারা পৃথিবীতে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী মানুষ আছে।”

    সূত্র: বাসস

  • বিশ্বজুড়ে হামের সংক্রমণ বেড়েছে ৭৯ শতাংশ

    বিশ্বজুড়ে হামের সংক্রমণ বেড়েছে ৭৯ শতাংশ

     www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ ফেব্রুয়ারি ২০২৪: জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে বিশ্বজুড়ে হামের সংক্রমণ বেড়েছে ৭৯ শতাংশ।

    এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে সংস্থাটি উপদেষ্ঠা বলেন, “বর্তমানে বিশ্বের অর্ধেকেরও বেশি অঞ্চলে হামের প্রাদুর্ভাবের উচ্চ ঝুঁকিতে রয়েছে।”

    গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র হাম ও রুবেলা বিষয়ক জ্যেষ্ঠ টেকনিক্যাল উপদেষ্ঠা নাতাশা ক্রোক্রফ্ট জানান, ২০২০ সালে করোনা মাহামারি শুরু হওয়ার পর প্রথম দুই বছর বিশ্বের অধিকাংশ দেশে শিশুদের হামসহ বিভিন্ন সংক্রামক রোগের টিকাদান কর্মসূচি থেমে গিয়েছিল বা স্থবির পর্যায়ে ছিল। বর্তমানে বিশ্বজুড়ে হামের প্রাদুর্ভাবের যে উচ্চ ঝুঁকি সৃষ্টি হয়েছে, তার প্রধান কারণ এটিই।

    ডব্লিউএইচওর এই কর্মকর্তা আরও বলেন, “সংস্থাটির নথিবদ্ধ তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে ৩ লাখ ৬ হাজার মানুষ হামে আক্রান্ত হয়েছেন। শতকরা হিসেবে এই সংখ্যা ২০২২ সালের চেয়ে ৭৯ শতাংশ বেশি।”

    এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশকে শিশুদের টিকাদান কর্মসূচিতে ফের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে নাতাশা ক্রোক্রফ্ট বলেন, ‘২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বিশ্বজুড়ে হামে আক্রান্তের হার বেড়েছে ৭৯ শতাংশ। গত দুই বছরে আমাদের স্বাভাবিক টিকাদান কর্মসূচিতে বড় একটি শুণ্যতা সৃষ্টি হয়েছে। যার ফলে বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে রয়েছে। যদি এখন থেকে আমরা সচেতন না হই, তাহলে ২০২৪ সালে পরিস্থিতি আরও খারাপ দিকে মোড় নেবে।’

    নাতাশা আরও বলেন,“বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে হামের মহামারির ঝুঁকি অনেক বেশি। ইতোমধ্যে অনেক দেশে প্রাদুর্ভাব শুরু হয়েছে”।

    ভাইরাসজনিত রোগ হাম খুবই ছোঁয়াচে এবং বাতাসের মাধ্যমে এটি ছড়ায়। করে পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী শিশুরা এই রোগের আক্রমণের শিকার হয়। দুই ডোজের একটি টিকা হাম থেকে সুরক্ষা দেয়।

  • প্রধানমন্ত্রী ২১ বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিলেন

    প্রধানমন্ত্রী ২১ বিশিষ্ট ব্যক্তির হাতে একুশে পদক তুলে দিলেন

    www.HelloBangla.News – জাতীয় – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ জনের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা এবং তাদের স্বজনদের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

    এসময় প্রধানমন্ত্রী বলেন, “২১ ফেব্রুয়ারি মাতৃভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সারা পৃথিবী আন্তর্জাতিক ভাষা দিবস পালন করে। বিশ্বের বিভিন্ন দেশের হারিয়ে যাওয়া মাতৃভাষা সংরক্ষণ ও গবেষণার জন্য একটি ইনস্টিটিউট করে দিয়েছি। আজকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজনকে আমরা একুশে পদক দিতে পেরে আনন্দিত, গর্বিত। সমাজে আরও অনেক গুণী আছে। একসঙ্গে তো সবাইকে দেওয়া সম্ভব নয়। তবে, ত্যাগী এই মানুষদের খুঁজে বের করা সমাজের উচ্চ শ্রেণির দায়িত্ব।”

    তিনি আরও বলেন, “জাতির পিতা মাতৃভাষার অধিকার আদায়ের সংগ্রাম গড়ে তুলেছিলেন, তার পথ বেঁয়ে আসছে আমাদের স্বাধীকার। দুঃখের বিষয় ভাষা আন্দোলনে জাতির পিতার অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে। আমরা সে সময়কার গোয়েন্দাদের প্রতিবেদন নিয়ে বই বের করেছি। সেসব গোয়েন্দা প্রতিবেদনে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান উঠে এসেছে। অনেকে বলেন তিনি তো জেলে ছিলেন। আসলে তিনি জেলে ছিলেন কেন? আন্দোলন গড়ে তুলেছেন বলেই তো।”

    এবার ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন দুই জন। তারা হলেন- মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।

    শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন পেয়েছেন এই পদক। সংগীতে পেয়েছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।

    মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।

    ভাষা ও সাহিত্যে এবার একুশে পদক পেয়েছেন চার জন। তারা হলেন মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)। এছাড়া শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু রয়েছেন এ তালিকায়।

    ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একুশে পদক দেওয়া হয়। পুরস্কার হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় স্বর্ণপদক, সম্মাননা সনদ ও নগদ অর্থ দেয়।

    মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন পুরস্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা এবং পুরস্কার প্রাপ্তদের সম্মাননা পত্র পাঠ করেন।

    সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব খলিল আহমদের সভাপতিত্বে মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হাসনা জাহান খানম স্বাগত বক্তব্য দেন।

  • রাষ্ট্রপতির কাছে স্পেনের রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ

    রাষ্ট্রপতির কাছে স্পেনের রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ

    www.HelloBangla.News – জাতীয় – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বাংলাদেশের নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু তার পরিচয় পত্র পেশ করেন।

    এই সময় রাষ্ট্রপতি স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

    রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎপর্বের পর আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগের প্রশংসা করে রাষ্ট্র প্রধান বলেন, স্পেন বাংলাদেশের অন্যতম রপ্তানিকারক দেশ।

    রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ ও স্পেনের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও অগ্রসরমান।”

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আশা করেন, “নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে দু’দেশের পারস্পরিক সম্পর্ক বিভিন্ন খাতে আরো সম্প্রসারিত হবে।”

    স্পেনের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি খুবই প্রশংসনীয়।”

    স্পেন ও বাংলাদেশের মধ্যে বিরাজমান সম্পর্ককে আরো জোরদার করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    রাষ্ট্রদূত তাঁর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

    এর আগে অনুষ্ঠানের অংশ হিসেবে পিজিআরের একটি অশ্বারোহী দল রাষ্ট্রদূত্বকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

    এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • বিএনপি নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে: সেতুমন্ত্রী

    বিএনপি নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: বিএনপি নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশে বিরোধী দলের যে রাজনীতি, মূল ইস্যুই হলো যত দোষ নন্দ ঘোষ সরকার। সরকারই সব অপরাধে অপরাধী। তারা নালিশ করতে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে।

    আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    সেতুমন্ত্রী বলেন, “সহিংস তৎপরতা, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস- এসব উপাদান যদি আন্দোলনে যুক্ত হয়, তাহলে বাধা আসবে। তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আমরা বাধা দেব কেন?”

    তিনি আরও বলেন, “বিএনপি নেতা মঈন খান মার্কিন দূতাবাসে গিয়ে নালিশ করেছেন, দেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই। এ হচ্ছে আমাদের প্রধান বিরোধী দলের অবস্থা। বিএনপি নেতাদের কাছে জানতে চাই, ৫৪ দলের সরকার বিরোধী যে ঐক্য জোট, জোটের শরিকরা কোথায়? সেই ঐক্য কোথায়? জগাখিচুড়ি ঐক্যজোট কোথায়? এখন সরকারের ওপর দোষ দিয়ে পার পাওয়া যাবে?”

    আর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সবাই জানে নির্বাচনে কারা জিতেছে। নির্বাচনে অংশ না নিয়েই বিএনপি জিতে গেল? এটি পাগলের প্রলাপ ছাড়া আর কি “

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, “ব্যবস্থা হচ্ছে, নতুন করে চিন্তা-ভাবনা করছি। দলে সিদ্ধান্ত হয়েছে, এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে যতটা কঠোর হওয়া যায়।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন প্রমুখ।

  • শহীদ মিনারের নিরাপত্তায় র্যাব প্রস্তুত রয়েছে: র্যাব ডিজি

    শহীদ মিনারের নিরাপত্তায় র্যাব প্রস্তুত রয়েছে: র্যাব ডিজি

    www.HelloBangla.News – জাতীয় – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: শহীদ মিনারের নিরাপত্তায় র‌্যাব প্রস্তুত রয়েছে, বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তিনি বলেন, “কেন্দ্রীয় শহীদ মিনারে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের হুমকির তথ্য নেই। তবে আমরা সার্বক্ষণিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি।”

    আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    র‌্যাব ডিজি বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২০ ফেব্রুয়ারি থেকে সব ধরনের বিশৃঙ্খলা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে র‌্যাবের সাদা পোশাকধারী সদস্যরা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।”

    কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং করবে বলেও জানান তিনি।

    যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, “র‌্যাবের হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন এলাকার রাস্তায় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করা হবে। ”

    তিনি আরও বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে এবং ইভ টিজিং প্রতিরোধে সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। সাইবার জগতে উসকানিমূলক ও মিথ্যা তথ্য ছোড়ানো রোধেও র‌্যাবের সাইবার ইউনিট অনলাইনে নজরদারি অব্যাহত রাখবে। র‌্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সারাদেশের ব্যাটালিয়নগুলোতে মনিটরিং করা হবে।”

    র‌্যাব  ডিজি আরও বলেন, “কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণসহ চারদিকে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। যেগুলো ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। নিরাপত্তার বিষয়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে র‌্যাবের। ”

  • ১ মার্চ থেকে সোয়াবিন তেলের দাম কেজিতে ১০ টাকা কমছে

    ১ মার্চ থেকে সোয়াবিন তেলের দাম কেজিতে ১০ টাকা কমছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: আগামী ১ মার্চ থেকে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

    বর্তামনে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম রয়েছে ১৭৩ টাকা, আগামী এক মার্চ থেকে তা ১০ টাকা কমিয়ে ১৬৩ টাকা করা হয়েছে। আর খোলা সয়াবিন তেল দাম কমার পর বিক্রি হবে ১৪৯ টাকায়।

    তবে আপাতত পাম তেলের দাম কমানো হচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী।

  • ৩ বিভাগে প্রথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ ২০ হাজার ৬৪৭ জন

    ৩ বিভাগে প্রথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ ২০ হাজার ৬৪৭ জন

    www.HelloBangla.News – জাতীয় – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ এই তিন বিভাগ থেকে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন।

    আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -এ ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

    মন্ত্রণালয় জানিয়েছে, মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

    গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন শুরু

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন শুরু

    www.HelloBangla.News – বিনোদন – ২০ ফেব্রুয়ারি, ২০২৪: বাঙালি সংস্কৃতির প্রচার-প্রসার ও বিশ্বময় সম্প্রসারণের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। সেই থেকে জাতীয় সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষন ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রবাহ তৈরি করে শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের অভিলক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি ও সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গতকাল সোমবার বিকাল ৪.০০ টা থেকে শুরু হয়েছে বছরব্যাপী উদযাপন।

    ৫০ বছর পূর্তি উদযাপন শুরু - বিনোদন - ২০ ফেব্রুয়ারি ২০২৪ (২)_1
    ৫০ বছর পূর্তি উদযাপন শুরু – বিনোদন – ২০ ফেব্রুয়ারি ২০২৪ (২)_1

    এই উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছেন। তিনি না হলে এই একাডেমিও তৈরী হতো না। এই একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন সেদিনই আমরা আরো বড় পরিসরে বর্ণাঢ্য আয়োজনে সারা বাংলাদেশ জুড়ে আয়োজন এবং উদযাপন করবো।”

    আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব খলিল আহমদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন “বাংলাদেশ শিল্পকলা একাডেমির শাখা শুধু দেশে নয়, বিদেশেও হবে। জেলা উপজেলা ছাড়িয়ে দেশের বাহিরেও হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কালচারাল সেন্টার।”

    জনাব খলিল আহমদ আরো বলেন “সংস্কৃতিবান না হলে অসাম্প্রদায়িক হওয়া যায় না, যারা নিয়মিত সংস্কৃতির চর্চা করে অনুশীলনের মধ্যে থাকে তারা অন্য সবার থেকে চিন্তা চেতনায় এগিয়ে থাকে।”

    এর আগে স্বাগত বক্তব্য প্রদান বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ। ৫০ বছরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানামুখী কার্যক্রম এবং জাতীয় পর্যায়ে সংস্কৃতি চর্চায় একাডেমির ভুমিকা তুলে ধরেন তিনি। পরে সভাপতির বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

    তিনি বলেন “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেছেন। তিনি না হলে এই একাডেমিও তৈরী হতো না। এই একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন সেদিনই আমরা আরো বড় পরিসরে বর্ণাঢ্য আয়োজনে সারা বাংলাদেশ জুড়ে আয়োজন এবং উদযাপন করবো।”

    মহাপরিচালক ঘোষণা করেন “আমরা আর্ট মার্কেট শুরু করছি। শিল্পীদের নানা অনুষঙ্গ, শিল্পকর্ম এতে বিক্রি হবে, আমরা বাজারটি তৈরি করার মধ্য দিয়ে পেশাবৃত্তিক শিল্পচর্চায় শিল্পীদের নিযুক্ত করতে চাই। আমরা আর্ট মার্কেটের এই ধারা অব্যাহত রাখবো, আমরা প্রতি ৩ মাস পরপর এই আর্ট মার্কেট আয়োজন করবো।”

     

    তিনি আরো বলেন “আগামী একবছর আমরা তৃণমুল পর্যায়ে উপজেলা- ইউনিয়নকে বেশি প্রাধান্য দেবো। আমাদের ডাটাবেজে আমরা সারাদেশের সকল শিল্পীকে সেখানে সংযুক্ত করব আমি বিশ্বাস করি লক্ষাধিক শিল্পী সেখানে যুক্ত হবে এবং এটি হবে অন্যতম প্লাটফর্ম”।

    এরপর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বছরব্যাপী আয়োজনের ১ম দিনে শুরুতেই সমবেত সঙ্গীত। “একি অপরুপ রুপে মা তোমায়” পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু- কিশোর সঙ্গীত দল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে ‘বীরপুরুষ’ পরিবেশন করে বাংলোদেশ শিশু নৃত্য দল। এছাড়াও পরবেশিত হয় নৃত্য “এসো শ্যামলো সুন্দরো” পরিবেশন করে একাডেমির প্রতিশ্রুতিশীল নৃত্যদল। এছাড়াও পরিবেশিত হয় ধামাইল নৃত্য, বাউল গান, শিশু কন্ঠশিল্পীদের অভিভাবকদের অংশগ্রহণে দলীয় পরিবেশনা “ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা” সমবেত নৃত্য “আজ যত যুদ্ধবাজ”, ‘বিপুল তরঙ্গ রে,’ ‘চলো বাংলাদেশ’ এবং সমবেত সঙ্গীত “মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার”।